23/07/2026
দেওয়ার ক্ষমতা বা দান করা-----
দুস্থ জন সাহায্য চাওয়ার আগেই আমি আমার সামর্থ অনুযায়ী দান করি কোন সোয়াব বা পূর্ণ লাভের আশায় নয় বরং দান করা কর্তব্য এই ভেবে
আমার দ্বারা যদি কারো উপকার হয় এই সুন্দর ভাবনা থেকে।।।
আমার পার্সে যতক্ষণ টাকা আছে ততক্ষণ কেউ সাহায্য চাইলে সে খালি হাতে ফিরে যাবে এটা আমার জন্য ভীষণ খারাপ লাগা ,, আচ্ছা,,
আমার গুণ কীর্তন এবার বন্ধ করি,,, একবার কি হল--
আমি আমার এক বছরের কন্যা নিয়ে স্বামীর সাথে রিক্সায় বেরিয়েছি, রিক্সা চলছে,, কখন যে আমার পার্স রাস্তায় পড়ে গেছে আমি বুঝতে পারিনি,,, রিক্সা চলছে,,, এমন সময় একজন দাড়িওয়ালা যুবক ভদ্রলোক দৌড়াতে দৌড়াতে পার্স টা হাতে নিয়ে আমাকে বললেন আপু আপনার পার্স টা নেন,, আমি রীতিমতো ভয় পেলাম, দেখলাম সত্যিই উনি রিক্সার সাথে দৌড়াচ্ছেন হাতে আমার পার্স , পার্স টা দিয়েই চলে গেলেন, চলমান রিক্সা আমি পিছনে তাকালাম কিন্তু দেখতে পেলাম না রিক্সা থামলো কিন্তু উনাকে আর দেখা গেল না ,,, কে ছিলেন? নিশ্চয়ই কোন ভালো মানুষ ,, আরও একবার জানলাম কোন কিছুর বিনিময়ে উপকার করা হয় না এটা নিতান্তই মানবিক গুণ, মানবতার তরে মানুষিক সত্ত্বা।।।
পার্সে কিছুক্ষণ আগে কেনা সোনার কানের দুল , মোবাইল আর টাকা ছিল সম্পূর্ণ পূর্বের অবস্থায়।।
সুতরাং পাওয়া এবং দেওয়া ও উপকার করার মধ্যে পার্থক্য বুঝতে হবে পাওয়ার অধিকার, স্বচ্ছলতা আর দেওয়া বা দান করা বিশালতা,,, হ্যাঁ আকাশের মতই বিশালতা আর উপকার করা ঠিক উদারতা নয় সম্পূর্ণ রুপে পবিত্র মনের সরলতা মাত্র ।।।