BA Creation

BA Creation This is MD Badrul Alam.Who write lots of poem along with Palli Songs.

18/02/2025

কবিতার নাম : বস্তির জরিনা
লেখকের নাম : মোঃ বদরুল আলম
লেখার সময় : ১৮-১০-৯৪

কাটা বনের বস্তিতে এক
বাস করত বুড়ি,
এক নামে চেনে সবাই
সে জরিনা সুন্দরী।

আশে পাশে সবাই মিলে
করত তার ছালাম,
সারাটা দিন ঝগড়া ফ্যাসাদ
করত গোল মাল।

ছেলে মেয়ে ছিলনা তার
বুঝতনা তার জ্বালা,
শুনলে তার মুখের কথা
কানটা ঝালা পালা।

ছোট বেলা হতে তার
এক বস্তিতে বাস,
জীবনে তার হয়ে গেছে
বড় সর্ব নাশ।

পিতা মাতা খুঁজে বেড়াই
পায়না কারো দেখা,
কালের সাক্ষী হয়ে আছে
জীবনে সে একা।

এমনি করে কাটাছিল তার
দুখের মাঝে দিন,
হঠাৎ করে চোখ দুটি
হল দৃষ্টি হীন।

ভিক্ষার ঝুলি হাতে নিয়ে
নামে রাস্তায় শেষে,
ভিক্ষা করে ঘুরে বেড়ায়
ভিখারীনীর বেশে।

সম্বল তার একটি লাঠি
করে চলার সাথী,
বাডী বাড়ী ভিক্ষা করে
ফিরে আসে রাতি।

আগুন লেগে বস্তি একদিন
পুড়ে হল ছাঁই,
শান্তনা তার দেয়ার মত
কোন মানুষ নাই।

মালিবাগের রেললাইনটি
হতে ছিল পার,
হঠাৎ ঘাতক ট্রাক এসে
কাড়ল জীবন তার।
------

Address

Vashantek
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BA Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category