Your Ishu

Your Ishu Capturing the fleeting moments of life, filled with story & Inspiration travel, tales & emotions

02/01/2026

❝বড্ড শখ ছিল ❞
"সবাইকে খুশি রাখার"😊
'হুশ তো তখন হলো,🌸
যখন খারাপ সময়ে,,,,,
নিজেকে 'একা দেখলাম''!! 🙂,😌

02/01/2026

🍁পাতাহীন হয়েছো বলে, নিজ শেকড় কেটে ফেলো না।
এই জীবনে বসন্ত আসবে অপেক্ষা করো।

এটা শুধুই জড়িয়ে ধরা নয়,  বরং এ দুনিয়ার সমস্ত মন খারাপের ওষুধ।  যেখানে হারিয়ে যায় দুশ্চিন্তা,  মুছে যায় সব খারাপ লাগা।  এ...
26/05/2025

এটা শুধুই জড়িয়ে ধরা নয়,
বরং এ দুনিয়ার সমস্ত মন খারাপের ওষুধ।
যেখানে হারিয়ে যায় দুশ্চিন্তা,
মুছে যায় সব খারাপ লাগা।
একটুখানি আলিঙ্গনেই লুকিয়ে থাকে
চিরস্থায়ী শান্তি আর নির্ভরতার স্পর্শ। ♥

জ্বালানো বারণ!অনেক সময় মনে হয়, যদি আমার ফোনের আউটগোয়িং সার্ভিসটাই চিরতরে বন্ধ হয়ে যেত!  তাহলে হয়তো তোমার বারবার বিরক্ত হ...
30/04/2025

জ্বালানো বারণ!

অনেক সময় মনে হয়, যদি আমার ফোনের আউটগোয়িং সার্ভিসটাই চিরতরে বন্ধ হয়ে যেত!
তাহলে হয়তো তোমার বারবার বিরক্ত হওয়া লাগত না,
আমার কিছু না বলেই হাজারো অনুভব বোঝানোর চেষ্টা—তাও আর শুনতে হতো না তোমায়।

তুমি হয়তো ভাবো, আমি অহেতুক কথা বলি,
অকারণেই তোমায় এসএমএস করি,
বারবার তোমার সময় কেড়ে নিই...
কিন্তু জানো, আমি কখনোই কিছু চাওয়ার জন্য এসএমএস দিই না,
শুধু তোমার রিপ্লাই পেলেই মনে হয়,
এই বুঝি বেঁচে আছি।

তোমার কষ্টের বোঝা আমি কমাতে পারি না জানি,
তবু ইচ্ছে করে পাশে থাকতে—
স্রেফ একটা 'আমি আছি' বলার জন্যই।
তুমি যতো দূরে যাও, আমি তত নিঃশব্দ হই,
আর নিজেকেই বলি,
যদি আমার কথা বলার অধিকারটাই না থাকে,
তাহলে বরং ফোনই চুপ হয়ে যাক...
তাহলে অন্তত তুমি শান্তিতে থাকতে পারো,
আমার এসএমএস এর বোঝা বইতে হবে না আর!

কথা ফুরালো!আগে কথাই শেষ হতো না,  হাসিতে, আড্ডায় ভরে যেত সকাল-বিকেল।  শব্দের ভেলায় ভেসে যেত মন,  প্রতিটি মুহূর্তে ছিল অগা...
28/04/2025

কথা ফুরালো!

আগে কথাই শেষ হতো না,
হাসিতে, আড্ডায় ভরে যেত সকাল-বিকেল।
শব্দের ভেলায় ভেসে যেত মন,
প্রতিটি মুহূর্তে ছিল অগাধ আনন্দের জলছবি।

আর এখন?
কি দারুণ — কথাই হয় না।
চুপচাপ নিরবতা খেলা করে চোখে-মুখে,
ভাঙা স্মৃতিগুলো দাঁড়িয়ে থাকে নীরবে।

ভালোবাসা হারায় না হয়তো,
শুধু কথা হারিয়ে যায় সময়ের স্রোতে।
আগে যাদের কাছে ছিলাম দুনিয়া,
আজ তাদের কাছেই আমি নীরব গল্পের ছায়া।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Your Ishu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category