16/04/2025
VENOM Esports to Represent Bangladesh in HOK Major East League Spring 2025
Bangladesh’s top esports organization, Venom Esports, will represent the country in the Honor of Kings (HOK) Major East League Spring 2025, scheduled to take place in Malaysia from April 17 to May 4.
Their team, Venom Unleashed Sword (Venom US), qualified through the HOK Open Series Split 3 - South Asia Category.
Besides Bangladesh, countries like Egypt, Japan, China, Iraq, the Philippines, and South Korea will also compete in the tournament.
Venom US will face elite teams including Nongshim RedForce, Gen.G Esports, Crazy Raccoon, R8 Esports, Scarz, and The Vicious Esports.
Team members include: Tahmid Zaki Ankan, Nafis Ahmed Rafi, Asheer Zaki Antar, Sharjeel Shahriar Mahin, Kahan Chakma, and Kamrul Hasan Rakib.
The tournament will be streamed live on HOK Global Esports’ YouTube, Facebook, TikTok, and Twitch channels.
VENOM Esports has previously won titles in Arena of Valor Bangladesh Championship, Mobile Legends: Bang Bang Bangladesh Championship, and MLBB South Asian Regional Championship.
VENOM Esports প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে HOK মেজর ইস্ট লীগ ২০২৫-এ
বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-স্পোর্টস সংগঠন ভেনম ই-স্পোর্টস অনার অব কিংস (HOK) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫-এ দেশের প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগিতাটি ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।
ভেনম আনলীশ সোর্ড (Venom US) দলটি HOK ওপেন সিরিজ স্প্লিট ৩ - সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে কোয়ালিফাই করেছে।
এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া।
ভেনম দলের প্রতিপক্ষ হিসেবে থাকবে নংশিম রেডফোর্স, জেন.জি, ক্রেজি রেকুন, আর৮ ই-স্পোর্টস, স্কারজ ও দ্য ভিসিয়াস ই-স্পোর্টস এর মত শীর্ষ দল।
দলের খেলোয়াড়রা হলেন: তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব।
লাইভ সম্প্রচার হবে HOK গ্লোবাল ই-স্পোর্টসের YouTube, Facebook, TikTok ও Twitch চ্যানেলে।
ভেনম ই-স্পোর্টস এর আগে Arena of Valor এবং Mobile Legends সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক শিরোপা জিতেছে।
-------------
📺 বাংলাদেশের সকল ধরনের ই-স্পোর্টস নিউজ পেতে ফলো দিয়ে পাশে থাকুন