চাতক

চাতক ইংরেজি বিভাগ সাংস্কৃতিক সংঘ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
(1)

"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব"বিখ্যাত 'আরেক ফাল্গুন' উপন্যাসের শেষবেলার এই উক্তি আমাদের মনে আজও দ্রোহ আর অন্যায়ে...
19/08/2026

"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব"

বিখ্যাত 'আরেক ফাল্গুন' উপন্যাসের শেষবেলার এই উক্তি আমাদের মনে আজও দ্রোহ আর অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগায়। মনের মাঝে বিদ্রোহের স্ফুলিঙ্গ জেগে ওঠে যার লেখনিতে সেই কিংবদন্তি ক্ষনজন্মা সাহিত্যিক, চলচ্চিত্রকার জহির রায়হানের আজ ৯১ তম জন্মদিন।

১৯৩৫ সালের ১৯শে আগস্ট ফেনীর মাজুপুর গ্রামে জন্ম নেয়া এই অমর ব্যক্তিত্ব বাংলা ইতিহাস আর সাহিত্যের অনন্য এক নক্ষত্র। মাত্র ৩৭ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্য আর চলচিত্রকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। মাত্র ৮টি উপন্যাস লিখে ভাষাশৈলীর মাধুর্য আর কথার বুননে মানবজীবনের ঘাত-প্রতিঘাতের অন্তরাল ফুটিয়ে তুলেছিলেন তার লেখায়, জায়গা করে নিয়েছিলেন প্রতিটি বাঙালির হৃদয়ে।

'হাজার বছর ধরে' উপন্যাসে গড়ে ওঠা প্রান্তিক মানুষের জীবনবাস্তবতা কিংবা 'বরফ গলা নদী' শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প আজও আমাদের মনে নাড়া দেয়। এক নিবিড় রাজনৈতিক ব্যক্তিত্ব আর বিদ্রোহী সংগ্রামী ছিলেন জহির রায়হান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছিলেন "জীবন থেকে নেয়া" চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর "স্টপ জেনোসাইড" ডকুমেন্টারি বিশ্বব্যাপী সাড়া ফেলে। জহির রায়হানের মৃত্যুর রহস্যময়তা আমাদের আজও জানান দেয় এক কিংবদন্তিকে হারানোর অপূরনীয় ব্যর্থতা।

অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে যার অবস্থান, চাতক সেই অসামান্য ব্যক্তিত্ব জহির রায়হানকে আজ শ্রদ্ধায় স্মরণ করে।

আলোকচিত্র উপহার প্রদান | চাতকআজ ১৮ই আগস্ট,  ইংরেজি ২১ তম ব্যাচের শিক্ষার্থী নাফিজের ক্যামেরায় ধারণকৃত এবং জগন্নাথ বিশ্বব...
18/08/2026

আলোকচিত্র উপহার প্রদান | চাতক

আজ ১৮ই আগস্ট, ইংরেজি ২১ তম ব্যাচের শিক্ষার্থী নাফিজের ক্যামেরায় ধারণকৃত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ছবি ফ্রেম করে চেয়ারপার্সন ম্যামকে উপহার দেওয়া হয়।

একইসাথে চাতকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিশদ আলোচনা হয়।

জনাব মোঃ ইকবাল আখতার(ডেপুটি সেক্রেটারী অব ফিন্যান্স মিনিস্ট্রি)  আহবায়ক ও জনাব জ্যোতির্ময় সাহা(অতিরিক্ত পুলিশ সুপার,র‍্য...
16/08/2026

জনাব মোঃ ইকবাল আখতার(ডেপুটি সেক্রেটারী অব ফিন্যান্স মিনিস্ট্রি) আহবায়ক ও জনাব জ্যোতির্ময় সাহা(অতিরিক্ত পুলিশ সুপার,র‍্যাব হেড কোয়ার্টার) কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করে, ৪৫ সদস্যবিশিষ্ট ইংরেজি বিভাগের এলামনাই এসোসিয়েশন কমিটি ঘোষিত হয়।

