From Your Shelf

  • Home
  • From Your Shelf

From Your Shelf “No matter where you go, or how many books you read, you still know nothing, you haven't seen anything. And that's life.

We live our lives trying to find our way.”

🦋✨

কালবৈশাখীর তাণ্ডব শেষে আকাশপটে উদিত দিগন্ত-বিসারী রক্তিমচ্ছটা যেন প্রকৃতির এক আরক্তিম নেত্রপাত। এরই মাঝে নভোমণ্ডলে সাতরঙ...
26/04/2026

কালবৈশাখীর তাণ্ডব শেষে আকাশপটে উদিত দিগন্ত-বিসারী রক্তিমচ্ছটা যেন প্রকৃতির এক আরক্তিম নেত্রপাত। এরই মাঝে নভোমণ্ডলে সাতরঙা রামধনুর মেলা।

​প্রকৃতির এই অনুপম ও ক্ষণস্থায়ী রূপরাশি যখন যান্ত্রিক লেন্সে আবদ্ধ হতে অস্বীকৃতি জানাচ্ছিল, ঠিক তখনই হাতে এল 'তলকুঠুরির কড়চা'। ফিওদর দস্তইয়েফস্কির 'নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড'-এর বঙ্গানুবাদ।

​সহকর্মীর আগ্রহ ও কৌতূহল দেখে গ্রন্থটি পড়া শুরু করলাম।

কে কে পড়েছেন বইটা?

24/04/2026

"তীব্র কষ্ট দিয়ে যে চলে গেলো, তার জন্য ক্ষোভ পুষে রাখি আমরা অনেক দিন। মানুষ হিসেবে চাইলেই সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে ফেরা যায় না। কখনো কখনো বেশ খানিকটা সময় লেগে যায়।

তারপর একদিন জগতের নিয়মে আমরা প্রায় ঠিক হয়ে যাই। প্রায়!

আমরা স্বাভাবিক হয়ে যাই। দুপুরে নিজ হাতে ভাত মেখে খাই, সন্ধ্যা নামলে গুনগুন করে গান গাই, প্রিয় উপন্যাসটা পড়তে পড়তে রাতে ঘুমিয়ে পড়ি আনমনে।

আমরা টের পাই, মনের ভেতর ক্ষোভ পুষে রাখলে ভীষণ ভারী লাগে সব। প্রতিশোধ কিংবা প্রকৃতির বিচার - কোনোটার জন্যই আমরা আর অপেক্ষা করি না। খুব নীরবে সব ছেড়ে দিই স্রষ্টার হাতে।

কিন্তু মাঝে মাঝে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রার্থনার জন্য হাত তুললে, সিজদায় মাটিতে কপাল ছোঁয়ালে - নিজের অজান্তে চোখ থেকে দু'ফোটা জল গড়িয়ে পড়ে নিঃশব্দে।

সেই দীর্ঘশ্বাস, চোখের জল - কোনো ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা থেকে আসে না। কোনো মানুষের জন্যই আসে না। জীবনে বাজেভাবে ঠকে যাওয়ার আক্ষেপ থেকে আসে।

ভুল মানুষের জন্য জীবনের অনেকটা সময়, অনেকটা আবেগ খরচ করে ফেলার পর ঠকে গেলে নিঃস্ব লাগার যে আফসোসটা - সব চলে গেলেও, ঐ অনুভূতিটা রয়ে যায়। খুব নীরবে রয়ে যায়।"

ক্বাসিদায়ে বানাত সুআদ
07/04/2026

ক্বাসিদায়ে বানাত সুআদ

Indeed
17/03/2026

Indeed

আজ সূরা বাক্বারার প্রথম ৫ আয়াত তিলাওয়াতের মধ্য দিয়ে শেষ হলো এই রামাদানের খতম তারাবিহ।নামাজে দাঁড়িয়ে যখন ইমামের কণ্ঠ থে...
16/03/2026

আজ সূরা বাক্বারার প্রথম ৫ আয়াত তিলাওয়াতের মধ্য দিয়ে শেষ হলো এই রামাদানের খতম তারাবিহ।

নামাজে দাঁড়িয়ে যখন ইমামের কণ্ঠ থেকে আয়াতের পর আয়াত ঝরে পড়ে, তখন মনে হয় এই দুনিয়ার সঙ্গে সুতোটা আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। শ্রুতিমধুর সেই তিলাওয়াত — যেন ঢেউয়ের পর ঢেউ — বুকের ভেতর কোথায় যেন গিয়ে আঘাত করে, যেখানে সাধারণ কোনো শব্দ পৌঁছায় না। মানুষ হারিয়ে যায়। কোথায়? — তা সে নিজেও জানে না।

