Euphoria Retro

Euphoria Retro Back to Golden Past- ফিরে দেখি সোনালী অতীত
(2)

24/08/2026

শুক্রবার টিভিতে
বাংলা ছায়াছবি
প্রচার হচ্ছে।
এমন সময় ৬টা বাজলেই
চট্টগ্রাম বাসী অন্য
টেলিভিশন স্টেশনে
চলে যেতে হত।
যার কারণে সিনেমার
বাকি অংশ দেখাটা বিঘ্নিত হত
চট্টগ্রামবাসীর।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর
প্রচার শুরু হত
এই সময় আর
চলত ঘন্টাব্যাপী।
চট্টগ্রামে যারা বড় হয়েছেন,
তাদের এই অভিজ্ঞতা থাকার
কথা।








পান্না কায়সার বলেন সঠিক তারিখের দেড় মাস আগেই জন্মেছিলো শমী।মনে পড়ে রাত তখন দেড়টা।২৯ রিজে গাঙ্গুলী বাড়ির দোতলায় আমি একা।শ...
24/08/2026

পান্না কায়সার বলেন

সঠিক তারিখের দেড় মাস আগেই জন্মেছিলো শমী।
মনে পড়ে রাত তখন দেড়টা।
২৯ রিজে গাঙ্গুলী বাড়ির দোতলায় আমি একা।
শহীদুল্লাহ কায়সার বাসায় নেই।
সাংবাদিক মানুষ, প্রায় রাত করে বাড়ি ফিরত। আমারো অভ্যাস হয়ে গিয়েছিল।
তবে বাইরে থাকলে বার বার ফোন করে আমার খবর নিত।
সেদিন কোনো ফোন নেই।
এদিকে আমি অসুস্থ হয়ে পড়ছি।
শমী পৃথিবীতে আসার সংকেত দিচ্ছে, বুঝতে পারছিলাম।
লজ্জায় শাশুড়ি মাকেও খবর পাঠাচ্ছিনা।
রাগ হচ্ছিল শমীর বাবার উপর।
অগত্যা শাশুড়ি মাকে খবর দিলাম।
তিনি ছুটে এলেন।
বাড়ির সবাইকে ডেকে উঠালেন।
ঘড়িতে তখন প্রায় তিনটা বাজে।
শাশুড়ি অস্থির হয়ে জহির রায়হানকে বললেন,
চল বউমাকে নিয়ে হাসপাতালে।"
অগত্যা মেজদা জহির রায়হান আমাকে নিয়ে ছুটে এলো ঢাকা মেডিকেলে।
কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে শহীদুল্লাহ ছুটে এলো।
অপরাধীর মত আমার মাথার কাছে এসে দাঁড়ালো।
অভিমানে আমার চোখে পানি এসে গিয়েছিল।
শমীর জন্মের খবর পেয়ে ওর বাবা একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে ঢুকতে ঢুকতে বললেন, আমার মেয়ে ফুলের মত সুন্দর হবে।

নয়মাস বয়সেই শমী হাঁটতে শুরু করে। আমরা বারান্দায় বসে চা খাচ্ছিলাম- আমি, শমীর বাবা, শাশুড়ি মা আর জহির রায়হান।
হঠাৎ দেখি শমী হাঁটতে শুরু করেছে এবং একদম নাচের ভঙ্গি তে।
মেজদা জহির রায়হান বললেন,
বড়দা দেখুন দেখুন, আপনার মেয়ের কেমন নাচের ভঙ্গিমা। কীভাবে তাকাচ্ছে দেখুন বড়দা।
আপনার মেয়ে বড় হলে নায়িকা হবে। আমার চিন্তা নেই, শমী বড় হলে আমার সিনেমার নায়িকা হবে।"
আজ ওরা কেউ নেই।"

কথাগুলো বলেছিলেন সদ্য প্রয়াত
লেখিকা, শহীদ স্ত্রী, সংগঠক পান্না কায়সার।
২০২৩ সালে তিনিও চলে গেলেন অদেখা ভুবনে।
শমী কায়সার বলেন,
আমার মা অনেক ধৈর্য নিয়ে, যত্ন নিয়ে আমাদের বড় করেছেন।
আমার বাবার মৃত্যুর পর তিনি চাইলেই নতুন জীবন শুরু করতে পারতেন। কিন্তু তা তিনি করেননি।
আমাদের বড় করেছেন বাবার আদর্শ দিয়ে, নিজের আদর্শ দিয়ে।
সন্তানের যেকোনো রকমের প্রয়োজনে পাশে থেকেছেন আমার মা। আমার মায়ের এই ত্যাগের তুলনা নেই। "

