Tuly's Diary

Tuly's Diary লিখা-লিখিতে নিজেকে খুঁজে পাই!!

23/08/2026

মাঝে মাঝে একা লাগে,,,, গল্প করতে ইচ্ছে হয়
প্রিয়!!

23/08/2026
22/08/2026

একা বসে ভাবি কতো ঘটনা ,, তাই তো জীবনের গল্প। কিছু কষ্ট ,, কিছু আনন্দ,, কিছু শুধু নিজের জন্য।
নিজের ভেতরে,, গভীর ক্ষত,, গভীর আনন্দ,, গভীর ।
হ্যাঁ....
কষ্ট...বেদনা বা ক্ষত বলি আর ঠিক তেমনি আনন্দ ও তাই।
আমার গভীরে যা তা কেউ বুঝবে না,, আমিও বুঝাতে চাই না!
এতো আনন্দ কিছু সময়ে বা তারিখের সাথে বলবো ...সাথে জড়িয়ে.....এতো !
অনেক সময় মনে পরে চোখ ভিজে আসে।
আমি হারিয়ে যাই,,সব বেদনা গুলো....সে মূহুর্তে আনন্দের প্রবল স্রোতে ভেসে যায়!
বসবাস বেদনার মাঝে.... শুধু আমার কি!
না...
যদি হিসেব করি ...দেখা যাবে আমরা সবাই লড়াই করছি কোন ....
না.. কোন কষ্ট... বেদনার সাথে।
হারানো আনন্দ...
অর্জনের চেষ্টা...
ব্যথা....
ইচ্ছে ...
স্বপ্ন
কতো কিছু !
আনন্দ অল্প কিছু ,,
বহু কাল বসবাস যার সাথে তা শিকড় অনেক গভীরে!
পেছনে তাকাই,, দেখি এক আমি...
সে কি পারেনি বোঝাতে কাউকে... ব্যর্থতা!
নাকি চেষ্টা ছিল না....
প্রচন্ড গোছানো আমি....শুধু সংসার না..
জীবনের
কথা বলেছি.. চিন্তায় ..ক্ষমতায় ..সামর্থ্য যতো টুকু ততো টুকু.... বেশী চাইনি !
বিরক্ত করিনি পাশের মানুষকে।
চেয়েছি কেউ যেন ঝামেলা মনে না করে।
এক অনেক বড় মনের অগোছালো মানুষ জীবন সঙ্গী হলো।
তাঁর কথা মনে করে সবাই আবেগপ্রবণ হয়ে যায়!
কিন্তু কি কঠিন বাস্তবতায় আমাকে রেখে পাড়ি দিলো অজানার পথে।
এতোটা কি করে বলি?
চারি পাশে কি শূন্যতা!
আমি এলো চুলে দাঁড়িয়ে,, আবেগ হাওয়ায় মিশে গেছে!
মরুভূমি ..
তপ্ত হাওয়া!
বলি.....
তুমি নেই কে বুঝবে আমায় ,, শুধু বলো হাওয়ার কানে কানে.....
আমি বুঝে নেবো.....
শুধু বুঝে নেওয়ার সব দায়িত্ব আমার ....
আমার!?!?

21/08/2026

শব্দহীন অনুভূতি।

শব্দহীন ভালোবাসা,,
চুপিসারে ,,কড়া তো নাড়েনি,, গৃহ প্রবেশ !
পায়ের শব্দ!
না,,,
আমি চমকে দেখি,, মৃদু হাওয়া
কাছ ঘেঁষে ,,কতোটা কাছে ,,
বলি কি করে,, শব্দহীন,, গভীরে ,,
স্পর্শ নেই !
তবে কম্পন,, মৃদু,, মাঝারি না তীব্র কম্পন!
কতটা তীব্র কম্পন কি করে বলি !
ভূকম্পন মাপার স্কেল আর হৃদয়?
না,,
বলবো না বুঝে নিও,,চোখ দেখে,,, আমার আঙ্গিনায় কারে খুঁজি !
বুঝে নিও ,,
কার অপেক্ষায় নিমিষেই শেষ হয় দিন রাত্রী!
রাত্রি ,,
না,,
দীর্ঘ নির্ঘুম রাত্রি !
চোখ জানায়,, অভিমানী চোখ,, ক্লান্ত ,,পরিশ্রান্ত ,,চায়
বিশ্রাম!
অভিমানী,, শব্দহীন কি করে বলি বলো!
ভালবাসা চায় আয়নায় নিজেকে দেখতে কি করে বুঝবো অভিমান,, রাগ,, প্রেমালাম
সব এক!
বুঝে নেবো!
বুঝিনি রোদ্দুর অভিমান ,, মেঘের মন খারাপ ।
বৃষ্টি ছুঁয়ে যাবে আমায়,,, তোমায় জানাবে আমি তেমনি আছি !
অভিমান
বৃষ্টিরও কি অভিমান ।
অভিমান আর অভিমান পাহাড়সম অভিমান !
একদিন ,,
সব অভিমান ডিঙ্গিয়ে আমি চলে যাবো,, সব কিছুর ঊর্ধ্বে !
সেদিন
কি ভাষা পাবে শব্দরা !তোমার কাছে আসবে।
হয়তো আমার জানা হবে না !
ভালোবাসার পৃথিবী কেমন অজানায় থেকে গেলো।

21/08/2026

অলিখিত অধিকার!

21/08/2026

ছায়া।

ঐ দুরে দাড়িয়ে,,ছায়া,, গাছের আড়ালে
লোক চক্ষুর আড়ালে!
এতো ভয়,,এতো অহংকার,,
হেরে যাবে কার কাছে,,,
জিতেছো নিজের কাছে!
জানতে তো এই পথের খবর,,এই পথে আছে ভয়,, দুর্গম পথ!
তবুও পা বাড়ালে,,কি মনে
একটু কৌতুহল,, একটু আগ্রহ ,, একটু সময়
বোঝোনি!
কষ্টের কারন হবে!!
ক্ষতি কি তোমার,, ক্ষতি নেই ভেবেছো!
দুরে!
কষ্ট তো দুরের,,নয় তোমার আঙ্গিনায়!
কষ্ট,, বেদনা,, ছূয়ে যাবে না !
সময়,, কিছু আগ্রহ,, ক্ষতি কি
নেই জবাবদিহিতা ,,
মুক্ত স্বাধীন,,
ভয় নেই,, আছে গণতন্ত্র,,
নিজের ইচ্ছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuly's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category