Kabbo Pinnjor - কাব্য পিঞ্জর

Kabbo Pinnjor - কাব্য পিঞ্জর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kabbo Pinnjor - কাব্য পিঞ্জর, Arts and entertainment, Paribagh, Hatirpool, Dhaka-1205, Dhaka.

হৃদয়ের ভাষা বন্দি কবিতার খাঁচায় 🕊️
প্রথম কাব্যগ্রন্থ ‘কাব্য পিঞ্জর’ – দাঁড়িকমা প্রকাশনী থেকে।
📚বইয়ের নাম: কাব্য পিঞ্জর
✍️লেখক: এইচ এম নিয়াজউদ্দিন রিফাত
📔ধরন: কাব্যগ্রন্থ
📃জনরা: মিক্সড
🖨️প্রকাশনী: দাঁড়িকমা প্রকাশনী

সবার এআই দিয়ে ফেইক    বনাম আমার আসল 90's vibe 😎😎
10/09/2026

সবার এআই দিয়ে ফেইক বনাম আমার আসল 90's vibe 😎😎

09/09/2026

#কবিতা: বাঁচাতে শেখো প্রিয়
কবি: তন্ময় দত্ত মিশু
: পরিশুদ্ধ
কণ্ঠে: এইচ এম নিয়াজউদ্দিন রিফাত

একজন নতুন লেখকের বই কেনা শুধুমাত্র তাকে লিখতে উৎসাহিত'ই করেনা বরং তার পরবর্তী বই প্রকাশের জন্য কয়েক ধাপ সামনে এগিয়ে দে...
08/09/2026

একজন নতুন লেখকের বই কেনা শুধুমাত্র তাকে লিখতে উৎসাহিত'ই করেনা বরং তার পরবর্তী বই প্রকাশের জন্য কয়েক ধাপ সামনে এগিয়ে দেয়া হয়।

প্রকাশনী থেকে শর্ত[আমার প্রকাশনী দিয়েছে]থাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক বই বিক্রি হলে পরবর্তী বই নির্দিষ্ট শতাংশ থেকে শতভাগ খরচ প্রকাশনী বহন করবে। সুতরাং ওই পরিমাণ বই বিক্রি হলে পরবর্তী বই প্রকাশ করা হাজার গুণে সহজ হয়ে যায়।

অন্যদিকে প্রকৃত পাঠকের কাছে বই গেলে একটা ভালো ক্রিটিসিজম পাওয়া যায় ফলে নতুন লেখকের লেখার হাত ভালো হতে থাকে। এজন্যই আমি আমার বই শুধুমাত্র আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কিনে সেলের কোটা পূরণ করে দিক তা আমি চাইনি কখনোই। চেয়েছি অল্প মানুষের কাছে 'কাব্য পিঞ্জর' গেলেও তা প্রকৃত পাঠকের কাছে যাক। যারা বিনা কারণে আমার মুখ রাখতে লেখার প্রশংসা করবে না পরিচিতদের মতো। লেখার সমালোচনা ছাড়া একজন নতুন লেখকের উন্নতি করা সম্ভব নয়।

তো এভাবেই একজন নতুন লেখক এর লেখক হয়ে ওঠার পথ সুগম হয়।

'কাব্য পিঞ্জর'অপেক্ষা করছে আপনার সমালোচনা শোনার। বই টি সংগ্রহ করতে কিউআর কোডটি স্ক্যান করুন।

#কবিতা

তুমি যাবে ভাই যাবে মোর সাথে; আমাদের ছোট গায়ে?
06/09/2026

তুমি যাবে ভাই যাবে মোর সাথে; আমাদের ছোট গায়ে?

04/09/2026

#কবিতা : পরিচয়
কবি: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
কণ্ঠে: এইচ এম নিয়াজউদ্দিন রিফাত

#বাংলাকবিতা

03/09/2026

#কবিতা: নিয়াজ পাগলা
লেখক: এইচ এম নিয়াজউদ্দিন রিফাত
বই: কাব্য পিঞ্জর

#কাব্য

ঋতুর মধ্যে আমার শরৎকালকে সব থেকে রসিক মনে হয়। রোদ-বৃষ্টির হিউমার দিয়ে যেন সব সময় আমাদের সাথে মশকরা করতে থাকে সে। আপনা...
02/09/2026

ঋতুর মধ্যে আমার শরৎকালকে সব থেকে রসিক মনে হয়। রোদ-বৃষ্টির হিউমার দিয়ে যেন সব সময় আমাদের সাথে মশকরা করতে থাকে সে।

আপনার কাছে কোন ঋতুকে বেশি দুরন্ত মনে হয়?

