সদ্য লেখা পদ্য

সদ্য লেখা পদ্য লিখবো না কো আমি আজ কোনো রকম গদ্য,
আজকে শুধু লিখবো আমি সদ্য লেখা পদ্য।

15/08/2025

তোমায় নিয়ে ঘুরতে যাবো
কক্সবাজার, ছেঁড়া দ্বীপ,
ঠোঁটে একটু লিপস্টিক দিও
কপালে দিও টিপ।
পায়ে একটু আলতা দিও
চোখে দিও কাজল,
তোমার কাছে হার মানে যেন
সমুদ্রের বিশাল জল।
সমুদ্রের তীরে বসে দু'জন
খাবো কচি ডাব,
আকাশ মাটির মধ্যে শুধুই
চলবে দু' জনের ভাব।
ঝিনুকের মালা গেঁথে তোমায়
দেব উপহার,
হাসি মুখে দিব দু'জন
এই সমুদ্র পার।

15/08/2025

তোমার কথা আমার কেন এত মনে পড়ে,
তোমার বিরহে কেন নিরবে আমার অশ্রু ঝরে।
মনের মাঝে শুধু আছে তোমারই নাম লেখা,
তবুও কেন স্বপ্নেই তুমি এসে করো দেখা।
কিসের এতো লুকোচুরি করছো আমার সাথে,
তোমার কথা ভেবে আমার ঘুম আসেনা রাতে।
হেথায় খুঁজি সেথায় খুঁজি পাইনা তোমার সাড়া,
এ পৃথিবীতে সবই তুচ্ছ তোমার অস্তিত্ব ছাড়া।
লুকোচুরি ছেড়ে তুমি আমায় দেখা দাও,
এ পৃথিবীতে তুমি আমায় আপন করে নাও।

05/08/2025

প্রার্থনা
খোদা তোমার অধম বান্দারে
করো একটু মায়া,
রহমতের দৃষ্টি দিয়ে
দাও আরশের ছায়া।
কষ্টে ভরা এ জীবনে
সুখের কি দেখা নাই,
তোমার করুণার দৃষ্টিতে কেন
পাইনা আজও ঠাই।
অন্তরেতে চাপা আকুতি
তুমি কি বুঝোনা,
আমার কষ্টের অবসান কেন
তুমি খোঁজ না।
সব অভিমান ভুলে তুমি
আমারে দাও মুক্তি,
সুস্থ সবল দেহে যেন
করি তোমারই ভক্তি।

30/07/2025

সুন্দরী এক মেয়ে দেখলাম
ইডেন কলেজের মোড়ে,
কাছে গিয়ে দেখবো বলে
হাঁটলাম একটু জোরে।
একটু পরেই হলো যখন
মুখোমুখি দেখা,
দেখতে পেলাম মেয়েটির চোখ
ধনুকের ন্যায় বাঁকা।
বাঁকা চোখে সে যখন
আমার দিকে তাকায়,
বুঝতে পারলাম আমার কপালে
প্রেম হবে না ঢাকায়।
তওবা করলাম আর যাবো না
ইডেন কলেজের মোড়ে,
প্রেমপত্র যা লিখেছিলাম
সবই মারলাম ছোড়ে।

29/07/2025

বন্ধু
এক আত্মা এক মন ভিন্ন শুধু দেহ,
এই পৃথিবীতে বন্ধু ছাড়া হবেনা আর কেহ।
পাঠশালা আর খেলার মাঠ বিভিন্ন সমাবেশে,
একসাথে যেতাম মোরা,থাকতাম সবার পাশে।
আমার সুখে সে হাসতো, আমার দুঃখে ব্যথা,
হঠাৎ কোথাও চলে গেলে বলতো না আর কথা।
অভিমানী মন যে তার করতো অভিমান,
লুকিয়ে থাকা ভালোবাসা করতো শুধু ভান।
ঝড় বাদলকে তুচ্ছ করে হতো মোদের দেখা,
এই পৃথিবীতে বন্ধু ছাড়া বড়'ই লাগে একা।
এই ভালোবাসা যেন চিরদিন থাকে ধরাধমে,
একসাথে মোরা পথ চলবো ছোট্ট এ জীবনে।