পান্না কায়সারের আত্মার শান্তি কামনা করি।
© NIAZ Morshed


২০০৪ সালে এক সাক্ষাতকার এ ঈশিতার মা বলেছিলেন,তিনি খুব করে চেয়েছিলেন ছেলের পর তার একটা মেয়ে হোক। আর ঈশিতার জন্মের তাকে না...
24/08/2026

২০০৪ সালে এক সাক্ষাতকার এ ঈশিতার মা বলেছিলেন,

তিনি খুব করে চেয়েছিলেন ছেলের পর তার একটা মেয়ে হোক। আর ঈশিতার জন্মের তাকে নাচ, গান, অভিনয়ে তালিম দেবার জন্য যা যা করণীয়, সব করেছেন তিনি।
ঈশিতার মেমোরি ছিল শার্প, যার কারনে খুব ছোটবেলায় সাফল্য এসেছে তার। এতকিছুতে সময় দেবার পরেও বিরক্তি ছিল না তার।

মায়ের মনের মতো করে বড় হয়েছেন ঈশিতা।
আসলেই তাই। শিশুশিল্পী ঈশিতার মত হয়ত বড় হবার পর জনপ্রিয় হননি।
কিন্তু একজন শিল্পীর ব্যক্তিগতজীবন এ যে পরিমিতিবোধ থাকা দরকার, যেটা দেখে দর্শক তাকে পছন্দ করবে, সেই জীবন যাপন করেছেন ঈশিতা, যেই জীবনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি।

পেশাগত জীবনে ব্যাংকার ছিলেন ঈশিতার মা। ২০২২ সালের ১০ অক্টোবর তিনি অদেখা ভুবনে পাড়ি জমালেন।

ছবিতে আকদ এর দিন সকালে মায়ের সাথে ঈশিতাকে দেখা যাচ্ছে।
© Niaz Morshed

Kaala Pattharঅমিতাভ বচ্চন -রাখী,শশী কাপুর- পারভিন ববি,শত্রুঘ্ন সিং- নীতু সিং,এমন দারুন সব তারকাদের নিয়ে সত্য ঘটনা অবলম্ব...
24/08/2026

Kaala Patthar

অমিতাভ বচ্চন -রাখী,
শশী কাপুর- পারভিন ববি,
শত্রুঘ্ন সিং- নীতু সিং,
এমন দারুন সব তারকাদের নিয়ে সত্য ঘটনা অবলম্বন এ যশ চোপড়া নির্মাণ করেন
"কালা পাত্থর "।

১৯৭৯ সালের ২৪ আগস্ট মুক্তি পেয়েছিলো মুভিটি।

এই মুভি সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক-

১৯৭৫ সালের ২৭ ডিসেম্বর এক মাইন বিস্ফোরণ এর সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় "কালা পাত্থর ", যে ঘটনায় ৩৭২ জন নিহত হয়েছিলেন।
অমিতাভ বচ্চন তার সিনেমাজীবন শুরু করার আগে কলকাতায় এক কোম্পানি তে কয়লা ডিপার্টমেন্ট এ চাকরি করতেন, যা এই মুভি করতে গিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা কাজ দেয়।
যশ চোপড়া, অমিতাভ ও শশী কাপুর, এই তিনজনের একসাথে এটি ছিল ৪র্থ মুভি। এর আগে তারা 'দিওয়ার, কাভি কাভি, ত্রিশূল " এ কাজ করেছিলেন।

এই মুভির পাত্রপাত্রী দের অভিনয়ের কারনে মুভিটি অন্যতম ক্ল্যাসিক হিসেবে বিবেচিত হয়।

ফিল্মফেয়ার পুরস্কার এ সেরা মুভি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা গল্পের নমিনেশন পেলেও, কোনো বিভাগে পুরস্কার পায়নি মুভিটি।

