25/08/2026
📢 স্ক্যামার সতর্কবার্তা: চোখ খুলে পড়ুন এবং শেয়ার করুন!
বাটপার চিনতে চান? এই দেখুন আসল বাটপারের নমুনা!
গত দুই-তিনবার কোনো পেইজের নাম না তুলে ভদ্রভাবে সতর্ক করেছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদের এক নম্বর বাটপার পেইজ থেকে একটা টেস্ট অর্ডার করেই ফেললাম। আর দেখলাম, মহৎ সাজার জন্য তারা নাকি 'ফ্রি ডেলিভারি চার্জে' প্রোডাক্ট পাঠিয়েছে! ভিডিওটা দেখলেই বুঝবেন কত্ত জঘন্য আর থার্ড ক্লাসের প্রোডাক্ট গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে! 🤣
এখন অনেক মহা-জ্ঞানী কাস্টমার এসে বলবেন, "ওরা তো এত কমে দিচ্ছে, তাও আবার ডেলিভারি ফ্রি! তাহলে ওদের ছেড়ে আপনাদের থেকে কেন নেব?"
কেন নেবেন না—এইবার চোখে আঙুল দিয়ে দেখে নেন! ঠকে গিয়ে এখন শান্তি পাইছেন তো?
এদের মতো ধান্দাবাজ আর দুই টাকার বাটপারদের কারণে আমরা যারা সৎভাবে ব্যবসা করছি, চায়না থেকে অরিজিনাল আর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইম্পোর্ট করছি, তারা চরম ক্ষতির মুখে পড়ছি। কারণ আমরা তো আর গুলিস্থানের ফুটপাতে পড়ে থাকা বাজে মাল 'চায়না প্রোডাক্ট' বলে আপনাদের গছিয়ে দিতে পারব না!
বাস্তবতা হলো: গুলিস্থানের সস্তা মালের সাথে আমাদের ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্টের আকাশ-পাতাল তফাত।
মার্কেটে এই 'বেবি পায়েল' প্রথম এনেছিলাম আমরা। আর এখন দেখি অলিগলির ভুয়া পেইজগুলো একই ছবি চুরি করে এই থার্ড ক্লাস পায়েল বিক্রি করছে। ২ দিন ইউজ করলেই বুঝবেন কত্ত বাজে কোয়ালিটি—রং উঠে একবারে বারোটা বেজে যাবে!
কিভাবে বোঝাই আপনাদের?
ফ্রি ডেলিভারিতে ২ পিস পায়েল মাত্র ৪৫০ টাকায় দিচ্ছে মানেই তো স্পষ্ট ফ্রড! এই সামান্য অংকটাও কি বোঝেন না?
আমরা চুপ করে থাকব না। সৎভাবে ব্যবসা করতে এসে এদের মতো ছাপড়ি আর প্রতারকদের তামাশা সহ্য করা হবে না। এরা পুরো মার্কেটের ১২টা বাজিয়ে ছেড়েছে।
🔥 আপনারা প্রতিবাদ না করলে কে করবে?
আমার পেইজের সকল অনারেবল ফলোয়ারদের কাছে অনুরোধ—সোজা গিয়ে এসব বাটপার পেইজগুলোকে রিপোর্ট মারুন এবং বয়কট করুন! মানুষকে এদের খপ্পর থেকে বাঁচান।
বয়কট দ্য স্ক্যামার্স! বয়কট থার্ড ক্লাস ভুয়া পেইজ! ❌🖐️