Kawsar Ahmad Bin Goni

Kawsar Ahmad Bin Goni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kawsar Ahmad Bin Goni, Arts and entertainment, Dhaka.

04/10/2019

নীলিমা

রৌদ্র-ঝিলমিল
উষার আকাশ, মধ্যনিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে।
উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি’,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা ।
অগণন যাত্রিকের প্রাণ
খুঁজে মরে অনিবার, পায়নাকো পথের সন্ধান;
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল;
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি-বিধানের এই কারাতল
তোমার ও-মায়াদণ্ডে ভেঙেছো মায়াবী!
জনতার কোলাহলে একা ব’সে ভাবি
কোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখি
বাস্তবের রক্ততটে আসিলে একাকী;
স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা
মৌন স্বপ্ন-ময়ূরের ডানা!
চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধা ধরণীর রুধিরলিপিকা,
জ্ব’লে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!
বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত,
ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ,
লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,
এই ধূলি—ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার
ডুবে যায় নীলিমায়—স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,
শঙ্খশুভ্র মেঘপুঞ্জে, শুক্লাকাশে নক্ষত্রের রাতে;
ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মোক
তোমার চকিত স্পর্শে, হে অতন্দ্র দূর কল্পলোক!

যে ব্যক্তি সকালে উঠে ”আউজু বিল্লাহিস সামিয়িল আলীমি মিনাশ শায়তানির রাজিম” ৩ বার পাঠ করে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে...
06/08/2019

যে ব্যক্তি সকালে উঠে ”আউজু বিল্লাহিস সামিয়িল আলীমি মিনাশ শায়তানির রাজিম” ৩ বার পাঠ করে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবেন। আর যদি সে এই দিন মৃত্যু বরণ করেন, তবে তাকে শহীদ হিসাবে গণ্য করা হবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সেও অনুরূপ মর্যাদা লাভ করবে - তিরমিযি।

05/08/2019
02/08/2019
30/07/2019

জাহান্নাম কেমন হবে?

০১| জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।

০২| জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।

০৩| জাহান্নামবাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরো করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়, তাদের শরীরে আরও থাকবে তিল যার একএকটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদীনা পর্যন্ত দূরত্বের সমান।

০৪| প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।

০৫| জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আরপানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল, এরপরও জাহান্নামবাসীর পিপাসা এতবেশি হবে যে, তারা এই পানীয় পান করতে থাকবে।

০৬| জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্ত কালধরে চলতে থাকবে, জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।

হে আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করুন... "আমিন"

24/07/2019

"সারা দেশের আনাচকানাচে থাকা মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও অনেক। বাস্তবতা হচ্ছে এসব শিক্ষার্থী বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও সাংস্কৃতিক জাগরণ থেকে দূরে, অনেকটা অন্ধকারে।" (প্রথম আলো, ১৯ জুলাই)

একটা বিষয় নিশ্চিত যে- প্রথম আলো গোষ্ঠী হলো অলওয়েজ এদেশের মাদরাসা এবং ইসলামী মূল্যবোধ ও কালচারের বিরুদ্ধে। এই সেকুলার পি-আলো গোষ্ঠী বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বলতে কেবল হিন্দুয়ানি ঐতিহ্য ও সংস্কৃতিকেই বুঝে। ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে তারা বাঙালিত্বের বাইরে 'অপর' হিসেবে দেখে এবং সেইসাথে সাম্রাজ্যবাদী ওয়ার এন্ড টেরর প্রজেক্টের সহযোগী হিসেবে তারা ইসলামী মূল্যবোধ, আচার ও চিহ্নকে মৌলবাদ বা সন্ত্রাসবাদের অংশ হিসেবে ট্রীট করে। প্রথম আলোর গোড়া চিনতে যেন আমরা ভুল না করি। ভুলেও না যাই যেন।

Tarequl Islam

24/07/2019

যারা ইংরেজি শেখার জন্য একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে আমাদের পরবর্তী ভিডিও পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।

Address

Dhaka
1212

Telephone

01950100150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawsar Ahmad Bin Goni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kawsar Ahmad Bin Goni:

Share