SMN on

SMN on Assalamu Alaikum

03/01/2026

একজন বাংলাদেশি হত্যার বিচার চাই 🇧🇩❤️‍🩹

02/07/2025
12/04/2025

23/03/2025
১৭ই রমজান বদর দিবস।সংখ্যা নয়,ঈমান ও সাহস বিজয়ের মূল চাবিকাঠি। ১০০০ অস্ত্রে সজ্জিত মুশরিকের বিরুদ্ধে ৩১৩ বীর মুজাহিদের ...
19/03/2025

১৭ই রমজান বদর দিবস।সংখ্যা নয়,ঈমান ও সাহস বিজয়ের মূল চাবিকাঠি। ১০০০ অস্ত্রে সজ্জিত মুশরিকের বিরুদ্ধে ৩১৩ বীর মুজাহিদের বিজয়।আলহামদুলিল্লাহ

13/03/2025

আমাদের সমাজে অনেক সময় সরলতা বা বিশ্বাসযোগ্যতা দুর্বলতা হিসেবে বিবেচিত হয়। ফলে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই সরলতার সু...
04/03/2025

আমাদের সমাজে অনেক সময় সরলতা বা বিশ্বাসযোগ্যতা দুর্বলতা হিসেবে বিবেচিত হয়। ফলে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই সরলতার সুযোগ নিতে পারে। কিন্তু কিভাবে বুঝবেন কেউ আপনার সরলতার সুযোগ নিচ্ছে? আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ।

১. আপনাকে সবসময় ব্যবহার করা হচ্ছে।

আপনি কি অনুভব করেন যে কেউ আপনাকে শুধু তার সুবিধার জন্য ব্যবহার করছে? যদি কেউ সবসময় সাহায্য চায় কিন্তু কখনো আপনাকে সহায়তা না করে, তাহলে বুঝতে হবে সে আপনার সরলতার সুযোগ নিচ্ছে।

২. আপনি বারবার ঠকছেন।

আপনার আশেপাশের মানুষ কি বারবার আপনাকে মিথ্যা বলে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে? তারা কি শুধু আপনাকে তখনই খোঁজে যখন তাদের প্রয়োজন পড়ে? এটি বড় লক্ষণ যে আপনার সরলতার সুযোগ নেওয়া হচ্ছে।

৩. সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত হওয়া।

আপনার কি মনে হয় যে অন্যরা সবসময় আপনাকে তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? যদি তারা আপনাকে দোষারোপ করে বা মানসিক চাপে রাখে, তবে সেটি আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা হতে পারে।

৪. আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি।

যদি কেউ সবসময় আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে এবং আপনাকে বোঝাতে চায় যে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, তবে বুঝতে হবে এটি একটি নিয়ন্ত্রণমূলক কৌশল।

৫. আর্থিক বা ব্যক্তিগত সুবিধা নেওয়া।

কেউ যদি আপনাকে বারবার আর্থিক সাহায্য চায় বা ব্যক্তিগত কোনো সুবিধা নেয়, অথচ বিনিময়ে কিছুই দেয় না, তবে এটি আপনার সরলতার সুযোগ নেওয়ার স্পষ্ট উদাহরণ।

কিভাবে প্রতিরোধ করবেন?

১. না বলতে শিখুন – সবার অনুরোধে হ্যাঁ বলা জরুরি নয়।

২. নিজের মূল্য বোঝার চেষ্টা করুন – আপনার অনুভূতি ও স্বার্থেরও গুরুত্ব রয়েছে।

৩. সীমা নির্ধারণ করুন – কারো সাথে কতটুকু সাহায্য করবেন বা যুক্ত থাকবেন তা ঠিক করুন।

৪. বিশ্বাসযোগ্য ও সচেতন হোন – অন্ধবিশ্বাসের পরিবর্তে তথ্য যাচাই করুন।

৫. স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখুন – শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধসম্পন্ন সম্পর্কগুলোকেই মূল্য দিন।

নিজেকে রক্ষা করতে সচেতন হওয়া খুবই জরুরি। সরলতা একটি মহৎ গুণ, কিন্তু এটি যেন দুর্বলতায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

টক্সিক মানুষ চিনেন?▫️▫️আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে...
04/03/2025

টক্সিক মানুষ চিনেন?▫️▫️
আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না,
কিন্তু একটা সময় মনে হবে-আপনার চারপাশটা ভারী,
মনটা ক্লান্ত। হঠাৎ একটা দিন বুঝবেন,এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?▫️▫️
এমন কিছু আচরণ আছে,যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস।▫️▫️
টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে,যেন আপনি কিছুই জানেন না,পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো,এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং,তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে।▫️▫️
তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা।▫️▫️
তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে,কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!▫️▫️
তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না,
বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না,বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ।▫️▫️
তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা।▫️▫️
তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট,আপনার সুখ-কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে,
তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা।▫️▫️
আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা,ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা।▫️▫️
একদিন তারা খুব মিষ্টি,আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না,কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া।▫️▫️
টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে,আপনাকে থেকে সুবিধা নেবে,কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার "না"কে গুরুত্ব না দেওয়া।▫️▫️
তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়,মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়,কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,যারা আপনাকে ভালোবাসে,তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।।

---- সৎ সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ ----

▫️▫️সংগৃহীত

এখানে কি কি আছে?
26/02/2025

এখানে কি কি আছে?

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বা...
02/02/2025

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ

আমিতো আমিই 😜🤫
01/02/2025

আমিতো আমিই 😜🤫

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMN on posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share