23/09/2024
#অন্তীম_যাত্রা
🖋️জুবাইর রহমান
_______________________________
সেদিন রাতে ঘুমালাম,মাথা ভর্তি জ্বর,
সকালে যখন জাগবো আমি-তখন হলাম নিথর।
রাত্রীবেলা হাসলাম সবে,করলাম কতো গল্প,
আজ সকালে কাঁদছে সবাই-কর্ণপাত হয় স্বল্প।
একে একে আসছে বন্ধু,কতো শত প্রিয়জন,
একজনে তো খুলে দিলো আমার দেহের ভূষন।
কেউ খুরছে মাটি আর বাঁশ কাটছে কেহ,
উঠোন মাঝে থাকলো শুয়ে আমার নিথর দেহ.
মশারির তলে শুয়ে আমি চোখদুখানা রুদ্ধ,
বরই পাতার গরম জলে করছে আমায় শুদ্ধ।
নাকে আমার তুলো গুঁজলো,ছিটালো গোলাপ জল,
এইতো বুঝি অন্ত হলো-চললাম অস্তাচল।
আমায় চেয়ে কাঁদছে সবাই, সবার মনটা শোচন,
বুঝলাম! আজ মৃত আমি হইছে আমার মরণ।
বৃষ্টি আসবে বুঝে সবে ধরলো লাশে ছাতা,
সবার মনে উঠছে ভেসে আমার স্মৃতিকথা।
শেষবার আমায় দেখবে বলে সবাই আসছে ধেয়ে,
খুশিতে কেহ আত্নহারা আমার মরণ খবর পেয়ে।
পুকুরপাড়ে খুরছে কবর নিছকই নির্জন,
আমায় ধরে পড়িয়ে দিলে সাদা ধপধপে কাফন।
কাফনটা মুড়িয়ে দিলো মাখিয়ে দামি আতর,
এইতো সবে ছাড়লো আমায় করলো সবাই পর।
আমার কবর ঢাকবে বলে-কলাপাতা আনে কাটিয়া,
আমার শোয়াবে বলে ধুয়ে সাফ-লোহার খাটিয়া।
লোহার খাটিয়াটা ভীষন শক্ত-এ কেমন সাজা?
খাটিয়াখান ঘারে তুললো- এবার পড়াবে জানাজা।
জানাজাটা পড়বে বলে আসছে দেখি দূর প্রবাসের লোক,
আমার লাশে তাকিয়ে আছে হাজারখানেক চোখ।
এইতো শুরু! "আল্লাহু আকবার" হুজুর ডাকলো উচু স্বরে,
জানাজা শেষে আমায় ধরে রাখলো একা কবরে,
আমায় ধরে কবরে রেখে,
কবর দিলো মাটিতে ঢেকে..
আমায় রেখে চললো সবাই ঠিকানায় যার যার,
এখন আমার কবরটা মারাত্নক অন্ধাকার,
এবার আমি ডাকছি ওদের, ডাকছি গলা ফাঁটি,
কেউ শোনেনা আমার চিৎকার ❝চারিদিক শুধু মাটি❞
এমনি ভাবেই ডুবে গেলো আমার জীবন তরী,
কবরটা নাকি ঢেকেছে আমার টেনে বেধেছে দরি,
এই প্রহরে অন্ত হলো আমার দুনিয়াবির মাত্রা,
এমনিভাবেই পূর্ণ হলো আমার অন্তীম যাত্রা।