BUET M.Sc Chemistry Admission Hub

যাদের স্বপ্ন বুয়েটসহ বাংলাদেশর পাবলিক ইউনিভার্সিটিতে রসায়ন নিয়ে মাস্টার্স করার তাদের জন্য কোর্সটি খুবি কাজে আসবে।ইতিমধ্য...
25/08/2026

যাদের স্বপ্ন বুয়েটসহ বাংলাদেশর পাবলিক ইউনিভার্সিটিতে রসায়ন নিয়ে মাস্টার্স করার তাদের জন্য কোর্সটি খুবি কাজে আসবে।
ইতিমধ্যে ভর্তি শুরু হয়েছে।।

আলহামদুলিল্লাহ! আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।🎓...
23/07/2026

আলহামদুলিল্লাহ!

আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

🎓 ভর্তি ফলাফল:

-🎓🎓 ৮ জন – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), রসায়ন বিভাগে মাস্টার্স
- 🎓🎓 ১ জন – BUET, রসায়ন বিভাগে এমফিল
🎓🎓 মোট ৯ জন BUET-এর রসায়ন বিভাগে সুযোগ অর্জন করেছে।

এছাড়াও—

- 🎓🎓 ২ জন – চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET), রসায়ন বিভাগে মাস্টার্স
- 🎓🎓১ জন – রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), রসায়ন বিভাগে মাস্টার্স
- 🎓🎓 ২ জন – ঢাকা বিশ্ববিদ্যালয়, রসায়ন বিভাগে নিয়মিত মাস্টার্স
- 🎓🎓 ১ জন – ঢাকা বিশ্ববিদ্যালয়, কম্পিউটেশনাল কেমিস্ট্রি (Computational Chemistry) মাস্টার্স

🎯🎯 এটি আমাদের প্রথম ব্যাচের অর্জন।
আলহামদুলিল্লাহ, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।🎯🎯

📢🗣️🗣️ দ্বিতীয় ব্যাচে ভর্তি কার্যক্রম চলমান।
আপনিও যদি BUET, DU, CUET, RUET-সহ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর রসায়ন বিভাগে মাস্টার্সে ভর্তি হতে চান, তাহলে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন।

⛳⛳আপনার স্বপ্ন পূরণের যাত্রায় আমরা থাকব আপনার পাশে। ❤️

আমাদের প্রথম ব্যাচ থেকে চুয়েটের রসায়ন ডিপার্টমেন্ট মাস্টার্স করার জন্য দুই জন সুযোগ পেয়েছে।। ধন্যবাদ তোমাদেরকে।।
23/07/2026

আমাদের প্রথম ব্যাচ থেকে চুয়েটের রসায়ন ডিপার্টমেন্ট মাস্টার্স করার জন্য দুই জন সুযোগ পেয়েছে।। ধন্যবাদ তোমাদেরকে।।

The Eligible candidate list of the Postgraduate Program  for the session 2025-2026 ( July 2026).
16/07/2026

The Eligible candidate list of the Postgraduate Program for the session 2025-2026 ( July 2026).

16/07/2026

লাইফ সাইন্স থেকে বুয়েট!
Masters of Science in Biochemical Technology

ইন্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে গবেষণার পাশাপাশি এখন বুয়েটে ব্যাকটেরিয়া,ভাইরাস,প্রোটিন,ডিএনএ, ন্যানোপার্টিকেলস, ড্রাগ ডেলিভারি সহ বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা হচ্ছে,আর বিশ্ববিদ্যালয়টিতে গবেষণাতে এগিয়ে থাকা অন্যতম বিভাগ হচ্ছে কেমিকৌশল বিভাগ/ Department of Chemical Engineering.

> কোন বিষয়ে মাস্টার্স করলে উপরোক্ত বিষয়ে পড়াশোনা আর গবেষণা করা যেতে পারে?

- বুয়েটে কেমিকৌশল বিভাগের অধীনে এম.এস. সি ইন বায়োকেমিক্যাল টেকনোলজি ( M.Sc in Biochemical Technology) প্রোগ্রামটি কেমিক্যাল ইন্জিনিয়ারিং আর বায়োলজির মিশ্রণে সাজানো।তাই এই স্নাতকোত্তর প্রোগ্রাম এ পড়ার সুযোগ পেলে একই সাথে ইন্জিনিয়ারিং আর লাইফ সাইন্স এর সাবজেক্টগুলি পড়ার সুযোগ পাওয়া যায় - অনেকটা Bioengineering!

