10/05/2025
সেদিন রাস্তার ধারে
দেখি বৃদ্ধ সাধু জটাধারী
কাঁপিতেছে থরে থরে
বাতাস নাই ঠান্ডা নাই তবু কেন এ হাল
জানিতে হইলাম উদগ্রীব,মন বেসামাল
বসিলাম পাশে,বলিলাম কাঁপিছো কেনো মশাই
"সাধু মস্ত তুলিলেন হাই
খাঁন,শেখ,মুঘল,পাঠান,শীল কিংবা মশাই
আমার কোন জাত-পাত,ধর্ম বর্ণ নাই"
"সে বলে শেষে,আসিলাম এমন দেশে
যেথা চোর হইতে সাধু
ডাকাত,ডাক্তার,শিক্ষক,ইমাম তক সবাই
এমন দোষে দূষিলো মোরে
যাহা স্বপ্নেও ভাবি নাই
নিজেই ষড় রিপু আর কুস্বভাবের দাস
তোদের অপরাধ পাপ কর্ম
আমারে গছাইতে চাস" ?
"শোন হে বৎস,কি কহে এ দরবেশ !!!
আমি এক ছদ্মনাম
আমি অরূপের ছদ্মবেশ"
"দাসত্বের হার গলে;
যা বুঝিস তোরা বল অন্যরে বুঝাতে
হোক লানতের নয় পয়গম্বরী
আমার কি আসে যায় তাতে" ?
আকাশ মেঘে থমথমে,সাধু শূন্যে উধাও
নিজ সত্ত্বা নিজের শত্রু সম
এবার ঘরে ফিরে যাও;
ভাবছি আর হাঁটছি,এইতো আপন ঘর
সাধু লক্ষ্মীকান্ত স্বাগত জানায়
বসে দরজার পর...
Copy from Enamul Kabir