ছন্দবাংলা কবিতায় প্রধানত তিন প্রকারের ছন্দ রয়েছে। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত। এছাড়াও বর্তমানে আধুনিক কবিতায়...
30/08/2026

ছন্দ

বাংলা কবিতায় প্রধানত তিন প্রকারের ছন্দ রয়েছে। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত। এছাড়াও বর্তমানে আধুনিক কবিতায় কোনো ছন্দের প্যাটার্ন মেনে লেখা হয় না এমন কবিতাকে গদ্য ছন্দের কবিতা বলে।

আধুনিক গদ্য ছন্দের কবিতার আধিক্যের কারণে ছান্দের কবিতা খুব একটা দেখা যায় না। আবার যারা একটু ছন্দে লেখার চেষ্টা করেন তাঁরাও কোনো নিয়ম মেনে নির্দিষ্ট ছন্দে লিখতে পারেন না। প্রায় সময়ই তাঁদের ছন্দের অপরিপক্কতা খুব বাজেভাবে চোখে পড়ে। আমি যে খুব ছন্দ সম্পর্কে জানি তা একদমই না। কিন্তু আমার মধ্যে শেখার, জানার একটা তাড়না কাজ করে এবং আমি শেখার চেষ্টা করি। যারা কবিতা লিখেন তারা যে সব নিয়মকানুন মেনে লিখতে পারবেন এমন না। কবিতা কখনো বেঁধে দেওয়া নিয়মে লেখা যায় না। কবিতা একজন কবির মনোজগতে প্রথমে এসে ছোঁয়া দেয়, এরপর আলোড়ন সৃষ্টি করে এরপর কলম ধরতে বাধ্য করায়। প্রকৃত পক্ষে কবি কবিতা লিখতে পারেন না বরং কবিতা এসে তার মধ্যে ভর করে। তিনি ওই সমটাতে পৌঁছে যান ফ্লোস্টেটে।

কিন্তু মাথায় যদি আগে থেকে শব্দের প্রাচুর্যতা না থাকে, ছন্দের ব্যবহার আয়ত্তে রাখা না থাকে তাহলে ওই অবর্ণনীয় অনুভূতি শব্দে গেঁথে, ছন্দে ফেলে অন্যের কাছে পৌঁছে দেওয়া কি সম্ভব? আপনি ছন্দ ভাঙচুর করে নতুন কিছু সৃষ্টি করুন। ছন্দসহ লিখুন, ছন্দ ছাড়া লিখুন কিন্তু নিয়ম ভেঙে নিয়ম সৃষ্টি করতে হলে আগে তো জানতে তো হবে তাই না?

বাংলা কাব্যের ছন্দগুলো আমি যেভাবে বুঝি তা নিয়ে খুব সহজ ভাষায় পরে একদিন কথা বলবো। সেখানে যদি আমার ধারণায় ভুল দেখেন তাহলে আপনারা যারা ভালোভাবে জানেন তাঁরা ভুলটা ধরিয়ে দিবেন। আজ তাহলে আসি।

#কবিতা #কাব্য

একটা সময় ছিলো যখন গ্রামবাংলায় বিয়ে কেন্দ্রিক সাহিত্যচর্চা হতো। একটা রঙিন পাতায় ছাপানো হতো বর-বধূকে নিয়ে এক বা একাধি...
29/08/2026

একটা সময় ছিলো যখন গ্রামবাংলায় বিয়ে কেন্দ্রিক সাহিত্যচর্চা হতো। একটা রঙিন পাতায় ছাপানো হতো বর-বধূকে নিয়ে এক বা একাধিক জনের লেখা কবিতা, গল্প কিংবা চিঠি। বিয়ে কেন্দ্রিক এই সাহিত্যকর্মের নাম ছিলো 'ভক্তি উপহার'। কালের গর্ভে হারিয়ে গেছে বিয়ে কেন্দ্রিক এই সাহিত্যচর্চার রীতি।

আপনারা কি ভক্তি উপহার সম্পর্কে জানতেন বা কোনো বিয়েতে ভক্তি উপহার দিতে দেখেছেন?

ছবি: সংগৃহীত
#সাহিত্য

28/08/2026

#প্রথমপ্রকাশ পডকাস্ট নিয়ে একজন কথা বলতে গিয়ে যখন এই প্রশ্ন করেন তখন আমার‌ অবস্থা:

Address

Paribagh, Hatirpool, Dhaka-1205
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabbo Pinnjor - কাব্য পিঞ্জর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share