আষাঢ়ে আলাপ

আষাঢ়ে আলাপ "কখনো কবিতা, কখনো গল্প, কখনো নিছক আলাপ। একান্ত আমার চিন্তার উঠোন — আষাঢ়ে আলাপ।"

03/09/2025

হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি.... পৃথিবীর পথে।

তোকে আনার আগে আমি বিড়াল একেবারেই পছন্দ করতাম না, এমনকি তোকেও প্রথম কয়েকদিন  কাছে আসতেও দিইনি। কিন্তু একদিন হঠাৎ কোলে এসে...
19/08/2025

তোকে আনার আগে আমি বিড়াল একেবারেই পছন্দ করতাম না, এমনকি তোকেও প্রথম কয়েকদিন কাছে আসতেও দিইনি। কিন্তু একদিন হঠাৎ কোলে এসে বসে গেলি সেদিন থেকেই মায়ার শুরু। এরপর তুই হয়ে গেলি আমার নিত্যসঙ্গী—খাওয়ানো, গোসল করানো, পাশে নিয়ে ঘুমানো সবকিছুতেই ছিলি।
একবার অসুস্থ হলি খাওয়া বন্ধ হয়ে গেল সেবার টানা কয়েকদিন ড্রপদিয়ে খাইয়েছি আর আল্লাহর কাছে দোয়া করেছি শুধু যেন বেঁচে থাকিস। কিন্তু এবার কী হলো? এবার তো অসুস্থ ছিলি না তাহলে? আমি আসলে সহজে ইমোশনাল হইনা কিন্তু এবার কেমন যেন এক চাপা কষ্ট হচ্ছে এ অনুভূতি আগেও একবার আমার হয়েছে বাগযন্ত্রের নিচের দিকটায় অসহ‍্য যন্ত্রণা। তোর সাথে এত এত স্মৃতি কিন্তু কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে দেইনি। আজ তোর প্রথম ছবিটা নাহয় স্মৃতিচারণের জন্য দিলাম।
আমি বাসায় ঢুকলেই যেখানেই থাকিস ছুটে চলে আসতি এই স্মৃতিটাই সবচেয়ে আপন হয়ে রইল।
যেখানেই থাকিস, ভালো থাকিস।

09/08/2025

শিশুর মন অনেক বেশি সজাগ। আমরা যা মনেকরি তার চেয়ে অনেক বেশি সজাগ।

30/07/2025

অবসর সময়ে যখন একাকীত্ব আমাকে ঘিরে ধরে, হঠাৎ মনে হয়—আমি যদি এই পৃথিবীতে না থাকতাম, তাহলে কী হতো? হয়তো কিছুই হতো না। সূর্য ঠিকই উঠতো প্রতিদিন, সকলেইছুটে চলত নিজ কাজের পেছনে। আমার অনুপস্থিতি হয়তো কিছুক্ষণের জন্য কাউকে দুঃখ দিত, কিন্তু সময়ের স্রোতে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যেত।এগুলো ভাবলে কখনো একরাশ হতাশা ভর করে কখনো আবার আসে মুক্তির স্বাদ। বুঝতে পারি এই বিশাল পৃথিবীতে আমি ক্ষুদ্র এক অস্তিত্ব যার না থাকা তেমন বড় কিছু বদলায় না। কিন্তু তবুও আমি বেঁচে আছি প্রতিদিন কিছু না কিছু করছি কারও মুখে হাসি ফোটাচ্ছি কারও দুঃখে সান্ত্বনা দিচ্ছি। মানুষ আসলে এভাবেই বাঁচে। 💜

25/07/2025

শেষ যাত্রায় কেউ আর শত্রু থাকে না, থাকে শুধু একটা শূন্যতা, আর না বলা কথার বোঝা। মনেহয় সব ভুলে গেলেই তো পারতাম। তখন শত্রুতা নয়, জয় করে সহানুভূতি। মৃত্যুই মানুষকে সত্যিকারের এক করে দেয়।

23/07/2025

এই দেশে কারো জন্য প্রাণ দেওয়া মানে শুধু নিজেকে হারানো, অথচ বিনিময়ে কিছুই না পাওয়া। শহীদের লাশ নিয়েও চলে রাজধানীতি। যারা সুবিধা নেয়, তারা বেঁচে থাকে আলোয়, আর শহীদের পরিবার হারিয়ে যায় অন্ধকারে। জাতি হিসেবে আমরা কি সত্যিই ত্যাগের মূল্য দিতে জানি? নাকি শহীদ হওয়াটাও এখানে এক প্রকার বোকামি? আসলেই বোকামি।
আত্মউপলব্ধি

23/07/2025

গল্পের সবচেয়ে শক্তিশালী, স্নেহশীল ও গুরুত্বপূর্ণ চরিত্রটি হচ্ছেন আমার মা – যিনি নীরবে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ত্যাগ করেন এবং জীবনের প্রতিটি পর্বে অদৃশ্যভাবে কেন্দ্রস্থলে থাকেন।💜

22/07/2025

এক মুহূর্তেই শেষ হয়ে গেলো সব।পলক ফেলতেই আগুন গ্রাস করল সবকিছু।ডানাগুলো ছিঁড়ে গেল
একদল নিস্পাপ পাখির

20/07/2025

এরপর গিয়ে ঢুকেছিলাম—মন্তব্যে মূল্যবোধ ডিপার্টমেন্টে।
প্রবেশ করতেই দেয়ালে ঝুলে আছে নীতিমালার কোটেশন,
নিচে লেখা:
লাইক-কমেন্টের হুমড়িতে আজকাল বিবেক ডুবে যায়!
একটা কাচের বাক্সে রাখা—সস্তা মতামতকিনুন এক ক্লিকে, ভেবে চিন্তে কিছু বলার যুগ গেল!
সেলসম্যান হাসিমুখে এগিয়ে এসে বলে,
মত দিলে চিন্তা না করে দিন—আমরা ভিউয়ের বিনিময়ে বিবেক ইন্সটল করি!
একটা প্রিমিয়াম সেকশনও দেখাল—রাগের অটো-কমেন্ট জেনারেটর কীবোর্ড চাপলেই বিতর্ক তৈরি!
আর এক কোণে লেখা মূল্যবোধ চাইলে প্রি-অর্ডার করতে হবে স্টকে নেই কারণ কেউ খোঁজে না।

Address

Narayangonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আষাঢ়ে আলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category