Meems mama

Meems mama Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meems mama, Comedy Club, Uttara, Sector10, Dhaka.

05/10/2025

ব্যাডা মানুষের সাথে একটা মেয়ে সারাজীবন চলে। তার বাজে সময়ে, স্ট্রাগলে মেয়েটা সাথে থাকে, সাপোর্ট দেয়। সেটা মেন্টালি হোক বা ফাইন্যান্সিয়ালি। ব্যাডার জন্য দোয়া করতে থাকে। শেষমেশ একটা ভালো জায়গায় গিয়ে ব্যাডাটা মনে করে সে এখন এমন মেয়ের সাথে থাকতে পারবে না। হয় ছেড়ে দেয় নাহলে চিট বা পরকীয়া করে। আবার জেন্ডার সুইচ করলে এমন অনেক মেয়ে ও দেখা যায় যারা ভালো জায়গায় গিয়ে এতোদিন পাশে থাকা পুরুষ কে ছেড়ে দেয় বা পিছে পিছে ধোঁকা দেয়।

দুই ক্ষেত্রেই আমি বলতে চাই মানুষের রুহের হায় বলতে কিছু একটা আছে৷ আপনার জীবনে এমন অধঃপতন নেমে আসবে যে আপনি কূলকিনারা খুঁজে পাবেন না।

আপনার উপরে কেউ বিশ্বাস রাখলে, আপনাকে ভালোবাসলে তার মর্যাদা দিয়েন। এমনে ধোঁকা দিয়ে ভাইঙ্গেন না যার কাফফারাহ আপনার মরণের আগ পর্যন্ত দিতে হয়।

01/10/2025

"মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?

কথার।।

কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন।
শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়। কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।"

স্থুল প্রজাতি অথবা স্থুল মস্তিষ্ক তা বোঝে না।

30/09/2025

আমি জীবনে কখনো কাউকে 'ফেইক কেয়ার' দেখাই নাই। কেউ 'খুশি' হবে এই চিন্তা করে কেয়ার দেখাই নাই কোনোদিন, যা ভালোবাসা দিয়েছি, যা কেয়ার করেছি সব মন থেকে। মনে যা আছে,মুখে তা ই বলি। ফেইক কিছু নাই, আসবেও না কোনোদিন! 🩵

30/09/2025

একটা শান্তিপূর্ন জীবন ছাড়া আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই!

30/09/2025

অথচ তুমি কোনদিনও জানবে না,বিষাদের দিনে তোমাকে কতোটা খোঁজা হয়েছিলো, কেও একজন তোমাকে নিয়ে কতশত স্বপ্ন সাজিয়েছিলো। তুমি এটাও জানবে না, প্রভুর কাছে চাওয়াগুলোর যে তালিকা থাকে,সেখানে কেউ তোমার নামও রেখেছিলো।❤️‍😅

26/09/2025

তুমি কি জানো?
তুমি চাইলে এই হৃদস্পন্দনের নিরব স্রোতে মাথা রেখে
নিজেকে ভাসিয়ে দিতে পারতে এক অনন্ত প্রশান্তির নদীতে।
স্বস্তির দীর্ঘশ্বাসে এই বুকের ভেতর তুমি গড়ে নিতে পারতে
একটা ছোট্ট আশ্রয়, যেখানে কোনো শব্দ নেই, কেবল নীরবতা আর উষ্ণতা।

26/09/2025

কখনো কখনো মনে হয়, যদি আমি মানুষ হয়ে জন্ম না নিয়ে, যদি আমি একটা পাখি হয়ে আসতাম পৃথিবীতে!
তাহলে হয়তো এত দুঃখ জমিয়ে বুকে রাখতে হতো না। মানুষ হয়ে জন্ম নিয়ে আমি শিখেছি শুধু হারানো, শিখেছি অপেক্ষা করতে, শিখেছি অভিমান আর কষ্টের বোঝা কাঁধে নিয়ে বেঁচে থাকতে।
মানুষের ভিড়ে থেকেও আমি সবসময় একা।
হাজারো মানুষের মাঝেও আমার চোখ খুঁজে ফেরে একটুখানি আশ্রয়, অথচ কেউই বোঝে না আমার ভেতরের ঝড়। মানুষ কথা দেয়, ভেঙে দেয়, স্বপ্ন দেখায়, আবার সেই স্বপ্নকেই ভাঙচুর করে চলে যায়। তখনই মনে হয়—আমি যদি একটা পাখি হতাম!
একটা পাখি হয়ে আকাশের বিশালতায় ডানা মেলে দিতাম, উড়ে যেতাম দূর অজানায়। কেউ আমাকে থামিয়ে রাখতে পারতো না, কেউ আমার ভাঙা মন নিয়ে খেলতে পারতো না। আমি থাকতাম শুধু মুক্ত আকাশের কাছে, থাকতাম বাতাসের কাছে, থাকতাম সূর্যের আলো আর চাঁদের স্নিগ্ধতায় ভিজে।
কিন্তু দুর্ভাগ্য, আমি মানুষ। আর মানুষ হয়ে জন্মেই যেন আমি শুধু শিখেছি দুঃখ বয়ে বেড়াতে।
তবুও মনে মনে প্রতিদিন একটা স্বপ্ন দেখি—
একদিন যদি সত্যিই পাখি হতে পারতাম,
তাহলে হয়তো মুক্তি মিলতো এই কষ্টের জীবন থেকে।🖤
•মো:আতিকুল ইসলাম