৪৭ বছর আগে মুক্তি পাওয়া মুভিটি এই প্রজন্মের জন্য মাস্টওয়াচ।




23/08/2026

30 Years of Jeet

এই মুভিতে প্রথম সালমান খান- দিব্যা ভারতীর কাজ করার কথা ছিল।
"দিওয়ানা" র পর রাজ কানওয়ার আবার দিব্যাকে নিয়ে কাজ করতে চাইলেন তবে শাহরুখ এর জায়গায় সালমান।
সালমান খান-কারিশমা জুটির এর আগে "জাগৃতি, নিশ্চয়, আন্দাজ আপনা আপনা" ফ্লপ। দিব্যার মৃত্যুর পর তবুও রাজ কানওয়ার ঝুকি নিলেন। সানি দেওল, টাবু তো ছিলেন আর নাদিম- শ্রাবণ এর সুরে গানগুলো ভরসা আর সুইজারল্যান্ড এর অসাধারণ সব লোকেশন।
১৯৯৬ সালের ২৩ আগস্ট মুক্তি পাওয়া "জিত" আজ মুক্তির ৩০ বছর পূর্ণ করলো।


শুভ জন্মদিন ইরিন জামান। ১৯৯৬ সালে তিব্বত এর বিজ্ঞাপন করতে মুম্বাই যান মৌসুমী। সাথে ছোট বোন ইরিন। মৌসুমীর পাশাপাশি ইরিনও ...
23/08/2026

শুভ জন্মদিন
ইরিন জামান।

১৯৯৬ সালে তিব্বত এর বিজ্ঞাপন করতে মুম্বাই যান মৌসুমী। সাথে ছোট বোন ইরিন। মৌসুমীর পাশাপাশি ইরিনও তিব্বত ট্রান্সপারেন্ট বিজ্ঞাপনের মডেল হন। তখন ইরিনকে কেউ চিনতেন না।

১৯৯৭ সালে ইরিনকে আবার দেখা যায় মাহফুজ আহমেদ এর বিপরীতে "আকাশের ওপারে আকাশ" নাটকে। ধীরে ধীরে সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ১৯৯৯ সালে ঈদ উল আযহা র বিশেষ নাটকে আবার তিনি এলেন আজিজুল হাকিমের বিপরীতে।

একই বছর সোহানুর রহমান সোহান এর "অনন্ত ভালবাসা" সিনেমায় দেখা গেল তাকে। কিন্তু তখন বাংলা সিনেমায় অশ্লীলতার প্রবেশ ঘটছে।
তাছাড়া সবাই তাকে মৌসুমীর সাথে তুলনা করতে লাগলেন। এবং আশাহত হলেন। শাকিব খান নিজেকে ব্যস্ত করতে পারলেও ইরিন পারেননি।

মৌসুমী চেয়েছিলেন ইরিন পড়াশুনা শেষ করে চাকরি করুক। কিন্তু ইরিন বারবার এই চলচ্চিত্রের একজন হতে চেয়েছিলেন। গানের এলবাম নিয়ে ব্যস্ত থাকতে চাইলেও চলচ্চিত্র ছিল মূল লক্ষ্য। বোনের ইচ্ছা পূরণ করতে মৌসুমী তাকে "মেহের নিগার" সিনেমায় সু্যোগ দেন। এছাড়াও "গোলাপজান, হৃদয় আমার নাম, দজ্জাল শাশুড়ি " সিনেমায় দেখা গেছে। একসময় পাড়ি জমালেন আমেরিকায়।
আজ ইরিনের জন্মদিন।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৌসুমীর ছোট বোন কিংবা শাকিব খানের প্রথম ছবির নায়িকা হিসেবেই ইরিন স্মরনীয় হয়ে থাকবেন।
© Niaz Morshed






শুভ ৮২ তম জন্মদিন♥সায়রা বানু।তার মা ছিলেন হিন্দি সিনেমার প্রথম দিকের অভিনেত্রী নাসিম বানু।মা চেয়েছিলেন মেয়ে একাডেমিক দিক...
23/08/2026

