অরূপ স্রোত

অরূপ স্রোত অরূপ স্রোত, বহে নিরন্তর,
জীবন যেন এক অবিরল অধ্যায়।
স্বপ্নের ঢেউ, সময়ের কোলাহল,
তবু অন্তরে থাকে নীরব এক আভায়।

27/07/2026
23/07/2026

আমি এক বিষাক্ত মানুষ, এটা আমি আজকাল টের পাই।

আমি ভালোবাসতে গিয়ে আঁকড়ে ধরি, ছেড়ে দিতে জানি না। আমি ভয় পাই, সন্দেহ করি, বারবার একই প্রশ্ন করি। আমার অভিমান এত বেশি যে, সামনের মানুষটা ক্লান্ত হয়ে যায়।

আমি নিজের কষ্ট লুকাতে গিয়ে অন্যকে কষ্ট দিয়ে ফেলি। আমি চাই সবাই আমাকে বুঝুক, অথচ আমি কাউকে বুঝতে চাই না। আমি চাই সবাই থাকুক, কিন্তু আমি নিজেই দূরে ঠেলে দিই।

আমি জানি, আমার সাথে থাকা সহজ না। আমার মেজাজ, আমার জেদ, আমার হিংসা- সব মিলিয়ে আমি নিজেই নিজের কাছে বিষাক্ত।

তবুও ভেতরে কোথাও একটা নরম আমি আছে, যে শুধু একটু ভালোবাসা চায়, একটু শান্তি চায়।

হয়তো সেই আমিটাকে বাঁচাতেই আমি এত বিষাক্ত হয়ে গেছি।

#অসম্পূর্ণ

20/03/2026

ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের কোণে,
তোমার কথা মনে পড়ে এই আনন্দের ক্ষণে।
নতুন দিনের আলোয় ভরে উঠুক মন,
তোমার হাসিতেই খুঁজে পেতাম আমার আপন।

হাতে মেহেদির রঙে রাঙানো হোত আমার নাম,
এখন লুকিয়ে রাখি আমি হৃদয়ের গভীর ক্ষত।
সেই মেহেদির আঁকায় ছিল অজস্র কথা,
প্রতিটি রেখায় যেন আমারই ভালোবাসা লেখা।

সেমাইয়ের মিষ্টি গন্ধ, রঙিন সব সাজ,
তবুও তোমায় ছাড়া ফাঁকা লাগে আজ।
চারপাশে আনন্দ, তবু মনটা নীরব,
তোমার একটুখানি হাসি হলেই সব হয় রঙিন রব।

ঈদের নতুন জামা, কপালে টিপের ছোঁয়া,
হাতে মেহেদির রঙে তুমি যেন পূর্ণিমার চাঁদ হয়ে ওঠা।
তোমার ওই সাজে হারিয়ে যেত সব ক্লান্তি,
তোমায় দেখলেই মনে জাগত এক অদ্ভুত শান্তি।

দূরে থেকেও তুমি, কাছে থাকো যেন,
প্রতিটি দোয়ার মাঝে এখনও শুধু তোমাকেই চাই।
এই ঈদের খুশিতে থাকুক ভালোবাসা ভর,
তোমার জীবন হোক সুখে-শান্তিতে ভর।

যত দূরেই থাকো, হৃদয়ে আছো ঠিকই
ঈদ মোবারক তোমায়, তুমি আমার ভালোবাসার শ্রেষ্ঠ নীর।

ঈদ মোবারক প্রিয় ঈদ মোবারক

#অসম্পূর্ণ

কেউ জানেনা আমি কতটা ভাঙছি রোজ। কেনো আমি রাতে ঘুমাই না। কেনো আমার শরীর চলে না। কেনো আমি হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠি। বেশিক্...
15/03/2026

কেউ জানেনা আমি কতটা ভাঙছি রোজ। কেনো আমি রাতে ঘুমাই না। কেনো আমার শরীর চলে না। কেনো আমি হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কেনো আমার শরীর থরথর করে কাঁপে।

কেউ কখনও জানতে চায়নি কেনো আমি চুপ হয়ে গেছি। কেউ কখনো জিজ্ঞেস করেনি ইদানীং কেনো আমি কিছু বুঝিয়ে বলতে গেলে তেতলাতে থাকি। কেনো আমি এমন ছোটাছুটি করি, ছটফট করি।

আমার মস্তিষ্কে কতটা চাপ লাগে, বুকের মধ্যে কেমন হাহুতাশ লাগে। নিজের প্রতি অভিযোগের ঢেউ আমাকে কোথায় নিয়ে তলিয়েছে, কেউই জানে না। জানতে চাওয়ার প্রয়োজনবোধ করেনি কেউই।

কখনোই কেউ আমার মাথায় হাত রেখে বলেনি, নিজের যত্ন নাও খাবার টা অন্তত নিয়মিত খেয়ো অসুস্থ হয়ে পড়বে। কতবার অসুস্থ হয়ে পড়েছি মানসিক চাপে কেউ দেখলোই না। কেউ আমার দিক একটিবার ভাবেনি।

যখন সবাই নিদ্রায় থাকে আমি কেনো শব্দহীন কান্নায় বালিশ ভেজাই আমি ছাড়া এই পৃথিবীর একটি ছারপোকা পর্যন্ত জানেনা। কাকে বলবো এসকল দুঃখ আমার! কে শুনবে? আমার কেউ নেই। আমি নিজেও আমার না। আমি ভীষণ একা, অসহায়।

