27/04/2026
📰 রোমাঞ্চে ভরপুর এক ফাইনাল: 𝗣𝗘𝗦𝗕𝗗 400𝗞 𝗖𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝘂𝗽–এ চ্যাম্পিয়ন 𝗡𝗘𝗫𝗨𝗦 !
PESBD 400K Celebration Cup–এর LAN Final ছিল নাটকীয়টায় পরিপূর্ণ । রোমাঞ্চ, উত্তেজনা আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরপুর একটি ম্যাচ যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুই দল—Nexus এবং Warriors Of PBOC ।
টানটান লড়াইয়ের মধ্যেই নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এই সমতা যেন পুরো ম্যাচের চিত্রই তুলে ধরে—কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দর্শক এবং সমর্থকদের জন্য এটি ছিল এক নিখুঁত ফাইনাল, যেখানে ডিসাইডার শেষ না হওয়া পর্যন্ত ফলাফল অনিশ্চিত ছিল।
তবে শেষ পর্যন্ত ভাগ্য এবং দক্ষতার মিশেলে এগিয়ে যায় Nexus। নির্ধারক মুহূর্তে Nilav এবং Ajoy–এর মধ্যকার 1-অন-1 ম্যাচ ছিল পুরো টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখানে Nilav তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন, যা Nexus–কে এনে দেয় কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপ ট্রফি।
সব মিলিয়ে, PESBD 400K Celebration Cup–এর এই LAN Final ছিল অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ। Nexus–এর জন্য এটি একটি স্মরণীয় অর্জন, আর Warriors Of PBOC–এর জন্য একটি শক্ত ভিত, যার উপর দাঁড়িয়ে তারা ভবিষ্যতে আরও বড় কিছু অর্জন করতে পারবে।