20/08/2026
"আমার ওয়াইফে আমার বাচ্চারে মারছে...
আমি আমার বাচ্চা হত্যার বিচার চাই!
আর আমাদের দাবি হওয়া উচিত এই বাচ্চার বাবা আর তার পরিবারকে জবাবদিহিতা করতে হবে এই মেয়েটার কি কি যত্ন নেয়া হয়েছে প্রেগন্যান্সি এবং বাচ্চা হবার পর?
দেখতে পাবেন সদ্য মা হওয়া এই মেয়েটা কতটা অযত্ন, অবহেলা, পারিবারিক কলহ, অশান্তি আর নিদ্রাহীনতায় ভুগছিলো...!!
এখন একদল ঝাপায় পরবেন আমি খুনী মহিলার সাপোর্ট নিচ্ছি? 😅😅
কিন্তু কি বলতে চাচ্ছি তা আর তাদের মাথায় ঢুকবে না সেটাও আমি জানি..!!
ঘটনা:
১৪ দিনের বাচ্চাকে ড্রামের পানিতে ফেলে দিয়ে মেরে ফেলছে বাচ্চার মা..!! 😥😥
প্রায়ই এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে..! এই তো এক কি দুমাস আগে পুকুরে ছুড়ে জমজ বাচ্চা মেরে ফেলেছে মা..!
আপনারা কি করেন?? এই দানব, নিকৃষ্ট মায়ের বিচার দাবি করেন.. ব্যাস শেষ..!!
আপনারা কি এই ঘটনার মূলে যান কখনো ??
একটা মা নবজাতক কেনো মেরে ফেলতেছে???
কারণ খুঁজলে দেখবেন ওই মায়ের পারিবারিক ভায়োলেন্স, হাজবেন্ডের অসহযোগিতা, বাচ্চা হবার পর পর্যাপ্ত সেবা পাওয়া তো দূর বাচ্চাটা কেউ একটু রাখবে সে লোকও পাওয়া যায় না..! উল্টো বউয়ের কাছ থেকে সেবা আশা করে বসে থাকেন শ্বশুর বাড়ির সবাই।
মেক্সিমাম নিম্নবিত্ত যৌথ পরিবার তো কারাগারের সমান..!! এখানে নবজাতকের মায়েরই ঘরের সবার সেবা যত্ন করা লাগে..!!
আমরা তো আর মা হই নাই ডায়লগ দিয়ে বাচ্চার মা রে দিয়েই ঘরের সব কাজ করায় নেয়... ! একটা নবজাতক বাচ্চার মা যে পরিমাণে নিদ্রাহীন থাকে যদি কলিক বেবি হয় তা আপনাদের অনেকের ধারণারও বাইরে..!!
তাই নবজাতক হত্যার জন্য শুধু বাচ্চার মা একা দায়ী না.. এর হাজবেন্ড আর যৌথ পরিবার হলে শ্বশুরবাড়িও দায়ী.. আবার মেয়ের বাড়িও দায়ী। বিচারের আওতায় সব কটাকেই আনতে হবে...!! মেয়ের মায়েরাও অনেক সময় মেয়েদেরকে এই সময় সহযোগিতা করে না। উল্টো শ্বশুর বাড়ির লোকের চেয়েও বাজে আচরণ করে।
বিঃদ্রঃ আমিও মা হয়েছি আর এই পরিস্থিতিতে সব মায়েরই এই অবস্থা হয়। যাদের পরিবার সাপোর্ট দেয় তারা ভালো থাকে আর সাপোর্ট না পেলে এমন অবস্থা হয়।