তারপর আসে সেই মুহূর্ত।

মসজিদের আলোগুলো একে একে নিভে যায়। অন্ধকার নেমে আসে — কিন্তু এ অন্ধকার ভয়ের নয়, এ অন্ধকার আশ্রয়ের। যেন আল্লাহ নিজে তাঁর বান্দাদের জন্য দুনিয়াটাকে একটু সরিয়ে রাখলেন। মসজিদের সেই নিকষ আঁধারে শুধু কণ্ঠস্বর থাকে — আর থাকে কুরআন। সেই মুহূর্তে মনে হয়, আসমান থেকে প্রশান্তি নেমে আসছে চাদরের মতো, ঢেকে দিচ্ছে সব ক্লান্তি, সব অশান্তি, সব পার্থিব ভার। পরিবেশটা তখন আর মসজিদ থাকে না — হয়ে ওঠে জান্নাতের কোনো বাগান, যেখানে বাতাসও যেন আয়াত বহন করে।

আর যার অন্তরে আয়াতের অর্থ বোঝার সৌভাগ্য আছে? — তাকে তখন এই দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। সে তখন অন্য কোথাও। আল্লাহর কালামের অর্থ যখন সরাসরি বুকে গিয়ে পড়ে, তখন আর কোনো অনুবাদ লাগে না — অনুভূতিই হয়ে ওঠে ভাষা।

কুরআনের জন্য যার বুকে তীব্র এক ক্ষুধা জেগে আছে, আজকের এই রাতে তার চোখ শুকনো থাকে না। বুক ফাটা কান্না আসে — কিন্তু সে কান্না দুঃখের নয়। সে কান্না হলো সেই মানুষের, যে অনেকদিন পর তার প্রিয়জনের মুখ দেখেছে। এই অনুভূতি রমজান ছাড়া আর কোথায় পাওয়া যায়? — পাওয়া যায় না। সারা বছর ধরে হয়তো আমরা অনেক কিছু খুঁজি, কিন্তু এই এক মাস — শুধু এই এক মাস — আত্মাটা যেন তার আসল ঠিকানা খুঁজে পায়।

আজ বিজোড় রাত। ক্বদরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হাজার মাসের চেয়েও উত্তম যে রাত, সে রাত হয়তো এখনই — এই মুহূর্তে। আসমানের দরজাগুলো হয়তো এখন খোলা। ফেরেশতারা হয়তো নেমে এসেছেন পৃথিবীতে।

তাই আজকের রাতে শুধু একটাই চাওয়া — যেন এই অনুভূতি, এই সংযোগ, এই কুরআনের টান — শুধু রমজানেই সীমাবদ্ধ না থেকে বুকের ভেতর বাকি এগারোটি মাসেও কোনো এক কোণে জ্বলতে থাকে — একটি ছোট্ট প্রদীপের মতো।

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অনেক দিন পড়িনা
10/03/2026

অনেক দিন পড়িনা

বই: লোক লোকান্তর✨
09/03/2026

বই: লোক লোকান্তর✨

খারাপ মৃত্যু হয়েছে এটা বুঝার উপায় কী ? গা শিউরে উঠা বাস্তব সব ঘটনা উল্লেখ ছিলো বইতে। একটা ঘটনা ছিলো এমন, মাইয়িতকে টেনে হ...
07/03/2026

খারাপ মৃত্যু হয়েছে এটা বুঝার উপায় কী ?

গা শিউরে উঠা বাস্তব সব ঘটনা উল্লেখ ছিলো বইতে।
একটা ঘটনা ছিলো এমন, মাইয়িতকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে কবর থেকে —

আর এটা স্বপ্নে দেখতে পান যিনি মাইয়িতকে কবর দিয়েছিলেন। তাকে ২বার দেখানো হয় এই স্বপ্নে।

পরে কবরস্থানে গিয়ে দেখা যায় মাইয়িতের মাথা কবর থেকে ৫ মিটার দুরত্বে নিয়ে যাওয়া হয় টেনে হিচড়ে!
অথচ কবরকে কোন খোদায় করা হয়নি। আগের মতই আছে।

একেকটা মৃত্যুর ঘটনা পড়লে পরকালের কঠিন মঞ্জিলগুলোর কণ্টকাকীর্ণ পথ এড়ায়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।

বইটা মনে করি সবার বাসায় থাকা উচিৎ। আল্লাহর ভয় না থাকলে মৃত্যুর ভয় তাকে স্বরণ করিয়ে দিবে পরকালের কথা।

সদ্য প্রকাশিত বইটি এসেছে ওয়াফি পাবলিকেশন থেকে।

Address

Dhaka, Bangladesh

1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when From Your Shelf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share