Viral Moment

Viral Moment সকল Vairal Moment এক সাথে!

কোনোভাবেই বিবাহিত ছেলের প্রেমে পড় যাবে না; তাতে যতই ছেলেটা এসে বলুক-বউ ভালো না, সোসাইটির জন্য বা বাচ্চা জন্য সম্পর্ক রাখ...
13/09/2026

কোনোভাবেই বিবাহিত ছেলের প্রেমে পড় যাবে না; তাতে যতই ছেলেটা এসে বলুক-বউ ভালো না, সোসাইটির জন্য বা বাচ্চা জন্য সম্পর্ক রাখতে হচ্ছে। এদের স্ক্রিপ্ট এক, খালি একটু এদিক-সেদিক করা। এগুলো বিশ্বাস করবা না।

13/09/2026

Catch flights, not feelings... and serve looks while doing it. ✨🔥

প্রেম সবার জীবনেই আসে। শুধু বয়সের একটা ব্যবধান থেকে যায়। সবার জীবনে নির্দিষ্ট এক সময়ে প্রেম আসে না। তবে যাই হোক, প্রেম ত...
13/09/2026

প্রেম সবার জীবনেই আসে। শুধু বয়সের একটা ব্যবধান থেকে যায়। সবার জীবনে নির্দিষ্ট এক সময়ে প্রেম আসে না। তবে যাই হোক, প্রেম তো আসে। প্রথম প্রেম বা ভালোবাসা প্রতিটি মানুষের কাছেই একটু বেশিই স্পেশাল। ‘চাইলেই কি প্রথম প্রেম ভুলা যায়?’- এ প্রশ্নের উত্তর হবে কখনোই সম্ভব নয়। জীবনের একটি নতুন অধ্যায়ের কথা কেউ কোনো দিন চাইলেও ভুলতে পারে না। যে কারণে জীবনে হাজারবার প্রেম আসলেও প্রথম প্রেমের জায়গা কেউ দখল করে নিতে পারে না।

প্রথম প্রেমের স্মৃতি দীর্ঘদিন দাগ কেটে যায় হৃদয়ে। মধুময় কিছু যন্ত্রণা, কিছু পাওয়া না পাওয়ার অনুভূতি আচ্ছন্ন করে রাখে মনকে। হৃদয়ে এতোটাই জায়গা করে নেয় যে কারণে কয়েক যুগ পরও মানুষের স্মৃতি আবেগী হয়ে উঠে সেই প্রথম প্রেমের কথা মনে পড়ায়।

গবেষকরা বলছেন, প্রথম প্রেম টিকে না উঠলে বা পরিপূর্ণতা না পেলে অনেকে পরবর্তীতে হয়তো অনেকবার প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু সেই সকল প্রেমের অভিজ্ঞতা কখনোই দীর্ঘস্থায়ী হবে না বরং প্রথম প্রেমই বেশি মনে থাকে। হয়তো প্রথম প্রেমে প্রথম আবেগ-অনুভূতি ও উত্তেজনা তীব্র পরিমাণে কাজ করে। যদি কারো প্রথম সম্পর্কে কোনো ভয়ের ঘটনা বা স্মৃতি থাকে তাহলে তো মনে থাকাই স্বাভাবিক। বিপরীতে মানুষকে ভালোবাসার কথা বলার সময় প্রত্যাখ্যান হওয়ার ভয়, তার প্রতিক্রিয়া কেমন হতে পারে, পারিবারিকভাবে কোনো ঝামেলা হওয়ার ভয় এবং প্রেম হওয়ার পর শুরুর দিকে আশা পূরণ করা নিয়ে শঙ্কা, সম্পর্ক টিকে উঠবে কিনা ইত্যাদি ইত্যাদি ভয়ভীতি কাজ করে। এখানে উদ্বেগই মূল বিষয়।

মনোবিজ্ঞানীরা এ বিষয়ে জানিয়েছেন, প্রথম প্রেম অনেকটাই ‘স্কাইডাউভ’ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো। প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার ঘটনা যেভাবে স্মৃতিতে গেঁথে যায় পরবর্তীকালের কোনো ঘটনা আর হৃদয়ে থেকে যায় না। কারণ, প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার সময় সর্বোচ্চ ভয় কাজ করে যা পরবর্তীতে থাকে না।