28/07/2025

তুমি আমার চাঁদনি রাত
তুমিই ভোরের আলো,
তুমি আমার মিষ্টি বিকেল
তোমায় বাসি ভালো।
তুমিই বাগানের লাল গোলাপ
গ্রীষ্মের কৃষ্ণচূড়া,
এ পৃথিবীর সবই তুচ্ছ
তোমার অস্তিত্ব ছাড়া।
রাতে জ্বলা জোনাকি তুমি
ভোরের ডাকা পাখি,
কত রজনী তোমার অপেক্ষায়
আমি জেগে থাকি।
তোমায় নিয়ে বলবো কি আর
বলে হবে না শেষ,
তোমায় নিয়েই গড়বো আমি
রুপকথার ঐ দেশ।

28/07/2025

আবেগ
তোমার ঐ মায়াবী চোখ
আমি যতবার দেখি,
নিজেরই অজান্তে কত
দুর্লভ ছবি আঁকি।
তোমার ঐ কাজল কেশের
একটুখানি সুবাস,
খুঁজে দেয় পৃথিবীতে
বেঁচে থাকার আবাস।
তোমার ঐ মিষ্টি হাসি
যতবার হাসো,
বুঝতে পারি আমায় তুমি
কত ভালোবাসো।
ইচ্ছে করে চুমু দেই
তোমার রাঙা ঠোঁটে,
তোমার মতো মিষ্টি মেয়ে
ক'জনের কপালে জোটে!!
তোমার ঐ কচি -কোমল
অপুর্ব সৌন্দর্যের দেহ,
এ পৃথিবীতে আমিই পাবো
পাবে না আর কেহ।

28/07/2025

হতাশা
জীবনের কিছু টেনশন,
দুর্লভ তার ম্যানশন।
বুকেতে থাকে জমা,
করে'না আমায় ক্ষমা।
হতাশা আর ক্লান্তিতে,
ঘুমোতে পারিনা শান্তিতে।
পাইনা একটুও মনোবল,
অঝোরে ঝরে অশ্রুজল।

22/07/2025

জীবন

জীবন কেন এত তুচ্ছ
জীবন কেন পাষাণ!
এক মুহূর্তে চলে গিয়ে
অশ্রু-জলে ভাসান।
ছোট ছোট তাজা প্রাণ আজ
কেমনে ঝড়ে গেল?
বাবা-মা এসে যে আজ
সন্তানের লাশ পেল।
ছুটি শেষে বাসায় গিয়ে
খেতে পারলো না ভাত,
বাবা মার ঐ আদর স্নেহে
কাটাতে পারলো না রাত।
কত শত স্বপ্ন নিয়ে
এসেছিল পাঠশালায়,
এমন স্বপ্নের পূরীতে বিধাতা
কেমনে আগুন জ্বালায়!!
আমরা খোদা নাফর-মানি করি
আমরা পাপির দলে,
আমাদের প্রাপ্য শাস্তি কেন
অবুঝ শিশুদের দিলে।
মহীয়সী এক শিক্ষিকা ছিল
নাম তার মাহরিন,
ইতিহাসে সে অমর হয়ে থাকবে
শোধ হবেনা তার ঋণ।
নিজের জীবন বাজি রেখে
বাঁচিয়েছে শত প্রাণ,
শিক্ষক জাতির শ্রেষ্ঠ কারিগর
রেখে গেল তার মান।
সাহসী এক বিমানযোদ্ধা
ছিলেন মোদের তৌকির,
ছিলেন তিনি দেশের সম্পদ
তিনিই ছিলেন বীর।
ইচ্ছে করলেই পারতেন বাঁচতে
করেছেন আত্মত্যাগ,
তার এই বলিদান আজকে সবাই
শহীদদের কাতারে দেখ।
তোমার কাছে আর্জি খোদা
হে করুণাময়!
এমন ট্র্যাজেডি ঘটনা যেন এই
দুনিয়াতে আর না হয়।

21/07/2025

মরিচীকা

তুচ্ছ এই পৃথিবীতে
কিসের এত মায়া?
জীবন যুদ্ধে না নামতেই
আসবে মৃত্যুর ছায়া।
পৃথিবীর এই নাট্যমঞ্চে
করছি অভিনয়!
আসলে যে এ পৃথিবী
চিরস্থায়ী নয়।
ইমান- আকিদা ভুলে সবাই
যাচ্ছি ভুলের পথে,
ইমান-আকিদা ছাড়া যে কোন
বস্তু যাবেনা সাথে।
জোর হাত করে দোয়া করি সবে
হে রহিম রহমান!
সঠিক পথে মোদের পরিচালনা করো
সার্থক হোক মোদের জান।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সদ্য লেখা পদ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category