Veil of Words

Veil of Words কোনোকথা নেই বলা, নেই লেখার শেষ।
শুধুএকটা স্বপ্ন শব্দের চাদরে মুড়ে দেওয়া প্রতিটি অন্তর।


17/7/2023
5:20pm😊❤️‍🩹

07/05/2026

একটা প্রবাদ বাক্য আছে, অতি সুন্দরী না পায় বর,আর অতি ঘরনী না পায় ঘর,অতি ভালোবাসা কাঙ্গালীনি না পায় ভালোবাসা?!!

07/05/2026

তোমাকে ভুলে যাবো এই ভয়ে আর দ্বিতীয়বার করো প্রেমে পড়া হলো না...!😅❤️‍🩹

06/05/2026

শহরে গড়ে উঠছে কৃষ্ণচূড়ার আগুন
তবু এই ফুলে কি আমার তৃষ্ণা মিটে.?
তৃষ্ণা মিটে সেই ফুল যে ফুল অনেক
আগেই আমার জীবন থেকে ঝরে গেছে... ❤️‍🩹✍️

06/05/2026

বাপের হোটেলে খেয়ে ষ্ট্যাটাস দাও রাত ১টা বাজে ঘুম আসেনা.."
তুমি বাস্তবতার শহরে এসে দেখো কখন ঘুম আসবে বুঝতেই পারবে না... "! 😅💔🥀

05/05/2026

~°ভালোবাসতে গেলে একটু বোকা হতে হয়, হিসেব করে ব্যবসায়ী হওয়া যায়, প্রেমিক নয়।🤍

05/05/2026

মদ নয়, মানুষ নেশায় পড়ে কখনো শব্দের ভেতর, কখনো কোন গানের লুকানো অনুভূতিতে!!
আর কখনো এমন এক মানুষের কাছে, যাকে ভুলতে চাইলেও মন ভুলতে শেখে না...!

05/05/2026

যে হাসি আমি তোমাকে দিতে পারিনি সে হাসি তুমি অন্য কারো কাছে পেয়ে গেছো।
এই ব্যথার কোনো নাম নেই।
এটা ঈর্ষা না, ঘৃণা না-
এটা শুধু দেরিতে বোঝা ভালোবাসা।
রাতে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি।চেনা মুখ, কিন্তু অচেনা চোখ !
এই চোখ দুটো একদিন তোমাকে কাঁদিয়ে ছিলো।
আমি পৃথিবীর এক নিকৃষ্ট প্রেমিকা ।
কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম,
কিন্তু আগলে রাখতে পারিনি !😅❤️‍🩹🌷

24/03/2026

যে আপনাকে নরকের মতো যন্ত্রণা দিতে পারে, সে আর যাই হোক—কখনো আপনাকে ভালোবাসেনি। ভালোবাসা তো সেই শীতল ছায়া, যা তপ্ত রোদে ক্লান্ত পথিককে শান্তি দেয়; যা ক্ষতবিক্ষত হৃদয়ে মলম হয়ে ধরা দেয়। কিন্তু যেখানে প্রতিটা নিঃশ্বাসে বিষাক্ত দহন মিশে থাকে, যেখানে হাসির চেয়ে কান্নার প্রহর দীর্ঘতর হয়, সেখানে ভালোবাসার অস্তিত্ব থাকা অসম্ভব। কারণ ভালোবাসা কখনো কাউকে ধ্বংস করার কারণ হতে পারে না।
​যে হাত আপনাকে আগলে রাখার কথা ছিল, সেই হাত যদি বারবার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, তবে বুঝে নিতে হবে সেটি মোহ ছিল, প্রেম নয়। প্রকৃত অনুরাগে কখনো এতটা নিষ্ঠুরতা লুকিয়ে থাকে না। কেউ যদি আপনার আত্মসম্মান গুঁড়িয়ে দিয়ে আপনাকে এক গভীর অন্ধকূপের দিকে ঠেলে দেয়, তবে সেই আবেগের নাম যাই হোক না কেন, তা মায়া নয়। দিনশেষে আমরা যাদের খুব আপন ভেবে ভুল করি, তাদের দেওয়া আঘাতগুলোই আমাদের শিখিয়ে দেয় যে যন্ত্রণার আগুনে পুড়িয়ে কেউ কখনো হৃদয়ের গভীরতা প্রমাণ করে না। ভালোবাসা তো মুক্তির নাম, শৃঙ্খলের নয়।

01/02/2026

অসমাপ্ত কফি
​প্রতিদিন ক্যাফেতে ছেলেটা দুটো কফি অর্ডার করতো। একটা নিজের জন্য, অন্যটা সামনের খালি চেয়ারটার জন্য। একদিন ওয়েটার জিজ্ঞেস করল, "কেউ কি আসবে?" ছেলেটা হাসল, "ও আসেনি তিন বছর হলো, কিন্তু আমি এখনো ওর জন্য কফিটা নিই। কারণ ও বলেছিল আমি যেখানেই থাকি, কফির ঘ্রাণ পেলেই তোর কাছে ফিরে আসব।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veil of Words posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category