যুক্তরাষ্ট্রের কানেটিকাট কলেজের মনোবিজ্ঞানী জেফারসন সিঙ্গার বলেছেন, অধিকাংশ মানুষের ১৫-২৬ বছর বয়সের মধ্যে ব্রেনে ‘মেমোরি বাম্প’ বা ‘আকস্মিক স্মৃতি’র গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে। যে সকল মানুষের আকস্মিক স্মৃতির বিষয় থাকে সেই সকল মানুষ অনেক বেশি স্মৃতিকাতর বা স্মৃতি রোমন্থন করেন। তবে তা অধিকাংশ সময়ই ইতিবাচক স্মৃতি হয়ে থাকে। তাই টিনেজের ১৫ থেকে ২৬ বছর বয়সের এই নির্ধারিত সময়ের অভিজ্ঞতা স্মৃতিতে বারবার ফিরে আসে এবং তা মনের পর্দায় ভেসে উঠে।

ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক ন্যান্সি কালিস দীর্ঘদিন পর একত্র হওয়া জুটিদের ওপর অনেকদিন গবেষণা করেছেন। গবেষণার ফল থেকে জানিয়েছেন, প্রথম প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর যখন পুনরায় আবার একত্র হয় তারা তখন তাদের সেই সম্পর্ক ৭০ শতাংশ পর্যন্ত পূর্ণতা পায়। অর্থাৎ এ থেকে বলা যেতে পারে প্রথম প্রেম ভুলতে না পারায় তারা পুনরায় সেই প্রথম মানুষটির সঙ্গেই জীবনের পরবর্তী সময় কাটানোর পরিকল্পনা করেন।

সূত্র : সাইকোলজি টুডে

২২ বছর আগের ভ্রূণ থেকে মা হলেন গ্রিক নারীএকমাত্র সন্তানকে হারানোর পর ২২ বছর আগে সংরক্ষণ করা ভ্রূণ ব্যবহার করে আবার মা হয়...
13/09/2026

২২ বছর আগের ভ্রূণ থেকে মা হলেন গ্রিক নারী

একমাত্র সন্তানকে হারানোর পর ২২ বছর আগে সংরক্ষণ করা ভ্রূণ ব্যবহার করে আবার মা হয়েছেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি। গত বুধবার এথেন্সের একটি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে জন্ম নেয় তার কন্যাসন্তান জর্জিয়া।

ক্রিস্টিনা ও তার স্বামী কনস্টান্টিনোসের ২১ বছর বয়সী ছেলে জর্জোস গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। ছেলেকে হারানোর সেই শোক থেকেই নতুন করে পরিবার গড়ার সিদ্ধান্ত নেন তারা। এর আগে জর্জোসও আইভিএফের মাধ্যমে জন্মেছিলেন।

তবে সন্তান নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে সময় ছিল খুবই কম। গ্রিসে আইভিএফের জন্য নারীদের সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। চিকিৎসকদের তত্ত্বাবধানে মাত্র আড়াই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন ক্রিস্টিনা। জন্মের পর জর্জিয়ার ওজন ছিল ৩ দশমিক ৪৯ কেজি।

গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিন সংরক্ষিত ভ্রূণগুলোর একটি ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপির জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।সফলভাবে গর্ভধারণের পর বুধবার কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
চিকিৎসক কনস্টান্টিনোস প্যান্টোস জানান, দম্পতির আরও নয়টি ভ্রূণ সংরক্ষিত আছে। ভবিষ্যতে আরেকটি সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও গ্রিসের প্রচলিত আইনি বিধিনিষেধের কারণে সেই সুযোগ এখন আর তাদের নেই।

সন্তান জন্মের পর ক্রিস্টিনা বলেন, নতুন করে জীবন শুরু করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের হারানো অধ্যায়ের পর জর্জিয়ার আগমন তাদের ঘরে আবার আনন্দ ফিরিয়েছে।

