26/08/2026
❤️রাধা কৃষ্ণের ঝুলনে কীজে আনন্দ। 💗
💝ঝুলনযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি আনন্দময় ধর্মীয় উৎসব🙏। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেম ও ভক্তির স্মরণে এই উৎসব পালিত হয়। সাধারণত শ্রাবণ মাসে ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় রাধা-কৃষ্ণের বিগ্রহ সুন্দরভাবে সাজিয়ে ফুল দিয়ে সুসজ্জিত দোলনায় বসানো হয়🥰। ভক্তরা ভক্তিগীতি, কীর্তন ও পূজার মাধ্যমে উৎসবটি পালন করেন। মন্দির ও আশপাশের এলাকা নানা রঙের ফুল ও আলোকসজ্জায় সাজানো হয়। ঝুলনযাত্রা মানুষের মনে আনন্দ, ভক্তি ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে। এটি আমাদের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 💗