Ship Sailor Shakel

Ship Sailor Shakel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ship Sailor Shakel, Dhaka.

Shakel Mahmud | Marine Chief Engineer (BMA-38 batch)
Liquefied Gas, Chemical & Oil Tanker
✅ আমার সাথে ঘুরে দেখুন পৃথিবীর সব চাইতে বড় গ্যাস বহনকারী জাহাজ (LPG) 😱🚢
🌎Let’s explore the sea 🌊 & experience it with endless wonder.
✔️Country No.70 Done 🇵🇹

NYK ➡️ Nippon Yusen Kaisha: একটি জাপানি 🇯🇵 জাহাজ কোম্পানি যা ৮০০টিরও বেশি জাহাজের একটি বহর পরিচালনা করে। NYK is also kno...
25/08/2026

NYK ➡️ Nippon Yusen Kaisha: একটি জাপানি 🇯🇵 জাহাজ কোম্পানি যা ৮০০টিরও বেশি জাহাজের একটি বহর পরিচালনা করে।
NYK is also known as NYK Line এবং এর সদর দপ্তর জাপানের টোকিওতে অবস্থিত।
জাহাজের সংখ্যার দিক থেকে NYK Line এর মালিকানায় রয়েছে বিশ্বের বৃহত্তম পরিবহন বহর।

NYK Line গ্যাস ট্যাঙ্কার fleet এর অংশ হতে পেরে আমি গর্বিত।🫡

ছবিটি ক্যামেরা 📸 বন্দি করেছি NYKSM & NYK GROUP সিঙ্গাপুর 🇸🇬 অফিস এর অভ্যর্থনা ডেস্ক এর সামনে 🙏

25/08/2026

জাহাজে নামাজ পড়ার কি ব‍্যবস্থা? 🕌🤲🚢

হোক সে অশিক্ষিত জেলে কিংবা শিক্ষিত মেরিনার.....জীবনের মূল্য সবারটাই এক! জীবিকার তাগিদে যারাই সাগরে যাক না কেন,আল্লাহ সবা...
25/08/2026

হোক সে অশিক্ষিত জেলে কিংবা শিক্ষিত মেরিনার.....জীবনের মূল্য সবারটাই এক!
জীবিকার তাগিদে যারাই সাগরে যাক না কেন,আল্লাহ সবাইকে হেফাজত করুন🤲।
একের পর এক দুর্ঘটনার সংবাদ!!!🥲

Arju Da Sailor

 # M.V. OCEAN WINNER  (সর্বশেষ আপডেট)ভারতীয় উপকূলে ডুবে যাওয়া বাল্ক ক্যারিয়ার ওশান উইনারের সঠিক লোকেশন এখন পর্যন্ত ট্রেস...
24/08/2026

# M.V. OCEAN WINNER (সর্বশেষ আপডেট)

ভারতীয় উপকূলে ডুবে যাওয়া বাল্ক ক্যারিয়ার ওশান উইনারের সঠিক লোকেশন এখন পর্যন্ত ট্রেস করা যায়নি। আর কোন ক্রুকেও এখন পর্যন্ত পাওয়া যায়নি৷

ভারত সরকার তাদের সার্চ & রেসকিউ এলাকার পরিধি বা সার্কেল ধীরে ধীরে বড় করছে। উদ্ধার কাজে নিয়োজিত শিপ গুলো মূলত যে লোকেশন হতে সার্চ করা শুরু করেছে, সেটা হল....
- শেষবার শিপের সিগন্যাল যেখানে বন্ধ হয়েছে
- শিপের বাংকার ট্যাংক হতে বেরিয়ে যাওয়া কিছু ভাসমান তেল
- ভাসমান ৩টা লাইফ র‍্যাফট

শনিবার রাতে এই লোকেশনেই একটা লাইফ র‍্যাফট হতে দুইজন চাইনিজ ক্রুকে উদ্ধার করা হয়। কিন্তু গত ৪৮ ঘন্টায় দুর্ভাগ্যবশত আর কাউকে পাওয়া যায়নি।

বৃহষ্পতিবার রাতে ওশান উইনার শিপ পারাদীপ হতে ৭১ হাজার টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু শুক্রবার সকালে উড়িষ্যা উপকূলের ২০০ মাইল পূর্বে ওশান উইনার সমুদ্রের গভীরে ডুবে যায়।

কি কারণে ডুবল ওশান উইনার? একজন ভারতীয় বিশেষজ্ঞ তুষার সেনগুপ্তর বিশ্লেষণ.....

"জাহাজে মোট ২৪ জন ক্রু ছিল। ২০ জন চাইনিজ, ৩ জন মায়ানমারিজ এবং ১ জন বাংলাদেশী। জাহাজে একজন মালিক পক্ষের সুপারিন্টেন্ডেন্টও ছিল।

পারাদ্বীপ থেকে মোটামুটি ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরেই জাহাজটা ডুবে যায়। ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং নেভি রেসকিউ অপারেশন করে মাত্র ২ জন ক্রু উদ্ধার করলেও বাকিরা এখনও নিখোঁজ।

সবাই বলবে জাহাজটা ডুবেছে, কিন্তু আসলে জাহাজটা ডেবেনি, ব্যবসায়িক লোভের জন্যে জাহাজটাকে ডোবানো হয়েছে।

