Sk raaz 007

Sk raaz 007 student

11/02/2026
04/02/2026

With F***y Status – I just got recognized as one of their top fans!

এক লোক পাথর ভাঙার কাজ করত। সে তার অবস্থান নিয়ে সবসময় অসন্তুষ্ট থাকত।একদিন সে এক ধনী বণিকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ব...
14/01/2026

এক লোক পাথর ভাঙার কাজ করত। সে তার অবস্থান নিয়ে সবসময় অসন্তুষ্ট থাকত।

একদিন সে এক ধনী বণিকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ির জানালার ফাঁক দিয়ে সে দেখছিল বণিকের বিলাসিতা। খুব ঈর্ষান্বিত হয়ে সে চিন্তা করতে লাগল, "আহা, আমি যদি এই বণিকের মতো অঢেল সম্পদের মালিক হতে পারতাম!" সৃষ্টিকর্তা লোকটিকে বিরাট বণিক বানিয়ে দিলেন। সে তার কল্পনার চেয়ে বেশি বিলাসিতা উপভোগ করতে লাগল।

একদিন সে দেখল রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। সে লক্ষ্য করল, বিচারক একটা চেয়ারে বসে আছেন এবং তাকে একদল সৈন্য বয়ে নিয়ে চলছে।
রাস্তার পাশের দোকানিদের সৈন্যরা দেদারসে ধমকাচ্ছে। আর উপস্থিত জনতা বিচারকের সামনে মাথা নত করছে। বণিকের মনে মনে ভাবতে লাগল, "আহা, বিচারক কত শক্তিশালী! আমি যদি একজন বিচারক হতে পারতাম!"

সৃষ্টিকর্তা লোকটিকে বিচারক বানিয়ে দিলেন। তার সৈন্যরা তাকে সিংহাসনে বসিয়ে সর্বত্র বহন করে নিয়ে যেতে লাগল। তার চারপাশের লোকজন তাকে প্রচণ্ড ভয় এবং ঘৃণা করতে শুরু করল।

এক গ্রীষ্মের দিনে লোকটি উঁচু চেয়ারে খুব অস্বস্তি বোধ করেছিল। সে সূর্যের দিকে তাকাল। আকাশে গর্বিতভাবে জ্বলজ্বল করছিল সূর্য। বিচারকের উপস্থিতিতে সে একটুও নতজানু হয়নি।
"সূর্য কত শক্তিশালী!" বিচারক ভাবল। "আমি যদি সূর্য হতে পারতাম!"

সৃষ্টিকর্তা তাকে সূর্য বানিয়ে দিলেন। সে সকলের উপর প্রচণ্ডভাবে জ্বলে উঠল,
ক্ষেত পুড়িয়ে দিল, জল শুকিয়ে ফেলল। কিন্তু একদিন একটি বিশাল কালো মেঘ তার এবং পৃথিবীর মাঝখানে চলে এলো। সূর্য আর তার আলো দিয়ে নিচের কোনো কিছুকেই জ্বালাতে পারে না।
"এই মেঘটা কতই শক্তিশালী!" সূর্য ভাবছে। "আমি যদি মেঘ হতে পারতাম!"

সৃষ্টিকর্তা তাকে মেঘ বানিয়ে দিলেন। বৃষ্টি নামিয়ে, বিদ্যুৎ চমকিয়ে সে মাঠ ও গ্রাম প্লাবিত করে ফেলল। কিন্তু শীঘ্রই সে দেখতে পেল কোনো এক বড় শক্তি তাকে দূরে ঠেলে দিচ্ছে। মেঘ বুঝতে পারল, এটা বাতাস।
"এটা কত শক্তিশালী!" মেঘ ভাবতে লাগলো। "আমি যদি বাতাস হতে পারতাম!"

সৃষ্টিকর্তা তাকে বাতাস বানিয়ে দিলেন। সে বাড়ির ছাদ উড়িয়ে দিল, গাছ উপড়ে ফেলল। কিন্তু কিছুদিন পরে বাতাস আবিষ্কার করল সে এমন কিছুর সাথে ধাক্কা খাচ্ছে যাকে সে কোনক্রমেই নাড়তে পারছে না। সে দেখল একটি বিশাল, সুউচ্চ পাথর দাঁড়িয়ে আছে। "পাথর কতই না শক্তিশালী!" সে ভাবল। "আমি যদি একটা পাথর হতে পারতাম!"

সৃষ্টিকর্তা তাকে পাথর বানিয়ে দিলেন। পৃথিবীর

♦ এক রাজা ছিল, যার ঘরে কোন ছেলে সন্তান জন্ম নিচ্ছিল না। 👑♦ রাজাকে এক জ্যোতিষী পরামর্শ দিল। যদি রাজা কোন ছোট বাচ্চা ছেলেক...
14/01/2026

