02/08/2026
নারী হিসেবে যদি খুব উচ্চশিক্ষিত, যোগ্যতা সম্পূর্ণ হন এবং বাবা অনেক প্রতিষ্ঠিত থাকে লাভ ম্যারিজ করলেও নিজের থেকে কোনদিন নিচু ফ্যামিলির ছেলের কাছে যাবেন না। পড়াশোনা করার সময় দেখবেন যে কিছু ক্লাসমেট ভাল লাগবে কিংবা চাকরি করতে গেলে কোন কলিগ খুব ভাল লাগবে কিন্তু পরিবার অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত কিন্তু ছেলেটা ভাল কিংবা জেন্টেলম্যান,মেধাবী এই টাইপের ছেলের থেকে দূরে থাকবেন। কারণ, বিয়ের পর আপনি ঐ অশিক্ষিত পরিবেশে চলে যাবেন। এই ছেলেটা দেখবেন তার পরিবারের গোড়ামি আপনার উপর চালিয়ে দিবে। সে সাহস করে নিজের পরিবারকে বলবে না যে বদলাতে।
একটা উচ্চশিক্ষিত নারীর সাথে কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ডিল করতে হয় এইসব শিখাবে না নিজের পরিবারকে। এই টাইপের ছেলেরা দেখবেন মা বাবাকে সরাসরি বলবে না যে তারা ভুল। এরা নিজের পরিবারের সবার মনমানুষিকতা চেইঞ্জ করতে চাইবে না। আপনি যখন মানিয়ে নিতে নিতে ব্লাস্ট করবেন এই ছেলেটা দেখবেন তখন পরিবারের পক্ষ টানবে। যদি আলাদা হতে বলেন সে দেখবেন তখন তাফালিং করবে। এই স্টেজে তালাকেও গড়ায় সম্পর্ক।
আলাদা যদি ছেলেটা হয়ও সমাজ আপনাকে নিয়ে ব্যাশিং করবে। আপনাকে ভ্যাম্প হিসেবে দেখাবে। আপনি শিক্ষিত নারী এবং শিক্ষিত পিতার মেয়ে হলে ছেলের পরিবারের বেলায় কম্প্রোমাইজ করা যাবে না। আপনি ভাবুন লাভ ম্যারিজ করলেন, এদিকে অশিক্ষিত শ্বশুর, শ্বাশুরি এবং অর্ধশিক্ষিত দেবর ননদ এদের সাথে আপনার বাস করতে হবে। আপনি যা করবেন সেইটাকে বলবে ফুটানি, অহংকার আবার শিক্ষিত বিচার ধারা পোষণ করলে বলবে শিক্ষার গরম, বেয়াদব। একবারে জীবনটা নড়ক হয়ে যাবে। এডুকেটেড নারী হয়ে ভালবাসায় বা আবেগের বশে শুধু ছেলেকে জাজ করে এমন পরিবারের পার্ট হওয়া যাবে না। মনে রাখবেন ছেলেটা সব ফেলে আপনার বাড়ি যাবে না, আপনাকেই যেতে হবে ঐ বাড়িতে।