> কি কি বিষয় নিয়ে পড়ানো বা গবেষণা হয়?

বুয়েটের অন্যতম সমৃদ্ধ এবং নতুন একটি ল্যাব - Applied Bioengineering Research Incubator (ABRI)
বেশিরভাগ বায়োকেমিক্যাল টেকনোলজির ছাত্র-ছাত্রী এখানে নিজেদের গবেষণা/ থিসিস করার সুযোগ পায়।এছাড়া এর বাইরেও ডিপার্টমেন্ট এর অন্য ল্যাবে নিজের পছন্দমত প্রফেসর এর সাথে কাজ করার সুযোগ থাকে যদি প্রফেসর পারমিশন দেয়।
এখানে যা নিয়ে পড়া আর গবেষণার সুযোগ রয়েছে
* Bioprocessing
* Quantitative Biology
* Biotechnology
* Protein and Peptide Therapeutics
* Biomaterials
* Nanoparticles/Nanotechnology
* 3D Bioprinting
* Cell Signaling
*Molecular Biology
এছাড়া আরো বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয়।

> কারা এই বিষয়ে স্নাতকোত্তর করতে পারবে?

- কেমিক্যাল ইন্জিনিয়ারিং
- বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং
- ফার্মাসি
- বায়োটেকনোলজি
- জেনেটিক ইন্জিনিয়ারিং
- মাইক্রোবায়োলজি
- কেমিস্ট্রি
- এপ্লাইড কেমিস্ট্রি
- বায়োকেমিস্ট্রি
উপরোক্ত বিষয় অথবা এর সমমান এর বিষয়ে অনার্স এ ৪.০০ এর মধ্যে মিনিমাম ২.৫০ সিজিপিএ থাকতে হবে যে কোনো UG Recognized বিশ্ববিদ্যালয় থেকে।(পাবলিক/প্রাইভেট/জাতীয় বিশ্ববিদ্যালয়)

এস.এস. সি এবং এইচ.এস.সি তে মিনিমাম ৩.৫০/৫.০০ থাকতে হবে।

> পরীক্ষা পদ্ধতি কি কি আর প্রস্তুতি কিভাবে নিতে হবে?

- নতুন কোর্স হওয়ায় আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে লিখিত/মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। আবেদন করার পর ওয়েবসাইট এ নোটিশ দিবে।
- নিজ নিজ বিষয়ে ব্যাসিক ঠিক থাকলে আর থিসিস এ ভালো কাজ করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।সিজিপিএ তেমন একটা ম্যাটার করে নাহ।ভাইভা তে লম্বা সময় ধরে প্রশ্ন করে,থিসিস নিয়ে, ফিউচার প্ল্যান নিয়ে জানতে চায়।নিজ সাবজেক্ট রিলেটেড ব্যাসিক প্রশ্ন করতে পারে। সব কিছুর জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো।
- কোর্স সম্বন্ধে আইডিয়া পাওয়ার জন্য স্নাতক লেভেলের Biochemical Engineering I + Biochemical Engineering II কোর্স দুইটির ম্যাটেরিয়ালস পড়া যেতে পারে ( বাধ্যতামূলক নাহ)

> কয়বছর লাগবে মাস্টার্স শেষ করতে?গ্রেডিং কেমন? তাড়াতাড়ি পাস করে বের হওয়া যায়?

- মিনিমাম ১.৫- ২ বছর লাগবে শেষ করতে।গ্রেডিং একটু টাফ। ৯০ এ A+ (৪.০০), ৮০ এ A (৩.৫০) এরকম।
ভালো কাজ করলে থিসিস এ ১.৫ বছর এ বের হওয়া যায়, কিন্তু থিসিস এ সন্তোষজনক কাজ না করলে বের হওয়া কঠিন।

> চান্স পাওয়ার পর সুবিধা কি কি?স্কলারশিপ আছে?
- ফুল টাইম মাস্টার্স স্টুডেন্টরা হল এর সুবিধা পাবে।তাছাড়া ট্রান্সপোর্টেশন,মেডিকেল সুবিধা তো আছেই।
ডিপার্টমেন্ট এ বেশ কিছু দিন পর পর কনফারেন্স হয়, ওয়ার্কশপ ও হয় প্রায়ই।
তাই নিজেদের রিসার্চ প্রেজেন্ট করা,অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে নতুন নতুন স্কিল শেখা, সুবিধার কমতি নাই।