এদিকে ঘটনাটি সামনে আসার পর গ্রিসে আইভিএফের বয়সসীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্রিস্টিনার ৬০ বছর বয়সী স্বামী কনস্টান্টিনোস এই সীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিন হিমায়িত ভ্রূণ থেকে সন্তান জন্মের ক্ষেত্রে অবশ্য এটি সবচেয়ে পুরোনো ঘটনা নয়। যুক্তরাষ্ট্রের ওহাইওতে ২০২৪ সালে প্রায় ৩১ বছর সংরক্ষিত একটি ভ্রূণ থেকে শিশুর জন্ম হয়েছিল।

The best way to start the day?Simply, iced coffee 🤍
12/09/2026

The best way to start the day?
Simply, iced coffee 🤍

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিয় অভিনেত্রী শাবনূর ❤️
12/09/2026

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিয় অভিনেত্রী শাবনূর ❤️

❤️🥹 ৩১ বছর পরও অটুট ভালোবাসা— #মৌসুমী'র সঙ্গে সম্পর্ক টিকে থাকার রহস্য জানালেন  ানী! 💍🌹👉 ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়...
12/09/2026

❤️🥹 ৩১ বছর পরও অটুট ভালোবাসা— #মৌসুমী'র সঙ্গে সম্পর্ক টিকে থাকার রহস্য জানালেন ানী! 💍🌹

👉 ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, ভালোবাসা মানে—বিশ্বাস, ত্যাগ, বোঝাপড়া আর একে অপরকে আগলে রাখা। ❤️
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী—তাদের ভালোবাসার গল্প যেন রুপালি পর্দার কোনো সিনেমাকেও হার মানায়। 🎬❤️

১৯৯৫ সালের ৪ মার্চ চুপিসারে বিয়ের পর দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩১টি বছর। সংসার, সন্তান, অভিমান, নানা আলোচনা আর বিচ্ছেদের গুঞ্জন—সবকিছু পেছনে ফেলে আজও একসঙ্গে পথ চলছেন তারা। 🥰
সম্প্রতি দীর্ঘ দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে ওমর সানী জানালেন, মৌসুমীর কোন বিষয়গুলো এখনো তাকে টানে।

💬 সানীর ভাষায়,
“মৌসুমীর কেয়ারিং এবং ওর জিদটাও আমাকে ভীষণ টানে। ও একটা কথা অনেক জমাট করে রাখতে পারে, আমি পারি না। আমার একটু ধৈর্য কম, ওর একটু বেশি আছে।” ❤️
স্ত্রী হিসেবে মৌসুমীর সবচেয়ে বড় পরিচয় কী—এ প্রশ্নেও সানীর কথায় উঠে এসেছে পরিবার ও সন্তানদের প্রতি তার গভীর ভালোবাসা। ছেলে ফারদীন ও মেয়ে ফাইজাকে ঘিরেই মৌসুমীর যত চিন্তা—আর সবশেষে থাকেন তিনি নিজে! 🥹

💞 তবে এত বছর পরও স্ত্রীকে নিয়ে তার অনুভূতিতে এতটুকু কমতি নেই। বরং আবেগভরা কণ্ঠে বলেছেন—
“ফারদীন–ফাইজার আম্মু—তোমাকে ভালোবাসি।” ❤️🌹
কতটা সুন্দর একটি সম্পর্ক হলে ৩১ বছর পরও স্বামী তার স্ত্রীকে এভাবে ভালোবাসার কথা বলতে পারেন! 🥺

সংসার টিকিয়ে রাখার রহস্য জানতে চাইলে ওমর সানীর সহজ উত্তর—
💬 “স্বামী-স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করা, স্যাক্রিফাইজ করা। সেটা আমাদের মধ্যে আছে।” ❤️
তাদের সম্পর্কের শুরুটাও ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। প্রথম দেখা, মনোমালিন্য, ধীরে ধীরে ভালো লাগা—এরপর ভালোবাসা। আর শেষ পর্যন্ত ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের কাছের মানুষ ও ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে চুপিসারে বিয়ে। 💍
বিয়ের দেড় বছর পর আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। তারপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময়। ⏳❤️

জীবনে ভুল হয়েছে, অভিমান হয়েছে, নানা গুঞ্জনও উঠেছে—কিন্তু সম্পর্ককে আঁকড়ে রেখেছে বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ ও পারস্পরিক বোঝাপড়া।

