Theatrical Company

Theatrical Company We create a complete 360° live event experience through theatre, choreography, audio visual and other mixed-media formats.

Our team transforms all kinds of indoor and outdoor stages into worlds of imagination. Established in 2022, Theatrical company is a performance-based creative professional team. Along with corporate, social, and educational content, we also offer engaging corporate team-building workshops. We bring stories to life with creativity, precision, and heart.

সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞ~~*যাত্রাবিরতির ছোট মিলনায়তনে খুবই অন্তরঙ্গ প্রদর্শনীর আয়োজন ছিলো।দর্শক উপস্থিতি আমাদের অনুপ্র...
16/08/2026

সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞ~~*
যাত্রাবিরতির ছোট মিলনায়তনে
খুবই অন্তরঙ্গ প্রদর্শনীর আয়োজন ছিলো।
দর্শক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।
ফটো কার্ডঃঅরূপ বাউল।

13/08/2026

~~~মলুয়া~~~

১৪ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৭.০০ টা

যাত্রা বিরতি, বনানী।

টিকিটের লিংক কমেন্টে...

MOLUA — A Story of Love, Loss & ResilienceAfter captivating audiences on stage, “Molua” returns for another special perf...
10/08/2026

MOLUA — A Story of Love, Loss & Resilience

After captivating audiences on stage, “Molua” returns for another special performance at Jatra Biroti.

A timeless tale from Bengal’s folk tradition, brought to life through theatre, music, movement, and storytelling.

📅 14 August 2026
🕖 7:00 PM
📍 Jatra Biroti, Dhaka

Come experience Molua—a story that carries the heart, pain, and resilience of Bengal.

🎟️ Tickets are now available!
👉https://www.tickora.app/events/-045hjz

Bring your friends and family, and join us for an evening of live theatre.

Presented by Theatrical Company

10/08/2026
https://www.facebook.com/share/p/1CyPFpdDeW/?mibextid=wwXIfr
10/08/2026

https://www.facebook.com/share/p/1CyPFpdDeW/?mibextid=wwXIfr

বনানীর যাত্রাবিরতিতে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েট্রিক্যাল কোম্পানী-এর প্রথম প্রযোজনা ‘মলূয়া’। চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার অমর পালাটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।

আগামী ১৪ অগাস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় যাত্রাবিরতিতে পালাটির তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। টিকেটের মূল্য ৮০০ (শিক্ষার্থী), ১৪০০ (অনলাইন) এবং প্রদর্শনীর ভেন্যুতে ১৫০০ টাকা। যোগাযোগ: থিয়েট্রিক্যাল কোম্পানী। ফোন: +8801674617767 (আসিফ)

এর আগে ২৩ জুলাই ২০২৬ সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘মলূয়া’র প্রথম মঞ্চায়ন হয়। পরদিন আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘মলূয়া’ প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির কালজয়ী আখ্যান। নাটকে মলূয়া কেবল প্রেমিকা বা স্ত্রী নন; প্রতিকূলতা, লাঞ্ছনা ও ক্ষমতাবানদের অত্যাচারের মুখেও আত্মমর্যাদা, সততা ও মানবিক শক্তি অটুট রাখা এক দৃঢ়চেতা নারীর প্রতীক। অন্যদিকে সমাজের চাপে নতিস্বীকার করা চাঁদ বিনোদের চরিত্র মনে করিয়ে দেয়, প্রকৃত পরাজয় দুর্বল বিবেকের, দৃঢ়চেতা নারীর নয়।

শতাব্দীপ্রাচীন এই পালাকে নতুন সময়ের ভাষা, দৃশ্যরীতি ও নাট্যনির্মাণে পুনরাবিষ্কার করেছে থিয়েট্রিক্যাল কোম্পানী। অতীত ও বর্তমানের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন তৈরি করে প্রযোজনাটি প্রশ্ন তোলে—সময় ও সমাজ বদলালেও নারীর প্রতি বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের রূপ কি সত্যিই বদলেছে?

গানের দল ‘সর্বনাম’-এর সদস্য, বিভিন্ন নাট্যদলের অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্যপরামর্শকদের যৌথ তত্ত্বাবধানে প্রযোজনাটি নির্মিত হয়েছে। সংগীতনির্ভর পালা হিসেবে এর পারফরম্যান্স ডিজাইন করা হয়েছে একটি গানের দলকে কেন্দ্র করে। গানের পাশাপাশি দলের সদস্যরা অভিনয়েও অংশ নেন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপি দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী, পি.তে ফজল, মারিয়া ইয়াসমিন, ধ্রুব, সানজিদা চৌধুরী অরিন ও উম্মে প্রেমা প্রমুখ।

প্রযোজনাটির পরামর্শক হিসেবে যুক্ত আছেন নাট্যশিক্ষক সাইদুর রহমান লিপন। নির্দেশনা সহযোগী সাইদুর শাহীন। ফোক ড্যান্স ফিউশন করছেন ফরহাদ শামীম। লোক ও প্রচলিত ধারা বজায় রেখে মিউজিক ডিজাইন করেছেন গোপী দেবনাথ, সহযোগী প্রিয়ম মজুমদার। গানের সুর প্রচলিত ও নাট্যশিক্ষক ইউসুফ হাসান অর্ক-এর কাছ থেকে সংগৃহীত।

ফোক এসেন্স ধরে লাইট ডিজাইন করছেন ওয়াসিম আহমেদ, সহযোগী মুখলেসুর রহমান। সেট ও প্রপস ডিজাইনে তাহাদিল আহমেদ এবং সেট অর্নামেন্ট ও কস্টিউম ডিজাইনে আজমাইন আজাদ কথা। মাস্টার পেইন্টারদের ওরিয়েন্টাল পেইন্টের অনুপ্রেরণায় পোস্টার ও পাবলিকেশন ডিজাইন করেছেন অরূপ বাউল। ম্যাস মিডিয়া অ্যাক্টিভেশনে কাজ করছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’। প্রোডাকশন ম্যানেজমেন্টে আলামিন খন্দকার এবং কোঅর্ডিনেশন ও ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আসিফ চৌধুরী।

নির্দেশক সাইফুল জার্নাল বলেন, “এই সময়ে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা নাই হয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত—যা ছিল বাংলার প্রাত্যহিক পালনের পরম্পরা, পরিবেশ-পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। আর যা-ও হয়, তা অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানীর পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোক আঙ্গিকের মূল নির্যাস বা ‘এসেন্স’টুকু নিয়ে তা আধুনিক মঞ্চে পুনরায় সৃষ্টি (রিক্রিয়েট) করতে।”

ক্ষ্যাপা/ ১০ অগাস্ট ২০২৬

মলূয়া পালার প্রদর্শনী~~*যাত্রাবিরতি(বনানীতে)আগামী ১৪ আগস্ট শুক্রবার। সন্ধ্যা ৭ঃ০০ টায়টিকেট-https://www.tickora.app/event...
10/08/2026

মলূয়া পালার প্রদর্শনী~~*
যাত্রাবিরতি(বনানীতে)
আগামী ১৪ আগস্ট
শুক্রবার। সন্ধ্যা ৭ঃ০০ টায়
টিকেট-https://www.tickora.app/events/-045hjz

Address

197 Elephant Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theatrical Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share