ব্ল্যাক রোজ যে কারণে ডুবেছে সেই একই কারণে ডুবেছে ওশিয়ান উইনারও। অ্যাকচুয়ালি বর্ষাকালে যদি কয়েক দিন লাগাতার বৃষ্টি হয় তাহলে আয়রন ওর ফাইনস লোড করা উচিত নয়। স্টক পয়েন্টে যদি আয়রন ওর ফাইনস ঢেকেও রাখা হয় তবুও আয়রন ওর ফাইনস হাওয়াতে যে ময়েশ্চার আছে সেটা অ্যাবজর্ভ করে।

আয়রন ওর ফাইনস লোড করার আগে কার্গোর ময়েশ্চার কত আছে টেস্ট করা হয়। আয়রন ওর ফাইনসের TML অর্থাৎ ট্র্যান্সপোর্টেবল ময়েশ্চার লিমিট হচ্ছে ১০.৪০। বৃষ্টি হলে সেটা অনেক বেড়ে যায়। আর কর্গোতে জল ঢুকলে তো কার্গো আর জলের রেশিও ৫০:৫০ হয়ে যায়।

ব্ল্যাক রোজ আর ওশিয়ান উইনারের ক্ষেত্রেও সেটাই হয়েছে। একদম ভেজা কার্গো লোড হয়েছিল। দোষী অবশ্যই শিপারের কার্গো সার্ভেয়ার তবে সব থেকে বড় দোষী MMD (মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট) সার্ভেয়ার।

একজন গভর্নমেন্ট অফিশিয়াল হয়েও উইদাউট ফিজিক্যাল চেকিং শিপারের কার্গো সার্ভেয়ারকে বিশ্বাস করে MMD সার্ভেয়ার কার্গোর ক্লিয়ারেন্স কী করে দিতে পারেন? তাও আবার এই রকম বৃষ্টির সময়?

শিপারের চাপ এবং আন্ডার টেবিল লেনদেনের বিষয়টা তো আছেই। ওই রকম ভেজা কার্গো যদি নর্মাল স্মুথ সি-তে ট্রান্সপোর্ট করা হয় তাহলে কিছু নাও হতে পারে কিন্তু সমুদ্রের রোলিং পিচিং যদি বেশি থাকে তাহলে আয়রন ওর ফাইনসে মিশে থাকা জল একদম কার্গোর ওপরে চলে আসে এবং সেটা ভীষণ ডেঞ্জারাস।

জাহাজের স্টেবিলিটিকে একদম বরবাদ করে দিতে পারে। ব্ল্যাক রোজ এবং ওশিয়ান উইনার - দুটো জাহাজের ক্ষেত্রেই একজ্যাক্টলি সেটাই হয়েছিল। ব্ল্যাক রোজের ক্রু-রা তুলনামূলকভাবে লাকি ছিল বলে জাহাজটা পোর্ট লিমিটের মধ্যেই ডুবেছিল। তার ফলে শুধুমাত্র চিফ ইঞ্জিনিয়ার ছাড়া বাকি সবাইকে রেসকিউ করা গেছিল।

ওশিয়ান উইনারের ক্রু-রা অতটা লাকি ছিল না। জাহাজটা পোর্ট থেকে অনেক দূরে ডিপ সি-তে ডুবেছে। কোস্ট গার্ড আর ইন্ডিয়ান নেভির রেসকিউ টিম পৌঁছানোর আগেই দু-জন ছাড়া বাকিরা 'নিখোঁজ' হয়ে গেছে। ব্ল্যাক রোজ বলুন অথবা ওশিয়ান উইনার - দুটো জাহাজই অ্যাক্সিডেন্ট নয়, মানুষের অপরিসীম লোভের শিকার।"

Atique UA Khan

বিরল দৃশ্য”২”} 😍 দিগন্তে মেঘের বিশাল V-আকৃতি, আর তার ঠিক নিচেই সমুদ্রের বুকে ঝরছে প্রবল বৃষ্টি, তাও আবার রংধনুর রঙে! 🌧️🌈...
24/08/2026

বিরল দৃশ্য”২”} 😍 দিগন্তে মেঘের বিশাল V-আকৃতি, আর তার ঠিক নিচেই সমুদ্রের বুকে ঝরছে প্রবল বৃষ্টি, তাও আবার রংধনুর রঙে! 🌧️🌈🌊

ভারত সাগরের মাঝসমুদ্রে প্রকৃতির এমন বিরল দৃশ্য—মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসেছে বৃষ্টির এক বিশাল পর্দা।

সমুদ্রের সৌন্দর্য শুধু নীল নয়… কখনো তা হয়ে ওঠে রহস্য, ভয়ংকর আর অসাধারণ সুন্দর!

সমুদ্র, পাহাড় আর আকাশ—এই তিনের মায়া পছন্দ করে না, এমন মানুষ দুনিয়ায় সত্যিই খুব কম! 🌊⛰️☁️হয়তো তাই প্রকৃতির কাছে এলেই...
24/08/2026

সমুদ্র, পাহাড় আর আকাশ—এই তিনের মায়া পছন্দ করে না, এমন মানুষ দুনিয়ায় সত্যিই খুব কম! 🌊⛰️☁️
হয়তো তাই প্রকৃতির কাছে এলেই মনটা অজান্তেই একটু শান্ত হয়ে যায়।

#সমুদ্র #পাহাড় #প্রকৃতি

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ship Sailor Shakel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share