🌹 ওমর সানী ও মৌসুমী—শুধু একটি তারকা জুটি নন, দীর্ঘ ভালোবাসার এক জীবন্ত গল্প।
তাদের এই বন্ধন যেন আরও অনেক বছর অটুট থাকে—এটাই ভক্তদের ভালোবাসা ও শুভকামনা। ❤️🤲

©️ বাংলা চলচ্চিত্র জগৎ BD (সংগ্রহীত)

#ওমরসানী_মৌসুমী #তারকা_দম্পতি #ভালোবাসা #দাম্পত্যজীবন #বাংলাদেশি_সিনেমা #সুখী_পরিবার

পাঁচ দশকেরও বেশি সময় ধরে পেটে থাকা ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যাওয়া ভ্রূণটি 3D স্ক্যানে ধরা পড়ে। অস্ত্রোপচারের এক দিন পরই ম...
12/09/2026

পাঁচ দশকেরও বেশি সময় ধরে পেটে থাকা ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যাওয়া ভ্রূণটি 3D স্ক্যানে ধরা পড়ে। অস্ত্রোপচারের এক দিন পরই মা**রা যান ব্রাজিলের ৮১ বছর বয়সী ড্যানিয়েলা আলমেইদা ভেরা।

সিডনি সুইনি মানেই যেন আলোচনা। কখনো তাঁর পর্দার নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক হয়, কখনো আবার জিনসের বিজ্ঞাপন করে সমালোচনার মুখে প...
12/09/2026

সিডনি সুইনি মানেই যেন আলোচনা। কখনো তাঁর পর্দার নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক হয়, কখনো আবার জিনসের বিজ্ঞাপন করে সমালোচনার মুখে পড়েন। তবে তাঁর জনপ্রিয়তার কথাও অস্বীকার করার উপায় নেই। ‘দ্য হাউসমেইড’ থেকে ‘ইউফোরিয়া’—গত এক বছরে দুটি আলোচিত প্রকল্প দিয়ে নিজের জনপ্রিয়তা যেন আরও বাড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী। আজ ১২ সেপ্টেম্বর, সিডনি সুইনির জন্মদিন। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।

গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা
১৯৯৭ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে জন্ম সিডনি বার্নিস সুইনির। তাঁর শৈশব কেটেছে স্পোকেনের কাছাকাছি, ওয়াশিংটন-আইডাহো সীমান্তের গ্রামীণ পরিবেশে। মা ছিলেন ক্রিমিনাল ডিফেন্স আইনজীবী, বাবা কাজ করতেন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। ছোটবেলায় খেলাধুলায়ও বেশ আগ্রহী ছিলেন সিডনি। ফুটবল, সফটবল, স্কি, ওয়েকবোর্ডিংয়ের পাশাপাশি তায়কোয়ান্দো, জুজিৎসু, গ্র্যাপলিং ও কিকবক্সিংও শিখেছেন। স্কুলে পড়াশোনাতেও ছিলেন মেধাবী; গণিত ও রোবোটিকসের মতো বিষয়েও আগ্রহ ছিল তাঁর।

অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ অবশ্য আরও ছোটবেলা থেকেই। পরিবারের কাছে নানা চরিত্রে অভিনয় করতেন, নিজের কল্পনার জগৎ তৈরি করতেন। কিন্তু মা–বাবার কাছে অভিনয় ছিল অনেকটা শিশুর ‘রাজকন্যা হওয়ার’ স্বপ্নের মতো—সত্যিকারের পেশা হিসেবে তাঁরা শুরুতে বিষয়টি দেখেননি।

পরিস্থিতি বদলে যায় যখন তাঁদের এলাকায় একটি ছোট বাজেটের সিনেমার শুটিং শুরু হয়। তখন সিডনির বয়স ১০ থেকে ১২ বছর। সিনেমাটিতে অডিশন দেওয়ার অনুমতি পেতে তিনি মা–বাবার সামনে রীতিমতো একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেন। সেখানে পাঁচ বছরের একটি ব্যবসায়িক পরিকল্পনার মতো করে বুঝিয়েছিলেন—কীভাবে অডিশন দেবেন, কীভাবে বিজ্ঞাপন ও ছোট চরিত্রে কাজ করবেন, এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং ধীরে ধীরে হলিউডে পৌঁছাবেন।
অভিনয়ের জন্য একটি শিশুর এমন পরিকল্পনা দেখে শেষ পর্যন্ত রাজি হন তাঁর বাবা-মা। সেই ছোট সিনেমায় সুযোগও পান সিডনি। এরপর আর থামেননি।

