24/02/2025
#শুরুর_আগের_কথা
মোটামুটি দেড় মাসের প্ল্যানে, ১৬ দিনের একটা ম্যারাথন ট্যুর দিয়ে আসলাম বন্ধু আবির এবং হাসিব এর সঙ্গে।
১৬ দিন সময়টা বেশি না, কিন্তু তাও ম্যারাথন কেনো বললাম? কারণ এই ১৬ দিনে আমরা এতো কিছু করেছি যে ট্যুর শেষ করে নিজেদের কাছেই অবাক লেগেছে যে আমরা এতো কিছু করলাম কিভাবে? প্রতিদিন রাত ১টা ২টাই হোটেলে ফিরে আবার সকালে ৭টা ৮টার আগে বের হয়ে, সারা দিন এভারেজে ২২০০০ স্টেপ হেঁটে, বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জিনিস দেখে আসলে কি লাভ হইছে টাকা খরচ আর গায়ের রং রোদে পুড়ে কালো হওয়া ছাড়া(যদিও আমি কখনোই ফর্সা ছিলাম না 😂)?
কি হইছে বা কি দেখছি বা করছি তার বিস্তারিত একটা সিরিজ হিসেবে লেখার ইচ্ছা আছে, কিন্তু সংক্ষেপে হলো:
- ২টা দেশ ঘুরেছি: মালয়েশিয়া এবং থাইল্যান্ড
- ৬টা শহরে গেছি: কুয়ালালামপুর, লাংকাউই, ক্রাবি, ফুকেট, ব্যাংকক এবং পাতায়া
- ৭টা এয়ারপোর্ট থেকে, ২টা এয়ারলাইনস এর মোট ৭টা ফ্লাইট এ চড়েছি ( সঙ্গে ৬টা এয়ারপোর্ট লাউঞ্জে ফ্রী খাওয়া দাওয়া করছি 🤪)
- ৫টা বাস স্ট্যান্ড থেকে ৬টা বাস জার্নি করেছি
- ফেরি, লং টেইল বোট, স্পীড বোটে চড়েছি
- কেবল কার এ ওয়ার্ল্ডের সব থেকে স্টিপ হিলে উঠেছি
- অসংখ্য আইল্যান্ডে গেছি
- পেরাসেইলিং এ আকাশে উড়েছি
- স্নোর্কলিং আর ডিপ সী ওয়াকিং এ সমুদ্রের নিচে গেছি
- এলিফ্যান্ট শো, ডলফিন শো, থাই কালচার শো, বার্ড শো দেখেছি
- মাইনাস ১৫° টেম্পারেচার এর ইনডোর পার্কে গেছি
- ওয়ার্ল্ড এর সব থেকে বড়ো ওপেন এয়ার মিউজিয়াম গুলার একটাই গেছি
- ২ স্কয়ার কিলোমিটার এর ওপেন এয়ার গার্ডেন এ গেছি
আরো কতো কি যে করেছি এই এক ট্যুরে। এক এক করে সব লিখব ইনশাআল্লাহ। হয়তো কিছু দিন সময় লাগবে, কিন্তু নিজের স্মৃতি হিসেবে রাখার জন্যই লিখব।
একটাই আফসোস, এই ট্যুরের ভ্লগ বানাই নাই 😓। তাহলে কষ্ট করে লিখে রাখা লাগতো না। যদিও কিছু ছবি এবং ভিডিও আছে, ওইগুলাই দিবো পোস্টে। কি আর করার, পরের বার ইনশাআল্লাহ।