Be with Shuchi

Be with Shuchi Learning with moving.

"জীবনের একটা পর্যায়ে এসে রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পটার কথা মনে পড়ে। মনে পড়ে ফটিকের কথা। সহজ সুন্দর একটা জীবন ছিলো ফটিকের।...
23/08/2025

"জীবনের একটা পর্যায়ে এসে রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পটার কথা মনে পড়ে। মনে পড়ে ফটিকের কথা। সহজ সুন্দর একটা জীবন ছিলো ফটিকের। হুট করে কলকাতা গিয়ে জীবনটা কেমন হয়ে গেলো।

বারবার মন জয় করার চেষ্টা করেও ফটিক কারো আপন হতে পারে নাই। অতটুকুন বয়সে সে টের পেয়েছিলো কারো স্নেহহীন চোখ কেমন হয়, অনাদর কেমন হয়, অবহেলা কেমন হয়।

যেদিন নিজের উপর ভীষণ অভিমান হলো, যেদিন হীনতা আর দৈন্যতা তাকে মাটির সাথে মিশিয়ে দিলো, ফটিক ঠিক সেদিন থেকে ছুটি হওয়ার অপেক্ষা করছিলো।

এক তীব্র জ্বরে ফটিক শেষমেশ ছুটি পেয়েছিলো। সব রকম অভিমান, অভিযোগ, আক্ষেপ, অপমান, অবহেলা, অনাদর আর নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়ার অনুভূতি থেকে তার ছুটি মিলেছিলো।

মাঝে মাঝে মনে হয়, অমন জ্বর কেন শুধু গল্পেই আসে। অমন ছুটি কেন গল্পেই মিলে? কেন সত্যিকারের জীবনে অমন দৈন্যতা বুকে নিয়ে বাঁচতে হয়? এখানটায় কেন ছুটি হয় না?

কোনো কোনো রাতে জ্বরের ঘোরে ভীষণ প্রলাপ বকতে ইচ্ছে হয়। বিড়বিড় করে বলতে ইচ্ছে হয়, "আমার ছুটি হয়েছে মা, আমি বাড়ি যাচ্ছি!"

তারপর মনে হয়, ফটিক ভীষণ ভাগ্যবান। শেষ বেলায় তার বাড়ি ফেরা হয়েছিলো, তার ছুটি মিলেছিলো। আমার যে ছুটি মিলে না, আমার যে বাড়ি ফেরা হয় না।"

লিখা : মুশফিকুর রহমান আশিক।

জীবন নিজে কোনো পূর্বনির্ধারিত অর্থ বহন করে না, আমরা নিজেরাই আমাদের জীবনকে অর্থ প্রদান করি।
21/08/2025

জীবন নিজে কোনো পূর্বনির্ধারিত অর্থ বহন করে না, আমরা নিজেরাই আমাদের জীবনকে অর্থ প্রদান করি।

সৌন্দর্য মানে ব্যস্ততা থেকে বিরতি, নিখুঁত হবার চেষ্টার বদলে গ্রহণযোগ্যতা, এবং বাহ্যিক চাকচিক্যের বদলে অন্তর্নিহিত গভীরতা...
19/08/2025

সৌন্দর্য মানে ব্যস্ততা থেকে বিরতি, নিখুঁত হবার চেষ্টার বদলে গ্রহণযোগ্যতা, এবং বাহ্যিক চাকচিক্যের বদলে অন্তর্নিহিত গভীরতা।

Address

Dhaka
126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be with Shuchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category