শুভ ৮২ তম জন্মদিন♥
সায়রা বানু।

তার মা ছিলেন হিন্দি সিনেমার প্রথম দিকের অভিনেত্রী নাসিম বানু।
মা চেয়েছিলেন মেয়ে একাডেমিক দিক দিয়ে
গড়ে উঠুক, সিনেমার দিকে মন না দিক।
তাই সায়রা বানুকে তার
মা লন্ডন এর এক এলিট স্কুলে পাঠিয়ে দেন। কিন্তু ১৬ বছর বয়সে সায়রা যখন গরমের ছুটিতে দেশে এলেন, তখন পরিচালক রাম মুখারজি তাকে সুনীল দত্তের বিপরীতে "হাম হিন্দুস্থানি " সিনেমায় কাস্ট করতে চাইলেন। কিন্তু সায়রার কাছে রোলটা পছন্দ হলো না। তখন পরিচালক সুবোধ মুখারজি তার "জংলী " সিনেমার জন্য ফ্রেশ লুকের মেয়ে খুঁজছিলেন। সায়রাকে দেখে তার পছন্দ হলো এবং তাকে কাস্ট করা হলো।
সায়রা সবসময় তার মনের মতো চরিত্রে কাজ করতে চেয়েছেন। যে চরিত্রে তাকে মানাবে মনে হয়নি, তা ফিরিয়ে দিয়েছেন। "নাগিন, গাইড" ইত্যাদি সিনেমার অফার সায়রার কাছে গেলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। "পুরব অউর পশ্চিম, পাড়োসান, গোপি, হেরা ফেরি, দুনিয়া, জমির" ইত্যাদি তার জনপ্রিয় মুভি।
রাজেন্দ্রকুমার র প্রেমে পড়েন সায়রা। কিন্তু তার মা রাজি হননি। পরে দীলিপ কুমার সায়রা বানুর বিয়ে হয়।
জন্মদিনে রইল সায়রা বানুর জন্য শুভকামনা।
© Niaz Morshed

22/08/2026

সৌন্দর্যের সূচনায় লাক্স

বিপাশা হায়াত

যখন লাক্সের মডেল হয়েছিলেন

সাদা লাক্সের ২য় বারের মত।

𝑳𝒖𝒙 𝑻𝒗𝒄 𝑾𝒉𝒊𝒕𝒆

𝑴𝒐𝒅𝒆𝒍- 𝑩𝒊𝒑𝒂𝒔𝒉𝒂 𝑯𝒂𝒚𝒂𝒕

𝒀𝒆𝒂𝒓- 1995

𝑳𝒐𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 - 𝑴𝒖𝒎𝒃𝒂𝒊.





22/08/2026

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা
লাক্সের মডেল হয়েছিলেন
২০০০ সালে।
ব্যাংককে চিত্রায়িত হয়
এই লাক্সের বিজ্ঞাপন।
ছোটবেলা থেকে
বিভিন্ন বিজ্ঞাপন এ
দেখা গেলেও
বড় হয়ে তার স্বপ্ন ছিল
লাক্সের বিজ্ঞাপনে
মডেল হবেন।



শুভ জন্মদিন রুমানা রশীদ ঈশিতা।   মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের বিয়ে হয় বিত্তবান ক্ষমতাশালী এক লোকের ছেলের সাথে।কিন্তু বিয়ে...
22/08/2026

শুভ জন্মদিন
রুমানা রশীদ ঈশিতা।

মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের বিয়ে হয় বিত্তবান ক্ষমতাশালী এক লোকের ছেলের সাথে।কিন্তু বিয়ের পর উচ্চশিক্ষার অজুহাতে ছেলেটি কে বিদেশ পাঠিয়ে দেয়া হয়। আর মেয়েটির উপর নেমে আসে নির্যা/তন। বের করে দেয়া হয় তাকে।মেয়েটি প্রতিজ্ঞা করে যতদিন স্বামী ফিরে আসবেনা,কোন কথা বলবেনা।

দুই বোন। বড় বোন যৌতুক এর কারনে স্বামীর ঘর ছাড়া। শ্বশুর শর্ত দেন যদি ছোট বোন তিথির সাথে বড় বোনের বিপত্নীক ভাশুর এর বিয়ে দেন তবেই যৌতুক এর দাবী ছেড়ে দেবেন।প্রথমে কেউ রাজি না থাকলেও বড় বোনের সুখের কথা ভেবে তিথি রাজি হয় শর্তে। বিয়ের পর একদিন রাতে যাত্রা দেখে বাড়ি ফিরে আসার সময় খু/ন হন সেই ভাশুর, যার দায় পড়ে তিথির উপর কারণ তিথির হাতে পাওয়া যায় র/ক্তমা/খা ছো/রা।

