Jui’s Secret

Jui’s Secret Life’s little secrets, served with a smile 🕊

19/12/2025

কান্না করার পরও যখন বুঝানো যায় না!
তখন চুপ থাকা অভ্যাসে পরিনত হয়ে যায় 😅💔

19/12/2025

নষ্ট করে দিছি আমি আমাকে, আমার জন্য আমার'ই মায়া হয় নাহ… নিজের ধ্বংস দেখে নিজে'ই হাসি! এর চেয়ে বড় খুনি আর কে আছে বলো? আমি আমারে জীবিত অবস্থায় দাফন করে দিছি তবু-ও মানুষ ভাবে আমি সুখে আছি। তারা বোঝে না, এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক পাহাড় কষ্ট, এক সমুদ্র কান্না। আমি চলতে থাকি, যেন সব ঠিক আছে, অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। আসলে আমি নিজের'ই সবচেয়ে বড় শত্রু, কারণ আমি আমার ভাঙা হৃদয়কে বারবার হাসির মুখোশ দিয়ে ঢেকে রাখি, আর কেউ বুঝে উঠতে পারে না আমি কতটা ভেতর থেকে মরতে মরতে বেঁচে আছি…!🫠❤️‍🩹

18/12/2025

কিছু সম্পর্ক শুরু হয় ভালোবাসি বলে আর শেষ হয় ভালো থেকো বলে।দুটি শব্দের মধ্যে পার্থক্য মনের অবস্থানের—প্রথমটি ভালো রাখার প্রতিশ্রুতি দেয় আর দ্বিতীয়টি যেন নিঃশব্দে ঠেলে দেয় এক অচেনা সমুদ্রের একাকিত্বে।প্রথম শুরু হয় একে অপরের সম্ভাবনা দিয়ে, আর শেষ হয় নিরুপায় বাস্তবতা দেখিয়ে।যে হাত অপর হাতকে শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলো,একদিন সেই চলে যাওয়ার পথ দেখিয়ে বলে ভালো থেকো।যেনো কেউ চোখের জলের কারণ হয়েও—মাথায় হাত ভুলিয়ে দেয়।চোখের জল কখনোই ওদের মন স্পর্শ করতে পারেনি।কিন্তু মাথায় হাত বুলিয়ে দেওয়া স্পর্শ হৃদয়মাজারে সারাজিবন থেকে যাই।কাউকে ভালোবাসতে অনুমতির প্রয়োজন হয়।কিন্তু কেনো ছেড়ে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয়না।এ জগৎসংসারে ভালোবাসা এক অলিখিতচুক্তি।যেখানে মায়া কেটে গেলেই চুক্তি শেষ💔
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ

A day of pride, a history of sacrifice, a future of hope. Happy Victory Day, Bangladesh.🇧🇩🇧🇩
16/12/2025

A day of pride, a history of sacrifice, a future of hope.
Happy Victory Day, Bangladesh.🇧🇩🇧🇩

03/11/2025

Worst feeling? The regret of destroying myself with my own hands; যে দুঃখ আমার নিজের ডেকে আনা, তা নিয়ে আমি কার কাছে আক্ষেপ করবো!😓

01/11/2025

দীর্ঘ শ্বাস!
কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কারো খতি করেছেন?অন্যায়কারিকে সমর্থন করে অন্যায় কাজ করেছেন সাথে থেকে?মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন.?
যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন!

মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন।
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোন অভিশাপ না দেয়,তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।
"রুহের হায়" বলতে একটা কথা আছে। আমরা যেটাকে "Revange of Nature" বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না.

26/10/2025

'মুভ অন' করা খুব ই ইজি! সহজ কাজ ই এইটা। যোগাযোগ না থাকলে সময় ই একদিন সব ঠিক করে দেয়,না?

কিন্তু কিন্তু কিন্তু! কিন্তু সমস্যা হইলো অন্য জায়গায়! যখন মানুষ টার চেহারা চোখের সামনে ভাসবে, মানুষ টার স্মৃতি আইসা হানা দিবে, রিকশায় ঘুরতেন, রেস্টুরেন্টে যেতেন, সুন্দর জায়গায় গিয়ে বসে থাকতেন, এইসব যখন মাথায় চলে আসবে তারপর শেষ বস! শেষ আপনার 'মুভ অন!'
মুভ অন এর বারোটা বেজে যাবে! সেই পরিচিত প্রিয় চেহারা টা যখন চোখে ভাসবে, শেষ আপনি!
তখন মনে হবে 'দুনিয়া গোল্লায় যাক, আমিও গোল্লায় যাই! থাক,ওর কাছে গিয়ে বসে থাকি। ওরেই লাগবে আমার!'

