22/07/2025
আর নেই হোমওয়ারকের চিন্তা,
সকালবেলা মায়ের সেই বিরক্তিকর ডাকটাও আর শোনা যাবে না।
“তাড়াতাড়ি ওঠো! স্কুলে যেতে হবে”—
এই কথাগুলো আজ নিঃশব্দ।
আজ আর কেউ ঘুম ভাঙাবে না জোরে,
না কেউ রুটিন দেখে হোমওয়ারকের কথা মনে করাবে।
বইয়ের ভার, ইউনিফর্মের গন্ধ,
মায়ের হাতে চুল বাধার যত্ন—
সব কিছু রেখে চিরঘুমে চলে গেছে ওরা।
কিছুদিন আগেও যারা ছিল দুষ্টু, হাসিখুশি,
আজ ওদের বইয়ের পাতা উল্টে যাচ্ছে বাতাস…
ক্লাসরুম ফাঁকা, অথচ বেঞ্চ গুলো আজও ওদের অপেক্ষায়।
একটি বিমান দূর্ঘটনা কেড়ে নিল কতশত রঙিন সকাল,
কতশত মায়ের বিরক্তিকর ডাক—
যা আজ সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে রইল।
🖤 ভালো থেকো, ছোট্ট নক্ষত্রেরা।
আর নেই হোমওয়ারকের চাপ, নেই সকালবেলার দৌড়ঝাঁপ—
তোমরা এখন মুক্ত, তুমি এখন আকাশের সন্তান।
#শোকপোস্ট #শিশুমৃত্যু #ভালোথেকোফেরেশতা