স্কলারশিপ এর একটা অন্যতম বড় সুযোগ আছে এখানে।তবে সেটার জন্য আবেদন করতে হবে প্রথম সেমিস্টার এর রেজাল্ট এর পর + অবশ্যই ফুলটাইম স্টুডেন্ট হতে হবে।

১. পোস্টগ্র্যাজুয়েট ফেলোশিপ - বুয়েটে টপ ৫০ স্টুডেন্ট ( ২০ জন মাস্টার্স + ৩০ জন পি এইচ ডি) কে বুয়েট মাসে ভাতা দিয়ে থাকে।
মাস্টার্স এর স্টুডেন্টরা পায় মাসিক ৩০,০০০/- টাকা।
- সাধারণত প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টপ ৩-৪ জন কে ফেলোশিপ দেয়া হয়। Department of Chemical Engineering থেকে এই বছর ৪ জন ফেলোশিপ পেয়েছেন মাস্টার্স এ যার মধ্যে বায়োকেমিক্যাল টেকনোলজি থেকে ১ জন আছেন।

২. টিচিং এসিস্ট্যান্টশিপ - সিজিপিএ ৩.০০ এর উপরে থাকলেই TAship এর জন্য আবেদন করা যায়।এবছর Biochemical Technology থেকে ৫ জন TAship পেয়েছেন।
মাসিক ভাতা - ২২,০০০/- টাকা

৩. রিসার্চ এসিস্ট্যান্টশিপ - সাধারণত কোনো ল্যাবে প্রফেসর এর আন্ডার এ বা প্রজেক্টের ফান্ড থেকে RA নেওয়া হয়। এ বিষয়ে প্রফেসরদের সাথে সরাসরি যোগাযোগ করতে হয়।
মাসিক ভাতা - ১৮-২৫ হাজার আনুমানিক

> কি কি কোর্স নিয়ে পড়তে হয়? নন ইন্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কি পড়তে অসুবিধা হয়?

- মোটেও নাহ।কিন্তু একটু কষ্ট হবেই যেহেতু পড়াশোনার মান বুয়েট স্ট্যান্ডার্ড।কিন্তু ডিপার্টমেন্ট এর টিচাররা অত্যন্ত আন্তরিক।কোনো কিছু না বুঝলে ক্লাস এ প্রশ্ন করা যায়,বা টিচারদের কে মেইল করে উনাদের অ্যাপয়েনমেন্ট নিয়ে সমস্যা খুলে বলা যায়।
প্রথম সেমিস্টারেই থিসিস সুপারভাইজার খুঁজে নেওয়াটা ভালো।বাকি সময় সেই সুপারভাইজার গাইড করে যাবেন যে কোনো অ্যাকাডেমিক বিষয়ে।
কোর্স বিভিন্ন সেমিস্টারে বিভিন্নরকম অফার করা হয়।
এখনো পর্যন্ত যেগুলা অফার করা হয়েছে -
* Advanced Biochemical Engineering
* Biomaterials
*Downstream Bioprocessing
এছাড়া অন্য ডিপার্টমেন্ট থেকে কোর্স নেওয়া যায়,যেমন -
Department of Biomedical Engineering থেকে -
* Advanced Biomaterials
* Artificial Organ and Regenerative Medicine
*Advanced Drug Delivery
Department of Chemistry থেকে -
* Bio-inorganic Chemistry
*Chemistry of Natural Products
Department of Computer Science and Engineering থেকে -
* Computational Proteomics
এছাড়া আরো অনেক কোর্স বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নেওয়া যায়,কিন্তু সেটা অবশ্যই সাবজেক্ট রিলেটেড হতে হবে।

> মাস্টার্স কমপ্লিট করতে কত টাকা খরচ হয়?
- প্রথম সেমিস্টার - ৩২৩৭ টাকা
- দ্বিতীয় সেমিস্টার - ১৭৩৭ টাকা
- তৃতীয় সেমিস্টার - ১৭৩৭ টাকা
১.৫-২ বছরে আপনার খরচ মাত্র - ৬৭১১ টাকা মাত্র!