প্রয়োজনের চেয়েও বেশি সময় কাটিয়ে দিয়েছি তোমার অপেক্ষায়। তুমি ফিরবেনা জানতাম না, তা না। জানতাম; জানতাম তুমি কখনো ফিরবেনা, ...
25/10/2025

প্রয়োজনের চেয়েও বেশি সময় কাটিয়ে দিয়েছি তোমার অপেক্ষায়। তুমি ফিরবেনা জানতাম না, তা না। জানতাম; জানতাম তুমি কখনো ফিরবেনা, তবুও অপেক্ষায় সময় কাটিয়ে দেয়াটা আমার ইচ্ছা ছিলো।

তোমাকে হারাবার পর আবার নতুন করে কাউকে বিশ্বাস করবো; নতুন করে আবার কাউকে ভালোবাসবো, তারপর আবার কোনো একদিন হারিয়ে ফেলবো এসব কল্পনাতে ভাবলেও খুব অস্বস্তিকর অনুভব হয় এখন।

এত মনযোগ; এত আগ্রহ, এত চেষ্টা আর দ্বিতীয় বার জীবনকে আনন্দিত করে তুলবে? পূর্বের অভিজ্ঞতা স্পষ্ট না বলে দেয়। তাই তুমি ফিরবেনা জেনেও অপেক্ষা করে যাই, নতুন করে শুরু করার চেয়ে অপেক্ষা করা সহজ মনে হয়।

______ 🍂______

22/10/2025

বাঁচে! সবাই ই বাঁচে! কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়!
যার সাথে শতো শতো স্বপ্ন দেখা হয়ে গিয়েছিলো, সে মানুষ টা ছাড়া আর কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করেনা! দুনিয়া টা পায়ের কাছে এনে দিলেও আর ভাল্লাগেনা! মনের সেই 'উড়ুউড়ু' ভাব টাও থাকেনা!
বাঁচে তো সবাই, কিন্তু 'ভালো' থাকে কয়জন?
যাকে নিজের সবটা দিয়ে ফেলছিলাম, সেইটা কি আর ফেরত আনা যায়? যে মানুষ টা আমার সব জানে, তাকে ছাড়া কি আসলেই 'ভালো' থাকা যায়?

সবচেয়ে প্রিয় মানুষ টা কে না পেয়েও মানুষ 'বেঁচে' থাকে, শুধু সকাল বিকাল 'হাহাকার' জাগে!

শুধু বারবার মনে হয় 'ইশ! ও যদি থাকতো!'😓😓

20/10/2025

আমি বার বার ভেঙে টুকরো হয়ে যাই আবার সেই ভাঙা টুকরো গুলো দিয়ে নিজেকে জোড়তে চেষ্টা করি।
যখন একটু জুড়ে নিয়ে আবার পথ চলি তখন আবার ঝড় আসে, আমাকে এমন ভাবে ভেঙে চলে যায় যেনো আর শক্তি নেই আবার জোড়ার।

মেনে নিয়ে, মানিয়ে নিতে নিতেই জীবনে অর্ধেক ফুরিয়ে গেছে।

আমার মন খারাপে কিংবা অভিমানে কারো কিছু যায় আসে নি। আমার অভিমান, দুঃখ, কষ্ট কারো হৃদয়ে নাড়া দেয় নি।
আমার নিরবতা কারো মনে দাগ কাটে নি।

একজীবনে মানুষ হয়তো অনেক কিছুই পায় না,আমিও তাদের দলের একজন।
আমি নিজে কে ব্যস্ত রাখার চেষ্টা করি যেনো অবসরে আমার না বলা কষ্ট আমাকে পেয়ে না বসে।
কিন্তু কত দিন আর মনের বিরুদ্ধে যুদ্ধ করা যায়?

মানুষের মনের রোগই বড় রোগ, এই মনের রোগ কোনো মেডিসিনে ভালো হয় না।

10/10/2025

10. 10. 2025 😓

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jui’s Secret posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category