16/09/2025
জীবনের প্রতি কখনো অভিযোগ করো না, মেনে নাও না হয় মানিয়ে নাও কিন্তু কখনো হাল ছেড়ো না।
আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন।
আমাদের এই ছোট্ট মানবজীবনে নানান সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই,কখনো পরিবার কখনো অফিস বা বন্ধু বান্ধব অথবা ব্যক্তিগত কারনে।
তাই বলে কি এই ছোট্ট সমস্যার জন্য জীবন ত্যাগ করতে হবে নাকি সুখ গুলোকেে বিসর্জন দিয়ে দুঃখের সাথে বসবাস করতে হবে।
না কখনোই না..!
এই ছোট্ট জীবনটুকো যতোদিন আছে সমস্যাও ঠিক ততদিন থাকবে। তাই সমস্যাগুলো বুকপকেটে জমে থাকা ময়লা অথবা আপনার বাসার আলমারির কোনায় ন্যাপথলিনের মতো রেখে দিন।অযথা সমস্যাকে সমস্যা মনে করে এই ছোট্ট জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মটেই উচিত না।
আমরা চাইলেই ভালো থাকতে পারি।
দোষ যারই হোক যেখানেই হোক ছোট্ট করে বলতে পারি দুঃখিত।
দুজন প্রিয় মানুষ বা জীবনসঙ্গিনীর মধ্যে ঝগড়া ঝামেলা বিষয় অনির্দিষ্ট কারন এই পৃথিবীর ঝামেলার বিষয় কখনো নির্দিষ্ট হয় না তবুও আমরা অনির্দিষ্ট বিষয় নিয়ে ছোট্ট জীবনটাকে ফুরিয়ে ফেলি।
হোক যতো ঝামেলা বা সমস্যা স্বামী /স্ত্রী সময়কে দীর্ঘ না করে হাতদুটো টেনে নিয়ে এক অলৌকিক আলিঙ্গন এর মধ্যো দিয়ে কপালে একে দিন এক দৃষ্টিনন্দন চুম্বন,দেখবেন পারিবারিক জীবনে খুব বেশিই ভালো আছেন,দুঃখরা ধারে কাছেও নেই।
পৃথিবীতে সকলের মেনে নেওয়ার ক্ষমতা এক নয়,তাই আপনার জীবনসঙ্গী মেনে নিবে কি নিবে না সে এসে আপনার হাতদুটো ধরবে কি ধরবে না সেই অপেক্ষায় না থেকে নিজে চেষ্টা করুন, প্রিয় মানুষেকে কখনো কষ্ট দিবেন না দেখবেন আল্লাহ আপনাকে সুখী করবে।
প্রিয় মানুষকে মন থেকে ভালোবাসুন একদিন তার প্রতিদান অবশ্যই পাবেন।
সাময়িক সমস্যাকে গুরুত্ব না দিয়ে বর্তমানটাকে ভালোবাসায় ভরিয়ে তুলুন জীবন অবশ্যই সন্দর হবে।
এই পৃথিবীতে ভালো থাকার প্রধান ঔষধ মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া।
~শুভ্র