এই অসহায়ত্বের কারন আমি নিজেই।এই একাকিত্বের কারন আমি নিজেই। কারন ভুল গুলো ছিলো আমারই।

#অসম্পূর্ণ

চাঁদের প্রশ্নএকদিন চাঁদ আমায় জিজ্ঞাসা করলো, আমার থেকেও কি সুন্দর কেউ আছে? আমি হেসে বললাম, হ্যাঁ, আছে, তুমি সুন্দর। কিন্...
14/03/2026

চাঁদের প্রশ্ন

একদিন চাঁদ আমায় জিজ্ঞাসা করলো,
আমার থেকেও কি সুন্দর কেউ আছে?
আমি হেসে বললাম, হ্যাঁ, আছে, তুমি সুন্দর।
কিন্তু তার সামনে তুমিও ম্লান।

চাঁদ অবাক হয়ে জিজ্ঞেস করলো,
কে সে? আমি বললাম,
যাকে আমি ভালোবাসি।
চাঁদ বললো, তুমি পক্ষপাতিত্ব করছ।
আমি বললাম, না,
তুমি তাকে দেখোনি তাই বুঝছ না।

চাঁদ তোমার আলো ধার করা,
তার সৌন্দর্য নিজস্ব,
চাঁদ তুমি আকাশে,
সে আমার হৃদয়ে।

#অসম্পূর্ণ

প্রচন্ড মন খারাপে তোমাকে চাইআমার খুব ইচ্ছে-প্রচন্ড মন খারাপের তুমি পাশে থাকবে।একটু স্পর্শ করে বলবে, আমি আছি তো বোকা।তারপ...
11/03/2026

প্রচন্ড মন খারাপে তোমাকে চাই

আমার খুব ইচ্ছে-
প্রচন্ড মন খারাপের তুমি পাশে থাকবে।
একটু স্পর্শ করে বলবে, আমি আছি তো বোকা।

তারপর চুপচাপ আমার পাশে বসে থাকবে, অকারণে হাতটা ধরে রাখবে অনেকক্ষণ। আমি কিছু না বললেও তুমি বুঝে নেবে, ভেতরে জমে থাকা সব ক্লান্তি আর কষ্ট।

এই ভাঙা সময়টা একটু সহনীয় হয়ে উঠবে, তোমার চুপচাপ হাতটা ধরে রাখার ভরসায়। মনে হবে- পৃথিবী পুরোটা নিষ্ঠুর নয়, কোথাও একজন মানুষ এখনো আমার জন্য আছে।

#অসম্পূর্ণ

'যে পাওয়ার জন্য ভালোবাসে, সে আসলে কখনো কাউকে পুরোপুরি ভালোবাসতেই পারে না। ভালোবাসা এমন হতে হয়; পাব না জেনেও তাকে আমি ভাল...
10/03/2026

'যে পাওয়ার জন্য ভালোবাসে, সে আসলে কখনো কাউকে পুরোপুরি ভালোবাসতেই পারে না। ভালোবাসা এমন হতে হয়; পাব না জেনেও তাকে আমি ভালোবাসি। যদি পেয়ে যাই তবে সেটা আমার সৌভাগ্য। কিন্তু না পেলেও ক্ষতি নেই। তাকে পাব না বলে, ভালোবাসব না, এমনটা নয়। যদি এমন হয় তবে এখানে ভালোবাসার চেয়ে চাওয়াটা বেশি। স্বার্থ বেশি। কাউকে ভালোবাসলে নিজস্ব কোনো স্বার্থ থাকতে নেই’

#অসম্পূর্ণ

10/03/2026

ভালোবাসি, কিন্তু তা বোঝানোর ক্ষমতা নেই।

হৃদয়ে আগুন জ্বলে, কিন্তু চুপচাপ পুড়ে যায়।

চেষ্টা করি, হাত বাড়াই, কিন্তু তোমার কাছে পৌঁছায় না।

ভালোবাসা আছে-অদৃশ্য, অসহায়, নিঃশব্দ।

#অসম্পূর্ণ

আমার শুধু ইচ্ছে হয় তোমার কাছে গিয়ে বলি ক্লান্তি লাগছে। তুমি অতি যত্নে মায়ের মতো কাছে ডেকে নিয়ে কোলে মাথা রাখবে এই লোভে। ...
08/03/2026

আমার শুধু ইচ্ছে হয় তোমার কাছে গিয়ে বলি ক্লান্তি লাগছে। তুমি অতি যত্নে মায়ের মতো কাছে ডেকে নিয়ে কোলে মাথা রাখবে এই লোভে। আমার জমে যাওয়া ক্লান্তির ধুলো মুছে যাবে তোমার আঙুলের ভাঁজে চুলগুলো ছুঁতেই-এই প্রত্যাশায়।

কিন্তু সমস্যাটা হলো কখনো কখনো পৃথিবী বৃহস্পতি গ্রহের চাইতেও বিরাট। সন্ধ্যা গড়াবার আগেই যে গ্রহে এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়ানো যায়, সেই গ্রহের ছোট্ট একটি দেশের এক শহর থেকে অন্য শহর যেতে কেটে যায় কত নিদ্রাহীন রজনী।

#অসম্পূর্ণ

If light was a person, it would be you. #অসম্পূর্ণ
06/03/2026

If light was a person, it would be you.

#অসম্পূর্ণ

Address

Mirpur-12, Block-C, House/21, Road-11
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরূপ স্রোত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category