12/07/2026
"কেউ বা হারায় "
-------------------------
তুমি আকাশের পানে
তাকিয়ে দেখ
মেঘ উড়ে যায় বহুদূর।
তুমি মেঘের মাঝে খুঁজে ফেরো
তালে তালে বাজে নূপুর।
তুমি চিন্তা করো আমাকে নিয়ে
আমি কোথায় হারালাম।
বুকের ভেতর কষ্ট গুলো
প্রশ্ন করে আসলে কি পেলাম।
মানুষ ভালো বাসে মানুষের মন
কালো আর ধলো নয়।
তবুও কেন জানি আতঙ্কে থাকে
মনে বাসা বাঁধে ভয়।
ভালো বাসার রকম সকম
বুজা বড়ো দায়।
কেউ বা পায় আপন করে
কেউ বা আবার হারায়।
মাহমুদ শাহীন।