সম্মানিত অগ্রজ, আপনাদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন।

বিনীত,
চাতক।

পরিচিতিমূলক সভা | চাতকআজ, ১৩ আগস্ট,  চাতক-ইংরেজি বিভাগ সাংস্কৃতিক সংঘের সাধারণ সদস্যদের সঙ্গে কার্যনির্বাহী কমিটির একটি ...
13/08/2026

পরিচিতিমূলক সভা | চাতক

আজ, ১৩ আগস্ট, চাতক-ইংরেজি বিভাগ সাংস্কৃতিক সংঘের সাধারণ সদস্যদের সঙ্গে কার্যনির্বাহী কমিটির একটি সৌহার্দ্যপূর্ণ ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাতকের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং শ্রদ্ধেয় নাসির স্যার উপস্থিত ছিলেন।

সভাটি পারস্পরিক পরিচয়, মতবিনিময় এবং চাতকের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়।

~ চাতক- ইংরেজি বিভাগ সাংস্কৃতিক সংঘ।

২০২৪ সালের ৫ আগস্ট আজকের এই দিনে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র-জন...
05/08/2026

২০২৪ সালের ৫ আগস্ট আজকের এই দিনে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে কেঁপে উঠেছিল স্বৈরাচারের ভিত। রাজপথ, ছাদ, অলিগলি, সর্বত্র উড়েছিল লাল-সবুজ পতাকা। প্রতিটি কণ্ঠে ছিল একটাই দাবি, মুক্তি ও ন্যায়বিচার।

এই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, ছিল একটি জাতির নতুন করে জেগে ওঠার প্রতিজ্ঞা। যাঁরা এই সংগ্রামে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, তাঁদের আত্মত্যাগই আমাদের শিখিয়েছে সাহস কাকে বলে, ঐক্য কাকে বলে।

আজ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে, চাতকের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীরদের। তাঁদের সেই সাহস আমাদের পথ দেখাক, প্রতিটি সংগ্রামে, প্রতিটি প্রতিবাদে। 🇧🇩

Wishing a warm birthday to our Deputy Finance Secretary N.I. Nayeem. ©chatok
29/07/2026

Wishing a warm birthday to our Deputy Finance Secretary N.I. Nayeem.

©chatok

Three photos of  Abdullah(21st batch) were featured at 6th inter Department photography contest and exhibition-2026 arra...
28/07/2026

Three photos of Abdullah(21st batch) were featured at 6th inter Department photography contest and exhibition-2026 arranged by university photographic society.

He also bagged a prize at street photography.

The future prodigy of Chatok is already shinning.

©chatok

“স্বপ্নালেখ্য”Medium: Watercolour on paper.Art by: Kisma Tasmin 20 batch, English dept.©chatok
27/07/2026

“স্বপ্নালেখ্য”

Medium: Watercolour on paper.

Art by: Kisma Tasmin
20 batch, English dept.

©chatok

"চাতক" আমন্ত্রিত — নবীনবরণ ২০২৬, ইংরেজি বিভাগআগামী ২৬ জুলাই,রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংরেজি বিভাগের ২১তম আবর্তনের নবীন...
25/07/2026

"চাতক" আমন্ত্রিত — নবীনবরণ ২০২৬, ইংরেজি বিভাগ

আগামী ২৬ জুলাই,রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংরেজি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠান, আয়োজনে রয়েছে ২০তম আবর্তন।এই আয়োজনে 'চাতক' কে আমন্ত্রণ জানিয়ে চাতকের প্রতিনিধিদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেয় ২০ তম আবর্তনের শিক্ষার্থীরা।

"চাতক"- ইংরেজি বিভাগ সাংস্কৃতিক সংঘ এর পক্ষ থেকে তাদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when চাতক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share