মাত্র ১৩ বছর বয়সে পরিবার নিয়ে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন তিনি। কিন্তু স্বপ্নের শহরে পৌঁছানো মানেই সাফল্য নয়—বরং শুরু হয় কঠিন সংগ্রাম। একের পর এক অডিশন, প্রত্যাখ্যান আর অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। বহু বছর ধরে ছোট চরিত্রে কাজ করেছেন। ‘প্রিটি লিটল লায়ার্স’, ‘গ্রেস অ্যানাটমি’, ‘ক্রিমিনাল মাইন্ডস’, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’সহ বিভিন্ন সিরিজে দেখা গেলেও বড় সুযোগ আসতে সময় লেগেছে।

সিডনি নিজেই বলেছেন, তাঁর পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবে পূরণ হতে সময় লেগেছিল প্রায় ১০ বছর। কিশোরী বয়সে বারবার ‘না’ শুনতে হওয়া ছিল কঠিন। ছোট শহর থেকে লস অ্যাঞ্জেলেসে গিয়ে তিনি দেখেছেন, একই স্বপ্ন নিয়ে হাজারো তরুণ-তরুণী প্রতিদিন অডিশন দিচ্ছেন। ফলে প্রতিযোগিতা ছিল তীব্র।

এ সময় সিডনির পরিবারের ওপরও আর্থিক চাপ তৈরি হয়। লস অ্যাঞ্জেলেসে থাকা, অডিশন দেওয়া ও অভিনয়ের পেছনে অর্থ ব্যয় করতে গিয়ে পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। একপর্যায়ে তাঁর মা–বাবার বিচ্ছেদ হয় এবং পরিবার দেউলিয়াত্বের আবেদনও করে। সিডনি পরে বলেছেন, সেই সময়টা পরিবারের জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু এই কঠিন অভিজ্ঞতাই তাঁকে আরও দৃঢ় করে।
ধীরে ধীরে বড় সুযোগ আসতে শুরু করে। ২০১৮ সালে ‘এভরিথিং সাক্স!’ ও ‘শার্প অবজেক্টস’-এ অভিনয় সিডনিকে দর্শকের নজরে আনে। এরপর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এ কাজ করে পরিচিতি বাড়ান। তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৯ সালে এইচবিওর ‘ইউফোরিয়া’ দিয়ে।

ছবিতে চিত্রনায়ক দেব যে বাইকটিতে বসে আছেন, সেটি হলো বিখ্যাত আমেরিকান ব্র্যান্ড Harley-Davidson-এর একটি জনপ্রিয় ক্রুজার বা...
12/09/2026

ছবিতে চিত্রনায়ক দেব যে বাইকটিতে বসে আছেন, সেটি হলো বিখ্যাত আমেরিকান ব্র্যান্ড Harley-Davidson-এর একটি জনপ্রিয় ক্রুজার বাইকHarley-Davidson Street 750

বাইকটির দাম ও বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

ভারতে এর শেষ আনুমানিক এক্স-শোরুম মূল্য:** প্রায় ৪,৬৯,০০০ থেকে ৫,৫০,০০০ রুপি (ভ্যারিয়েন্ট ভেদে ভিন্ন হতে পারে)।
বাংলাদেশে আনুমানিক মূল্য: বাংলাদেশে এর ইম্পোর্ট মূল্য বা আনুমানিক বাজারদর প্রায় ৬,৩৬,০০০ থেকে ৬,৪০,০০০ টাকার কাছাকাছি (ট্যাক্স ও শুল্ক ব্যতীত বা আন্তর্জাতিক কনভার্শন অনুযায়ী), তবে উচ্চ আমদানি শুল্কের কারণে বাংলাদেশে অন-রোড খরচ আরও অনেক বেশি হতে পারে। এছাড়া উল্লেখ্য যে, হার্লে-ডেভিডসন এই মডেলটির উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ বা ডিসকন্টিনিউ করে দিয়েছে।

Address

Dhaka
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral Moment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share