Flim's & Drama News

Flim's & Drama News সিনেমা-নাটক সম্পর্কিত সকল তথ্য ও খবরাখবর প্রচার করার একটি মাধ্যম...

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
17/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সাদর আমন্ত্রণ॥
28/11/2025

সাদর আমন্ত্রণ॥

স্বনামখ্যাত চিত্রপরিচালক ও অভিনেতা জহিরুল হক-এর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৩ সালের ২৫ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন...
25/11/2025

স্বনামখ্যাত চিত্রপরিচালক ও অভিনেতা জহিরুল হক-এর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৩ সালের ২৫ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। প্রয়াত এই গুণি চিত্রপরিচালকের স্মৃতির প্রতি জানাই বিন্ম্র শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

জহিরুল হক ১৯৪২ সালের ২৮ জানুয়ারি, কুমিল্লা জেলার ভূরভুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ষাটের দশকের শুরু থেকে তিনি ঢাকার বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করতেন এবং নাটক রচনা করতেন।
মঞ্চ থেকে এক সময় অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জহিরুল হক-এর। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত, খ্যাতিমান চলচ্চিত্রকার সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে প্রথম অভিনয় করেন । এছাড়াও তিনি আলিঙ্গন, সন্তান, রং বদলায়, পদ্মানদীর মাঝি, অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী, অনেক প্রেম অনেক জ্বালা, বসুন্ধরা, সারেং বউ, সূর্যদীঘল বাড়ি, ডুমুরেরফুল, ঘর জামাই, এখনই সময়, ঘরণী, মহানায়ক, প্রেম কাহিনী, সারেন্ডার, চোরের বউ, মাস্তান রাজা’সহ আরো অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন।

জহিরুল হক, টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।সংশপ্তক, ফেরা, তমা, ডুপ সাঁতার’সহ বহু টিভি নাটকে অভিনয় করেছেন। টেলিভিশন নাটকের একজন দক্ষ অভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

জহিরুল হক অনেক বিখ্যাত সব চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।
তাঁর লেখা কাহিনী-চিত্রনাট্য ও সংলাপ-এ যেসব চলচ্চিত্র মুক্তি পেয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য- আবির্ভাব (কাহিনী), সূর্য ওঠার আগে (কাহিনী-সংলাপ), পালা বদল (সংলাপ), রং বদলায় (কাহিনী-সংলাপ), পদ্মানদীর মাঝি (সংলাপ), নিজেরে হারিয়ে খুঁজি (চিত্রনাট্য-সংলাপ), নাচের পুতুল (চিত্রনাট্য-সংলাপ), রংবাজ (কাহিনী-চিত্রনাট্য-সংলাপ), লাঠিয়াল (কাহিনী) প্রভৃতি অন্যতম।

জহিরুল হক-এর পরিচালনায় প্রথম ছবি ‘রংবাজ’, মুক্তিপায় ১৯৭৩ সালে। তাঁর পরিচালিত অন্যান্য ছবির মধ্যে রয়েছে-
কি যে করি, দম মারো দম, কেউ কারো নয়, ঘর জামাই, প্রাণ সজনী, প্রেম বন্ধন, চেনামুখ, সারেন্ডার, মরণপন, কুসুমপুরের কদম আলী, বিজয়, জিজ্ঞাসা, গর্জন, রক্তের বদলা, চোরের বউ, জনি ওস্তাদ, সতীনের সংসার, তুমি আমার।

জহিরুল হক পরিচালিত ছবিগুলো যেমন জনপ্রিয় হতো, তেমনই তাঁর ছবির গানগুলোও পেত জনপ্রিয়তা। তাঁর ছবির জনপ্রিয় কালজয়ী কিছু গান- সে যে কেনো এলো না কিছু ভালো লাগে না…, হৈ হৈ রঙিলা রঙিলা রে…, (ছবি- রংবাজ), শোনো গো রুপসী ললনা, আমা

Address

15, Dhanmondi
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flim's & Drama News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share