বর্তমানে প্রথম ব্যাচ অধ্যয়নরত আছে। তাই যদি বায়োলজি ভালো লাগে আর কেমিক্যাল টেকনোলজি পড়তে চান,গবেষনা এ আগ্রহী হন, লাইফ সাইন্সের ল্যাব এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে ডুবে থাকতে চান তাহলে বায়োকেমিক্যাল টেকনোলজি তে স্নাতকোত্তর আপনার জন্য।

Maliha Mehjabin
Graduate Research Fellow,
M.Sc student (Biochemical Technology - 1st Batch)
Department of Chemical Engineering, BUET.

16/07/2026


সায়েন্স ও সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির নির্দিষ্ট কিছু সাবজেক্ট থেকে আবেদন করতে পারবে BUET এর Urban & Regional Planning ডিপার্টমেন্টে।

#আবেদন_যোগ্যতা:

- S.S.C - 3.50
- H.S.C - 2.00
- Bachelor - 2.50
- Ssc বা Hsc দুটোর যে কোন একটায় ৩.৫০ থাকতে হবে। আরেকটায় ২.০০ লাগবে।
- ডিপ্লোমা/দাখিল/আলিম হলেও একই।
- ডিগ্রি পাশ হলে মাস্টার্সে- ৩.০০ লাগবে।
- এপ্লিকেশন ফি- ৫০০/=
- মাস্টার্সে ভর্তি সহ পুরো ডিগ্রি খরচ ৮-১০ হাজার টাকা
- সিট: ৪০ টি।

#সোশ্যাল_সায়েন্স:
* অর্থনীতি
* সোশিওলজি
* সোশ্যাল ওয়ার্ক
* সোশ্যাল ওয়েলফেয়ার
* পাবলিক এডমিনিস্ট্রেশন

#সায়েন্স:
* সিভিল ইঞ্জিনিয়ারিং
* আর্কিটেকচার
* ইইই/সিএসই
* ম্যাথমেটিকস/এপ্লাইড ম্যাথ
* স্ট্যাটিস্টিক্স
* ফিজিক্স
* কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি
* জিওগ্রাফি
* জিওলজি
* ইউআরপি
* এনভায়রনমেন্টাল সায়েন্স
* এগ্রিকালচারাল ইকোনোমিকস
* ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট।

#সার্কুলার

সার্কুলারের তারিখ: অক্টোবর (সম্ভাব্য)
রিটেন এক্সাম: অক্টোবর (সম্ভাব্য)
ভর্তি: অক্টোবর শেষ সপ্তাহ (সম্ভাব্য)
ক্লাস শুরু: নভেম্বর (সম্ভাব্য)

#সুবিধা

- মাস্টার্স থিসিস ফেলোশিপ- ৩০০০০/=
- PhD ফেলোশিপ - ৪৫০০০/=
- ৯ম গ্রেড স্কেলে TA বা RA হওয়ার সুযোগ।
- বুয়েটে আবাসিক হল (ছেলে ও মেয়ে উভয়ের জন্যে)

BUET, MURP এডমিশনের জন্যে Syllabus ও Previous Year Question, Marks Distribution, Guidelines, Circular Update এবং Paid Course সম্পর্কে ধারণা পেতে মেসেঞ্জারে ইনবক্স করুন।

অথবা হোয়াটসঅ্যাপ করুন - https://wa.me/+8801303097122

Instructor:
----------------
Rayhan Arcadia
MURP, BUET
M.S.S. Development Studies, DU
B.S.S Economics, RU

15/07/2026

IWFM এর ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত

আসসালামু আলাইকুম,
অনেকেই গ্রুপে IWFM এ ভর্তির প্রিপারেশন সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়েছেন। এই পোস্টে যতটুকু সম্ভব বিস্তারিত বলা চেষ্টা করবো ইনশাআল্লাহ।

১) পরবর্তী সার্কুলার কবে দিবে?

