12/07/2026
মিথ্যে মরীচিকার পিছে ছুটেছি দু যুগেরও বেশি
মিছেই শুধু গলা ফাটিয়ে চিৎকার করে বলেছি-
তুমি আমার।।
তুমি আমার।।
মরীচিকা শুধু হেঁয়ালি করেই পালিয়ে বেড়িয়েছে
অট্টহাসিতে ফেটে পড়ে
ভৎর্সনা করে বলেছে-
নই তোমার।।
নই তোমার।।
তবুও ছুটে গেছি তার পিছে,
বুঝিনি মায়াজাল শুধুই মিছে।
তুচ্ছ-তাচ্ছিল্যের হেয় অপমানে,
নিঃশব্দে পিছিয়ে গিয়েছি হেরে।
আজ বসে শুধু ভাবি,
ছিল কি আলেয়া সবি?
নাকি নিয়তি প্রতিবারের মত এবারো দিয়েছে ফাঁকি?
'মরীচিকা'
মে.মু
১২/০৭/২০২১