Daily Brahmanbaria Hot News24

Daily Brahmanbaria Hot News24 Daily News

28/04/2026
23/03/2026

✅ 𝗔𝗖𝗧𝗜𝗩𝗘 আছি। 🟢
✅ 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 দিন। 🟢
🔔 নোটিফিকেশন পাওয়া মাত্রই। 🟢
✅ 𝐅𝐎

আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানাব্রাহ্মণবাড়িয়ায় জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে...
24/02/2026

আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের আনন্দবাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

অভিযানে দেখা যায় আনন্দবাজারে সুমন মিয়া নামক জনৈক মাছ ব্যবসায়ী ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করছিল। এ অপরাধের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিকর জেলিযুক্ত ৫০ কেজি চিংড়ি মাছ যথাযথভাবে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।


ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হও...
12/02/2026

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। সকাল তাই ভোটার উপস্থিতি একটু কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তার এই ভোট কেন্দ্রে ৩ হাজার ৪৩৭ জন ভোটার রয়েছে।

দিনাজপুরে ছয় আসনে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৭ জন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন। ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে ৮০৫টি ভোট কেন্দ্র রয়েছে। নির্বাচনে ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে সেনাবাহিনীর ৬২০ জন, বিজিবির ৪৩০ জন, পুলিশ ২ হাজার ৩৮৯ জন, র‍্যাব ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মোতায়েন থাকবেন। এর বাইরেও গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করছে।

10/02/2026

মির্জা আব্বাস পাটোয়ারী গেম খেলতে কমেন্টে লিংক কমেন্টে।

মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুতের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন না...
03/02/2026

মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুতের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন নামের একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্সের তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগিতা করেন। অভিযানে ০৫ আনসার ব্যাটালিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে।

অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে মেয়াদ শেষ হওয়া বন ব্যবহার করে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছিল। প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালক নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রেস্টুরেন্টটিকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জরুরী বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিএতদ্বারা সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০১/২০২৬ ইং ...
23/01/2026

জরুরী বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

এতদ্বারা সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০১/২০২৬ ইং তারিখ রোজ শনিবার, বিক্রয় ও বিতরন বিভাগ-২. বিউবো ব্রাহ্মণবাড়িয়া দপ্তরের আওতাধীন ঘাটুরা ৩৩ কেভি সাবষ্টেশন এর বার্ষিক মেরামত ও সংরক্ষণের কাজ সম্পাদন করার জন্য অত্র দপ্তরের আওতাধীন ৩৩ কেভি ও ১১ কেভি সকল ফিডার সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবারাহ বন্ধ থাকবে।

সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দূঃখিত। কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের পূর্বেও লাইন চালু হতে পারে। জননিরাপত্তার স্বার্থে সকল লাইন চালু বলে গণ্য হবে।

ধন্যবাদন্তে

নির্বাহী প্রকৌশলী

বিক্রয় ও বিতরন বিভাগ-২

বিউবো, ব্রাহ্মণবাড়িয়া।

ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২৪ শে জানুয়ারি রোজ শনিবার দক...
22/01/2026

ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২৪ শে জানুয়ারি রোজ শনিবার দক্ষিণ পৈরতলা পুনশ্চ কমিউনিটি সেন্টারে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নামে যে সাধারণ সভার আহবান করা হয়েছে উক্ত সাধারণ সভায় সম্মানিত ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সকল সদস্যদেরকে উক্ত সভায় অংশ গ্রহণ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। বিগত দিনের অবৈধ আহবায়ক কমিটি দ্বারা কথিত আহবায়ক জনাব আশরাফুল হক ফারুকের সকল কর্যক্রম অবৈধ ও নিয়ম বহির্ভূত। তাই সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এই অবৈধ কার্যক্রমে অংশ গ্রহণ করা যাবেনা। পাশাপাশি ক্লাবের অর্জিত ফান্ডের অর্থের হিসাব নিকাশ না দেওয়া এবং ক্লাবের বর্তমান কমিটিকে অবহিত না করে অর্থ অপচয় ও ক্লাবের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। তাই কথিত আহবায়ক আওয়ামীলীগের দোসর আশরাফুল হক ফারুকের বিরুদ্ধে ক্লাবের সুনাম ক্ষুন্ন করে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় এবং অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগে তাহার বিরুদ্ধে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এই কথিত আহবায়ক কর্তৃক নতুন সদস্য সংগ্রহ বাবদ প্রায় ৮ লক্ষ টাকা এবং বিগত দিনের সাবেক হিসাব নিকাশ বাবদ আরো প্রায় ১২ লক্ষ টাকাসহ প্রায় মোট ২০ লক্ষ টাকা কথিত আহবায়ক এবং আহবায়ক কমিটি আত্মসাৎ করিয়াছে। একাধিকবার আশরাফুল হক ফারুকের কাছে ক্লাবের হিসাব নিকাশ চাওয়া সত্ত্বেও কোন প্রকার কর্ণপাত করে নাই এবং হিসাব নিকাশ বর্তমান কমিটিকে বুঝিয়ে দেয় নাই। বলা বাহুল্য, এই ক্লাবের সদস্যগণ দেশ বিদেশে তাদের কর্ম দ্বারা নিজ নিজ স্থানে, নিজ নিজ পেশায় সমাদৃত। ব্রাহ্মণবাড়িয়া শহরের বহু স্বনামধন্য চিকিৎসক, আইনজীবী, স্থপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদ প্রমুখ এই ঐতিহ্যবাহী ক্লাবের স্বনামধন্য সদস্য। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়া অঙ্গনে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব একটি স্বনামধন্য নাম। এহেন অবস্থায় ক্লাবের কথিত আহবায়ক আশরাফুল হক ফারুকের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
মো. নুরুল ইসলাম শিশির
সভাপতি
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব
মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
০১৯২৪৭৮৯০৫০
মো. এজাজ আহম্মেদ মনির
সাধারণ সম্পাদক
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব
মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
০১৭৯৩৩৫৬৬৫১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামি ক...
21/01/2026