বুয়েটের পোস্ট গ্র‍্যাজুয়েট একাডেমিক ক্যালেন্ডারে পরবর্তী সেমিষ্টার শুরুর সম্ভাব্য তারিখ দেয়া ৩ অক্টোবর ২০২৬। বর্তমান সেমিষ্টারের এক্সাম শেষ হবে ৫ সেপ্টেম্বর ২০২৬। তাই আশা করা যায় সেপ্টেম্বর মাসেই সার্কুলার দিবে যেহেতু গত ২ টা সেমিস্টার কোনো সার্কুলার দেয়নি বুয়েট (অল্প কিছু ডিপার্টমেন্ট বাদে) এবং বুয়েটের আন্ডারগ্র‍্যাডের একটা ব্যাচও বের হইছে যারা সার্কুলার পায়নি।

২) IWFM এ কারা এপ্লাই করতে পারবে?

যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়না (WRD & CMRM-এ) তাই ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও এপ্লাই করতে পারবে। যেমন: URP, Geology, Geography, Environmental Science etc.

৩) যারা এপ্লাই করে সবাইই কি এক্সাম দিতে পারে?

না, সবাই এক্সাম দিতে পারেনা। যারা শর্ট-লিস্টেড হয় তারাই পারে। শর্টলিস্ট করা হয় সিজিপিএ-র ভিত্তিতে। এখন তারা যদি ৪০০ জনকে এক্সাম দেয়ার সুযোগ দেয় তাহলে সিজিপি এর ভিত্তিতে টপ ৪০০ জন এক্সাম দিতে পারবে।

এপ্রিল-২০২৪ সেমিষ্টারে সিজি ৩.০০ এর নিচে কেউ এক্সাম দিতে পারেনি।
অক্টোবর ২০২৪ সেমিষ্টারে সিজি ৩.৩০ নিয়েও কেউ কেউ এক্সাম দিতে পারেনি শোনা গিয়েছে।

বি.দ্র.: সিজির বিষয়টা ফিক্সড কিছুনা।

৪) IWFM এর জন্য কিভাবে প্রিপারেশন নেয়া উচিত? কীরকম প্রশ্ন করা হয়?

যেহেতু এখানে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও এক্সাম দেয় তাই ইঞ্জিনিয়ারিং থেকে তেমন প্রশ্ন আসেনা বললেই চলে।

√ SSC এর জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন আসে এবং ম্যাথেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। লগারিদম, ধারা এসব থেকে প্রশ্ন আসে। ক্যালকুলেটর ব্যবহার করা যায় এটা সুবিধা।

√ বেসিক ইংরেজি প্রশ্ন আসে।

√ SSC এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দূর্যোগ সম্পর্কিত অধ্যায় থেকে প্রশ্ন আসে।
(যে অধ্যায়গুলো রিলেভেন্ট সেগুলো থেকে)।

√ বায়োলজি, কেমিষ্ট্রি থেকে বেসিক কয়েকটা প্রশ্ন আসে।

√ সম সাময়িক বিষয় থেকেও আসতে পারে। যেমন গঙ্গা চুক্তি, ওয়াটার রিলেটেড বিভিন্ন চুক্তি, কনফারেন্স ইত্যাদি।

√ বন্যা, নদী, জলবায়ু এসব নিয়ে একটু ধারণা থাকলেই হবে।

৫) IWFM এর জন্য কোন হ্যান্ডনোট বা প্রশ্ন আছে?

IWFM এর পরীক্ষার জন্য স্পেসিফিক কোন প্রিপারেশন নেই ঐভাবে। তাই এটার জন্য কোন নোট আছে কিনা আমার জানা নেই। যারা বলে তাদের কাছে আছে, তারা কি দেয় জানা নেই।

আর প্রশ্ন যেহেতু জমা নিয়ে নেয়, তাই পাওয়াও যায়না ঐভাবে।

আমার নিজের বানানো একটা প্রশ্ন রয়েছে। যেটা কমেন্ট সেকশনে দেয়া লিংকের তথ্যগুলো ফিলাপ করলে পাওয়া যাবে। যেখানে ২০২৩ এর প্রশ্ন আছে কিছু (একটা লিংক থেকে কালেক্ট করা যেটা এখন বন্ধ)। আর ২০২৪ সালেরটা আমার যতটুকু মনে ছিল ততটুকু থেকে লিখে রেখেছি।

লিংকটা ওপেন করে দেইনি কিছু কারণে। গুগল ফর্মে স্পেসিফিক ইনফরমেশন-গুলো ফিল ইন করলে - ফর্মে প্রদত্ত আপনার ই-মেইল অ্যাড্রেসে এক্সেস দিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ্।

৬) IWFM এ চান্স পাওয়া কি টাফ?

