নব্য কাব্য

নব্য কাব্য শব্দের জালে বোনা স্বপ্ন; এখানে পাবেন কবিতার সুর, সাহিত্য চর্চা, আর শিল্পের নতুন দিগন্ত।

আজ পালায় বহুদূর.............
27/08/2025

আজ পালায় বহুদূর.............

ভালো শ্রোতা হতে কী প্রয়োজন?ধৈর্য, বিবেক- বুদ্ধি, একটি হৃদয় আর এক জোড়া কান।
16/08/2025

ভালো শ্রোতা হতে কী প্রয়োজন?
ধৈর্য, বিবেক- বুদ্ধি, একটি হৃদয় আর এক জোড়া কান।

কবি রাজনৈতিক কথা বলতে পছন্দ করে না।
26/06/2025

কবি রাজনৈতিক কথা বলতে পছন্দ করে না।

কোন ছবি,আঁকছে কবি,বুঝেছ কী তোমরা?কবির ছবি অর্থপূর্ণ কী???
25/04/2025

কোন ছবি,
আঁকছে কবি,
বুঝেছ কী তোমরা?
কবির ছবি অর্থপূর্ণ কী???

বিদ্রোহের এক বিভীষিকাময় রাতে,যখন হৃদিতে ঘৃণা জেগে উঠলো-এক শ্রেণীর নির্দয়, আত্মকেন্দ্রিক, ভালো মানুষ গুলোর প্রতি,তখন আম...
03/03/2025

বিদ্রোহের এক বিভীষিকাময় রাতে,
যখন হৃদিতে ঘৃণা জেগে উঠলো-
এক শ্রেণীর নির্দয়, আত্মকেন্দ্রিক, ভালো মানুষ গুলোর প্রতি,
তখন আমার কলম বলল,

27/01/2025

আমার প্রিয় ঋতু বর্ষাকাল
Navid Anjum Chowdhury Sami

ঝুম ঝুমা ঝুম বৃষ্টি,
প্রকৃতিতে বর্ষাকালে সৌন্দর্যের সৃষ্টি।
কদম ফুলের গন্ধে,
মন মোর নাচে আনন্দে।
ব্যাঙেরা ডেকে যায় সারা রাত্রিভর।
বৃষ্টি হয় রাতদিন অনরগর।
খাল বিল ভরে যায় পানিতে,
অভিরাম লাগে তা দেখতে।
মাঝে মাঝে সারাদিন আকাশ থাকে কালো,
সূর্যিমামা দেখা দেয় না সেদিন লাগেনা ভালো।
বৃষ্টির দিন খিচুড়ি খাওয়া বাঙালির পছন্দ
সঙ্গে যদি থাকে ইলিশ ভাজা হয় না মন্দ।
মশা মাছি বাড়ে বর্ষণের কারণে,
রোগবালাই বেশি হয় এরই জন্যে।
অতিবর্ষণে বিভিন্ন স্থানে হয় বন্যা।
মানুষের দুর্দশা দেখে চলে আসে কান্না।
এতো কিছুর পরও, বর্ষাকাল প্রিয় বাঙালির কাছে।
যদিও বাংলাদেশে ষড়ঋতু আছে।
বর্ষায় বদলায় প্রকৃতি ও মানুষের হালচাল।
তাই আমার প্রিয় ঋতু বর্ষাকাল।

২০১৮/ ২০১৯ সালে লেখা। যখন আমি ৮ম অথবা ৯ম শ্রেণীতে পড়ি।

.....বাংলা ভাষা.....©️ Navid Anjum Chowdhury Sami কীভাবে এলো বাংলা ভাষাটা?তোমার কী জানো সে কথাটা?এই কথাটি ওই ১৯৫২ সালের ...
29/10/2024

.....বাংলা ভাষা.....

©️ Navid Anjum Chowdhury Sami

কীভাবে এলো বাংলা ভাষাটা?
তোমার কী জানো সে কথাটা?
এই কথাটি ওই ১৯৫২ সালের সেই।
যখন বাঙালির কোনো অধিকার নেই।
তখন দেশ পাকিস্তানের অধীনে,
জাতি পেতনা কিছুই সমানে।
জাতি চেয়েছিল শুধু বাংলা ভাষায় কথা বলতে।
কিন্তু পাকিস্তানিরা রাজি হয়নি সেই দাবি মানতে।
জাতির দাবিটি তারা অস্বীকার করল,
জাতির উপর উর্দু চাপিয়ে দিল।
জাতি হলো না রাজি,
তারা ধরলো বাজি।
শাসকেরা করুক যা করার,
জাতি তো ভয় করে না মরার।
শাসকের জারি করল ১৪৪ ধারা।
রাস্তায় পা রাখবে কারা?
জাতি তার পরও আন্দোলন করল।
পুলিশ তা রুখতে গুলি চালাল!
বাধা না মেনে আন্দোলন করে,
ভাষা শহিদের রক্ত ঝরে
জাতি অবশেষে পেল ঠিকই জয়।
সদা সত্যের সাথে এমনই হয়।
নিষ্ঠুর শাসকদের হলো হার।
বাঙালিকে হারানো সাহস আছে কার!
তখন থেকেই বাঙালির মনে জাগল আশা।
সাহসের প্রতীক এই বাংলা ভাষা।

স্কুলের বার্ষিক ম্যাগাজিন 'ভাওয়ালের আলো' এ প্রকাশিত কবিতা।
সাল- ২০২০

19/10/2024

.....'আমার স্বপ্নের দেশ'.....

পশ্চিম আকাশের গোধূলি
সোনালি, ফিরোজা, রুপালি।
সে যে আমার জন্মভূমি-
তাকে ভুলতে পারি না আমি।
সকালে সূর্য ওঠার আগে দেখি তোমাকে,
পাশে থাকো আমাদের সুখে-দুখে।
তোমার মানচিত্র কতো চমৎকার,
লাল-সবুজ রং তোমার পতাকার।
আগে তুমি অধীন ছিলে,
হাজার প্রাণে স্বাধীন হলে।
যারা রক্ত ঝড়িয়েছে ভাষার জন্য,
এতে মোরা সবাই হলাম ধন্য।
তোমার কতো সংস্কৃতি!
আছে কতো রীতি নীতি!
তুমি আমাদের বাংলাদেশ,
এটি আমার স্বপ্নের দেশ।

* যখন আমি ক্লাস ৪ অথবা ৫ এ পড়ি সেই সময় লিখেছি এই কবিতা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নব্য কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category