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামি কু*খ্যাত স*ন্ত্রাস ও কালোবাজারি ভূট্টুকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9), ব্রাহ্মণবাড়িয়া।
আজ বিকেলে RAB-9 ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ছিল।
উল্লেখ্য, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় সচেতন মহল এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে দ্রুত মামলার বিচার কার্যক্রম সম্পন্নের দাবি জানিয়েছেন।

নবীনগরে র‍্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০টি গুলি উদ্ধার**ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর এক...
21/01/2026

নবীনগরে র‍্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০টি গুলি উদ্ধার

**
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে। তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ -এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নত মানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০টি গুলি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী বিকেলে এ তথ্য জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

বহিষ্কার করে এখন সকাল-বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন: রুমিন ফারহানা***বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও...
17/01/2026

বহিষ্কার করে এখন সকাল-বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন: রুমিন ফারহানা

***
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৭ বছর আমি কার জন্য লড়াই করেছি, আপনারা সবাই জানেন। এখন মিডিয়ার যোগ, সবার হাতে হাতে মোবাইলে সবই দেখা যায়। কে রাস্তায় লড়াই করছে, কে পুলিশের বাঁধা উপেক্ষা করে রাস্তায় বসে পরছে। কাকে ব্রাহ্মণবাড়িয়া অবাঞ্ছিত ঘোষণা করার পর আওয়ামী লীগ আবারো ব্রাহ্মণবাড়িয়া গিয়ে মিটিং করেছে। সংসদে দাঁড়িয়ে কে বলেছে এই সংসদ অবৈধ। এটা আপনারা সবাই জানেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ ৮নং ওয়ার্ড় গ্রামবাসী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।


রুমিন বলেন, আমি শুধু একটা কষ্টের কথা বলি, যাদের জন্য আমি এই লড়াইটা করেছি, আমার প্রাণের দল যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা, আমার নেতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে আসছে। বেগম জিয়ার ভালবাসায় আশ্রয়ে সহযোগিতায় আমি এতোদূর আসছি। আমার মা বেগম খালেদা জিয়া যেদিন মারা গেছেন সেইদিন আমি বহিষ্কার হয়েছি। আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার দুই দিন আগে তিনি বলে ছিলেন, রুমিন আর সোহেলের ব্যাপারটা কী? কেন রুমিনকে মনোনয়ন দেয়া হল না? দল তার কোনো জবাব দিতে পারেন নাই। তারপরও আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন। এরপর দল আমাকে বহিষ্কার করেন।

এখন আবার দল আমাকে সকাল-বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেবো, আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রীত্বতো দূরের কথা আমি সারা দুনিয়ার কারো কথায় কারো জন্য আমি আমার এই মানুষদের ছেড়ে যাবো না।

রুমিন বলেন, জয়-পরাজয় নির্ধারিত হয় উপরে। জয় পরাজয়ের ফায়সালা করেন মহান আল্লাহ। কিন্তু আপনারা উসিলা। আমি আপনাদের দরবারে আসছি। আপনাদের উঠান বৈঠকে আসছি, আপনাদের বাড়িতে আসছি, আমি খালি হাতে আসছি। দল বহিষ্কার করেছে এখন আবার বলে মন্ত্রিত্ব। আমি কোনো কিছুতেই আমার এলাকার মানুষকে ফালাইয়া দিয়া যামুনা।

তিনি বলেন, ২০১৮ সালে যখন দিনের ভোট রাতে হয়েছে তখন তো কেন্দ্র পাহারা দিয়ে ভোট আগলে রেখেছেন তাই না। তাহলে এই অঞ্চলের মানুষের প্রতি এতো অবহেলা কেন? আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে তাহলে সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ। সরাইল এবং আশুগঞ্জকে পৌরসভা করে দেবো ইনশাল্লাহ।

আমরা ২২ জানুয়ারি প্রতীক পাওয়ার পর আমাদের নির্বাচনী ইশতেহার আছে, পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবো। আপনারা কোনো হুমকি ধামকিতে কান দেবেন না। এই সরকার নিরপেক্ষ সরকার। এই সরকার কোনো দলের সরকার নয়। এই প্রশাসন নিরপেক্ষ প্রশাসন। এই পুলিশ নিরপেক্ষ পুলিশ। কেউ যদি হুমকি ধামকি দেয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ থাকবে সুতরাং আপনাদের ভয় পাবার কিছু নাই। আপনারা যদি আমার সঙ্গে থাকেন দুনিয়ার কোনো লোক নেই আপনাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Brahmanbaria Hot News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share