26/09/2025

সম্ভাবনা না থাকলে ইতি টানা ভালো।
কারণ অকারণ প্রতীক্ষা মানেই হৃদয়ের অঙ্গনে অবাঞ্ছিত ঝড় ডেকে আনা।

সময়মতো না থামলে ক্ষয়ের পরিমাণ কেবল বাড়ে।
যে ফুল ঝরে গেছে, তাকে যতই আঁকড়ে ধরা যায় তাতে শুধু শুকনো পাপড়ির গন্ধ বাড়ে, সুগন্ধ ফেরে না।

ভালোবাসার আসল সৌন্দর্য হয়তো টিকে থাকা নয়, বরং যথাসময়ে মুক্তি দেওয়া।
কারণ মুক্তিই শেখায় কোনো সম্পর্ক শেষ হলেও তার স্মৃতি রয়ে যায় অমলিন,
তার কোমলতা ছড়িয়ে থাকে ভেতরের নীরবতায়,
যেমন সন্ধ্যার আকাশে সূর্য ডুবে গেলেও তার রঙ লেগে থাকে দীর্ঘক্ষণ।

থামতে জানা আসলে হেরে যাওয়া নয়,
বরং নিজেকে রক্ষা করার এক অনিন্দ্য কৌশল।
যেখানে ভালোবাসা থেমে যায়,
সেখানেও থেকে যায় কিছু অদৃশ্য স্নেহ,
যা একদিন হয়তো নতুন কোনো ভোরের আলো হয়ে আবার ফিরে আসবে।

26/09/2025

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে তার পদচিহ্ন যেন আমার হৃদয়ের মাটিতে গেঁথে রইল।
চোখ মুদিলে এখনও অনুভব করি—দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়া তার নিশ্বাস, তার উপস্থিতির সেই নীরব আলো।

সে কিছুই জানল না—আমি কতটা অস্থির হয়ে উঠেছিলাম তার সান্নিধ্যে, কতটা অসহায়ভাবে থমকে গিয়েছিল আমার সময়।
তার কণ্ঠের ক্ষুদ্রতম শব্দটিও যেন গলে গিয়ে রক্তে মিশে গেছে।
তার স্পর্শহীনতা পর্যন্ত যেন এক অদ্ভুত স্পর্শ হয়ে রয়ে গেল আমার চারপাশে।

সে চলে গেল নিঃশব্দে, অথচ তার চলে যাওয়া যেন আমার অন্তরে এক গভীর সঙ্গীত রেখে গেল।
মনে হল, রাতের সমস্ত তারারাও থেমে আছে, কেবল তার রেখে যাওয়া অদেখা স্নেহকে আলো দিয়ে আঁকতে।
আমি জানি, সে টেরই পেল না—আমার বুকের ভেতর কতখানি জমা হল তার উপস্থিতির কোমল সুধা।

এই নিস্তব্ধ নিশীথে তাই মনে হয়—সে গোপনে আসেনি, আমায় চিরকালের জন্য অমোঘ বন্ধনে বেঁধেই চলে গেছে।

08/08/2025

আমি সব বিষয়ে গণতান্ত্রিক,
খালি তোমাকে ভালোবাসার বেলায় স্বৈরাচারী।

17/07/2025

ভুল করলে গফ মাঝেমধ্যে সরি বললেও।
বউ কখনো সরি বলে না, নেভার!

17/07/2025

ব্যস্ততার কারণে কিছু করতে পারি না, কিন্তু এক বসায় রিলস দেখে ফেলি একশো 🙂

Address

Uttara, Sector10
Dhaka
1711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meems mama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category