26/11/2024
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষকেউ কি দেখে—
কার কতটা ক্ষত বুকে, কার কতটা ঘাত,
কেমন করে আঁধার বুকে চুপ হয়ে যায় রাত!
কার কীভাবে ক্ষয় হয়েছে, কার কীভাবে জয়,
কেমন করে স্মৃতির দহন দগ্ধ হৃদয় সয়!
কার কতটা হাসির ভেতর দুঃখ আছে জমা
কে কতটা দুঃখ পেয়েও আগলে রাখে ক্ষমা!
কে কতটা রাত্রি জাগে, কে কতটা দিন
কার হৃদয়ে গেঁথে আছে ব্যথাতুর আলপিন!
কে কতটা একলা একা, কার কতটা দুখ
খুব গোপনে কার ভেঙে যায় দুঃখ পোষা বুক!
কোন মানুষটা বুকের ভেতর মৃত হৃদয় বয়
কার কথাতে মন দিয়ে কে আজ হয়েছে ক্ষয়!
কেউ দেখে না কেউ বোঝে না; নিজের দুঃখ ছাড়া
কবির দুঃখ বুঝতে যাবে— কোন বা হতচ্ছাড়া!
কবিতা : কেউ দেখে না
বই : মন খারাপের মন ভালো নেই