06/09/2026
আদম খোদা মইত কহজি,
নুরছে আদম বানায়ে একদম জুদা নেহি।
আল্লা আছে আলেপে সাবুদ কর কালেপে, ধ্যানে দিদার ধুঁন্দে ফকির দইরাপ্ত কর দিলেজি।
ধরবে যদি মাশুকে ডুরী লাগাও আশেকে, হলে দিল দেওয়ানা ফানা ফিল্লা রাজি হবে আল্লাজি।
তিন তিন রোয়ে যিন পায়া, হাসি খেলনা মিলে প্রিয়া, মনোমোহন কয় দিল দরিয়া সিচলে পাবি সাঁই দরদী।
✍️✍️✍️✍️ মহর্ষি মনোমোহন