♦ এক রাজা ছিল, যার ঘরে কোন ছেলে সন্তান জন্ম নিচ্ছিল না। 👑
♦ রাজাকে এক জ্যোতিষী পরামর্শ দিল। যদি রাজা কোন ছোট বাচ্চা ছেলেকে বলি দেয়, তাহলে তার ঘরের এক বছরের মধ্যে ছেলে জন্ম নেবে।
♦ জ্যোতিষীর কথা মত পরের দিন রাজা পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন, যেই ঘর থেকে বাচ্চা দেয়া হবে, সেই ঘরে রাজা প্রচুর ধন-সম্পদ দেবেন। 💰
♦ রাজার এই কথা শুনে এক গরীব পরিবার তাদের সবচেয়ে ছোট ছেলেকে দেয়ার জন্য তৈরি হল 😔 এবং তারা চিন্তা করল এই ছেলে তাদের কোন কাজের না।
♦ বলি দেয়ার পুরো প্রস্তুতি সম্পন্ন হল। রাজা ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোমার কোন শেষ ইচ্ছা আছে?
ছেলেটি বলল, আমাকে কেবল ভেজা নরম মাটি এনে দিন। 🌱
♦ বাচ্চাটিকে নরম মাটি এনে দেয়া হলো।
♦ ওই বাচ্চা ছেলেটি মাটি দিয়ে ছোট চারটি ঘর তৈরি করল। 🏠
♦ আর একটি একটি করে তিনটি ঘরকে লাথি মেরে ভেঙ্গে ফেলল। 💥
♦ একটা ঘর রেখে দিল এবং সেখানে বসে দুহাত তুলে দোয়া করলো। 🤲
♦ তারপর রাজাকে বলল, এখন আমাকে বলি দিতে পারেন।
♦ এইসব দেখে রাজার খুব অবাক লাগলো 😲। রাজা ভয় পেয়ে গেল।
♦ রাজা বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কি করলে? কেন করলে?
♦ বাচ্চাটি বলল, প্রথমে যে ঘর ভেঙেছি, সেটা হল আমার মা বাবার ঘর, যারা কেবল টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে।
♦ দ্বিতীয় যে ঘরটি ভেঙেছি, সেটা আত্মীয় স্বজনের ঘর ছিল, যারা এসব দেখে চুপ ছিল।
♦ আর তৃতীয় ঘরটি হল মহারাজ আপনার। আপনি রক্ষক হয়েও লালসায় ভক্ষক হয়ে গেছেন। ⚖️
♦ আর সবশেষে যে ঘরটি আমি রেখে দিয়েছি, সেটা হল আমার আল্লাহর ঘর। 🕌
♦ আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি—এখন সবকিছু তোমার হাতে।
♦ বাচ্চাটির কথা শুনে রাজার চোখে পানি চলে এলো 😢।
রাজা বাচ্চাটিকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুমি আমার ছেলে। ❤️
♦ এই কাহিনীর মানে হলো—
♦ দুনিয়ার কাছে মাথা নত করে কোন লাভ নেই।
♦ মাথা নত করতে হবে মহান আল্লাহর কাছে।
♦ যিনি সকল ক্ষমতার মালিক। ✨
♦ সুবহানআল্লাহ........

®®Sk raaz©©

🏃‍♂️🏃‍♀️গদা একদিন খবরের কাগজে চোখ বুলাতে বুলাতে হঠাৎই একটা বিজ্ঞাপনে আটকে গেল—“এক সপ্তাহে ৫ কেজি ওজন কমান!”গদার তখন ওজন ...
09/01/2026

🏃‍♂️🏃‍♀️
গদা একদিন খবরের কাগজে চোখ বুলাতে বুলাতে হঠাৎই একটা বিজ্ঞাপনে আটকে গেল—
“এক সপ্তাহে ৫ কেজি ওজন কমান!”

গদার তখন ওজন ১০৫ কেজি।
ভাবল, চেষ্টা করে দেখি!
সঙ্গেসঙ্গে ফোন করল।

ওপাশ থেকে কোকিলকণ্ঠে উত্তর এলো,
“আগামীকাল ভোর পাঁচটায় স্যুট পরে রেডি থাকবেন।”

পরদিন ভোরে কলিং বেল বাজতেই গদা দরজা খুলে হতভম্ব!
দরজার সামনে এক অপূর্ব সুন্দরী, স্যুট পরে দাঁড়িয়ে।

মেয়েটি হেসে বলল,
“আমাকে ধরতে পারলে একটা কিস ফ্রি!”

এই বলে সে দৌড়ে পালাল, আর গদাও প্রাণপণে তার পেছনে।
এভাবেই এক সপ্তাহ কেটে গেল।

ফলাফল?
গদার ওজন নেমে এলো ১০০ কেজিতে! 🎉

উৎসাহ দ্বিগুণ হয়ে গদা আবার ফোন করল—এবার লক্ষ্য ১০ কেজি।
পরের সপ্তাহে এলো আরও সুন্দরী, বছর কুড়ির এক মেয়ে।
আগের মতোই দৌড়, ঘাম, আর আশা!

এক সপ্তাহ পর গদার ওজন দাঁড়াল ৯০ কেজি।

গদা এবার আত্মবিশ্বাসে টগবগ করছে।
ভাবল, আর একটু কমলেই তো মেয়েটাকে ধরেই ফেলব!

তাই সাহস করে এবার ২০ কেজি ওজন কমানোর অর্ডার দিল।

পরদিন ভোরে দরজা খুলতেই গদার প্রায় দম বন্ধ!
সামনে দাঁড়িয়ে আবলুস কাঠের মতো কুচকুচে কালো গায়ের রং,
ভয়ংকর চেহারার এক দশাসই কিম্ভূতকিমাকার মহিলা।

সে গম্ভীর গলায় বলল,
“এবার আপনি আগে দৌড়াবেন, আমি পেছনে।
মনে রাখবেন—ধরতে পারলে আমি আপনাকে কিস করব!”

এরপর যা হলো…
গদার দৌড় দেখে অলিম্পিক কমিটি অবাক 😂

sk raaz

Address

Dhaka
1751

Alerts

Be the first to know and let us send you an email when Sk raaz 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category