এটার নির্দিষ্ট কোন আন্সার নেই। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। তবে এটার জন্য লং টাইম প্রিপারেশনের প্রয়োজন পড়েনা, যেহেতু MCQ; যারা চান্স পেয়েছে আমার জানামতে কেউই বেশিদিন ধরে প্রিপারেশন নিয়ে চান্স পায়নাই।

এখানে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ৬০ মিনিটে ১০০ টা MCQ আন্সার করা লাগে। প্রতিটা ভুল উত্তরের জন্য আবার ০.২০/.০২৫ (মনে নেই সঠিক) কাটা যায়। এক্ষেত্রে টাইম ম্যানেজ করে সর্বোচ্চ আন্সার না করতে পারলে চান্স পাওয়ার সম্ভাবনা কম।

প্রশ্ন আপনি কম বেশি অনেকগুলোই হয়তো পারবেন, তবে সময়ের মধ্যে যত বেশি আন্সার করতে পারবেন চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।

৭) ১০০ এর মধ্যে কত পেলে চান্স পাওয়া যাবে?

এটারও নির্দিষ্ট কোন আন্সার নেই। তবে কাটাকাটি করে ৬০ এর মত পেলে সেইফ স্কোর বলা যায় (বাট এটা অবশ্যই ভ্যারি করতে পারে)।

৮) প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি চান্স পায়? (এই প্রশ্নটা একজন জিজ্ঞেস করেছিল)

জ্বী অবশ্যই, এক্সাম কোয়ালিফাই করতে পারলে সবাই চান্স পেতে পারে। Sonargaon University, UAP, AUST সহ দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এখানে পড়তেছে এবং ভালও করতেছে।


৯) IWFM এ কি একাধিকবার এক্সাম দেওয়া যায়?

হ্যাঁ, যতবার খুশি ততবার এক্সাম দিতে পারবেন।

১০) IWFM এ কতজনকে ভর্তি করায়?

এটা ফিক্সড না। এপ্রিল ২০২৪ সেমিস্টারে প্রায় ১০০ জনের মত ভর্তি হয়েছিল (WRD+CMRM+HE)। অক্টোবর ২০২৪ এ একটু কম নিয়েছিল।

১১)IWFM-এ এক্সাম দিয়ে সিলেক্ট হলে কি ভাইভা দেয়া লাগে?

না, ডিরেক্ট ভর্তি।

যতটুকু মনে ছিল সবটাই কভার করার চেষ্টা করেছি। এরপরেও কিছু মিস হয়ে গেলে কমেন্ট করলেই আন্সার দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।

পোস্টটের কিছু জিনিস আমার পারসেপশন থেকে লিখা। কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

*** মোস্ট ইম্পর্ট্যান্টলি - অনুগ্রহ করে আমার দেয়া পিডিএফ কেউ ব্যবসায়িক কাজে ইউজ করবেন না।***

সর্বোপরি সবার জন্য শুভকামনা রইলো।

সাজিদ
MSc Student
IWFM, BUET.

আজকের প্রথম ক্লাসের পর স্টুডেন্টের মতামত!!!!  ইনশাআল্লাহ সামনের ক্লাস আরো সুন্দর হবে।যারা কোর্সে যুক্ত হতে চান যোগাযোগ ...
29/06/2026

আজকের প্রথম ক্লাসের পর স্টুডেন্টের মতামত!!!! ইনশাআল্লাহ সামনের ক্লাস আরো সুন্দর হবে।
যারা কোর্সে যুক্ত হতে চান যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ!!!

ইনশাআল্লাহ ২৬ তারিখ শুক্রবার রাত ৯ টায় অনলাইনে গুগল মিটের মাধ্যমে অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে।সকলে জয়েন করতে পারবেন।।যারা...
25/06/2026

ইনশাআল্লাহ ২৬ তারিখ শুক্রবার রাত ৯ টায় অনলাইনে গুগল মিটের মাধ্যমে অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে।
সকলে জয়েন করতে পারবেন।।
যারা ক্লাস জয়েন ইচ্ছুক সকলে গুগল মিট অ্যাপস ডাউনলোড করে রাখেন।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUET M.Sc Chemistry Admission Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category