গ্রামের এক মেয়ের বিয়ে হয়।স্বামীর অনেক বড়লোক হবার শখ।একদিন স্বামীর বিজনেস পার্টনার মেয়েটির স্বামীকে বলে মেয়েটিকে নিয়ে আসতে।অর্থ বিত্তের লোভে মেয়েটিকে তুলে দেয় সেই পার্টনার এর হাতে। কিন্তু সম্মান বাঁচাতে সেই রাতে আত্মহত্যা করে মেয়েটি।
নব্বই দশকের মাঝামাঝি সময়ে এইভাবে নানারকম ভিন্ন মাত্রার চরিত্র দিয়ে দর্শকমহল আসন গড়েছিলেন যিনি,তিনি হলেন রুমানা রশীদ ঈশিতা।
১৯৮০ সালের ২২ শে আগস্ট ২৭ রোজার দিনে তার জন্ম। মায়ের ছিল গান গাইবার শখ।আর তার সেই শখ তিনি পূরণ করতে চেয়েছেন মেয়ের মধ্য দিয়ে।
ছোটবেলায় বেড়াতে গিয়েছিলেন মা বাবার সাথে। ফিরে আসার অনেকদিন পর মা দেখলেন মেয়ের সবকিছু মনে আছে। বুঝলেন এই মেয়ের স্মৃতিশক্তি দারুন।আস্তে আস্তে মেয়েকে পরিচয় করিয়ে দিলেন শিল্পের সব শাখার সাথে- নাচ,গান, অভিনয়। আর নতুন কুড়িতে সেরা শিশুশিল্পীর চ্যাম্পিয়ন সহ প্রেসিডেন্ট কাপ জিতে ঈশিতা বুঝিয়ে দিলেন মায়ের ধারনা ভুল নয়।ঈশিতাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, নাচ,গান, অভিনয় এর মধ্যে তিনি কোনটা বেছে নেবেন। উত্তর দিয়েছিলেন,একজন শিল্পী হিসেবে শিল্পের সব শাখায় তিনি বিচরণ করতে চান,ঠিক যেমন ক্রিকেট এ শচীন টেন্ডুলকার সবকিছুতেই দক্ষ তেমনি।
টিভিতে ছোটবেলায় প্রথম "সূর্য এলো ফিরে" নাটক দিয়ে অভিষেক হয় অভিনয়ে। আর বড়বেলায় শহীদুল হক খানের " তিথি" দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।
দেশের প্রথম ডেইলি সোপ "জোয়ার ভাটা" র অভিনেত্রী ছিলেন তিনি। আবদুল্লাহ আল মামুনের পছন্দের অভিনেত্রীদের একজন। আর তাই বড় পর্দায় "বিহঙ্গ " মুভিতে তার অভিষেক হয়েছিল আবদুল্লাহ আল মামুনের হাত ধরেই। অভিনয়ের পাশাপাশি মডেলিং করতেন। হয়েছেন লাক্সের মডেল। ঈশিতা যখন নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তখন টিভিতে বিপাশা,শমী, মিমিদের দাপট। আবার তাদের সময় শেষ হতে হতে অপি,রিচি,শ্রাবন্তী চলে এসেছেন। তবুও ঈশিতা কাজ করে গেছেন। ক্যারিয়ার এর মধ্যগগন এ বিয়ে করে সংসারে থিতু হয়ে হয়েছেন।আস্তে আস্তে কাজ কমিয়ে দিয়েছেন। ব্যক্তিজীবন ও ক্যারিয়ার এর মাঝামাঝি একটি সরল রেখা টেনে দিয়েছেন যাতে একটি অন্যটিকে স্পর্শ না করে। শোবিজের তারকাদের নিয়ে যখন হাজারো গুঞ্জন, তখন ঈশিতার স্বচ্ছ জীবনযাত্রা অনেকের জন্যই ইতিবাচক আশ্বাস দেয়।
অনেক বছর পর ফিরে এসেছেন রেদওয়ান রনির "ঝরা পাতার দিন" নাটক দিয়ে।আর সেখানে তার সু অভিনয়ের স্বীকৃতি মিলেছে। এই প্রজন্মের কাছে তিনি হয়ত "আমাদের গল্প, ঝরা পাতার দিন, কাঠপেন্সিল " এর মত নাটকের অভিনেত্রী। কারণ তার সেরা কাজগুলোর বেশিরভাগ অনলাইনে নেই। কিন্তু বাংলাদেশের একটা প্রজন্মের কাছে তিনি প্রথম সুপারস্টার শিশুশিল্পী, যার কথা উঠলেই মিষ্টি হাসি মাখা মুখ চোখে ভেসে ওঠে। আর এই কারণেই তিনি টেলিভিশন দর্শক দের কাছে আজীবন চিরসবুজ হয়ে থাকবেন।
© Niaz Morshed






Address

Chittagong
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Euphoria Retro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share