Gaming With Mr BoT

Gaming With Mr BoT Different types of gaming tips will be given here Free Fire Diamond top up page

উইনটার অফার!!!  ১০০ ডায়মন্ড ৮০ টাকা! সাথে ফ্রি পেটএছাড়াও থাকছে দারুন সব প্রোমো অফার!  যারা আগে নিয়েছেন তারাও নিতে পারবেন...
17/01/2021

উইনটার অফার!!! ১০০ ডায়মন্ড ৮০ টাকা! সাথে ফ্রি পেট
এছাড়াও থাকছে দারুন সব প্রোমো অফার!
যারা আগে নিয়েছেন তারাও নিতে পারবেন।

13/01/2021

পবিত্র আল কুরআনের ৪টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী। ছোট্ট হলেও ব্যাপক অর্থ বহন করে। ❤
শব্দগুলো হলো-

"লা-তাহজান"
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা-তাখাফ"
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহ তাআলার কাছে।

"লা-তাগদাব"
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

"লা-তাসখাত"
আল্লাহ তাআলার কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ।

এর চেয়ে চিরসত্য পৃথিবীতে আর একটাও নেই! 😊
09/01/2021

এর চেয়ে চিরসত্য পৃথিবীতে আর একটাও নেই! 😊

07/05/2020

Solo vs squad. (Born 2 kill)

গাড়ল সম্পকে কিছু বিশেষ বিষয় ঃ একটি অরিজিনাল গাড়ল ৮-৯মাস বয়সে pregnant হয়। ১৪মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। এর পর প্রতি ৬ মাস...
26/05/2018

গাড়ল সম্পকে কিছু বিশেষ বিষয় ঃ
একটি অরিজিনাল গাড়ল ৮-৯মাস বয়সে pregnant হয়। ১৪মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। এর পর প্রতি ৬ মাস অন্তর অন্তর বাচ্চা দেয়। সাধারণত প্রথম ও ২য় বার ১টা করে বাচ্চা দেয়। এরপর থেকে ২/৩ টা করে বাচ্চা দেয়। একটা পুরুষ গাড়ল সাধারণত ২-৩ বছর বয়সে ৭০-৮০কেজি ওজন গেইন করে থাকে।

ক্রস গাড়ল বা F1 গাড়ল : অরিজিনাল পুরুষ গাড়ল ও দেশী মহিলা ভেড়া ক্রসিং এ যে বাচ্চা পাওয়া যায় তাকে ক্রস গাড়ল বা F1 Garol বলে। F1 গাড়লে শতকরা ৪০-৫০% অরিজিনাল গাড়লের গুণাগুণ থাকে, F1 গাড়ল ৬-৭ মাস বয়সে pregnant হয় আর এরা প্রতি বারে ২ টা করে বাচ্চা দিয়ে থাকে কিন্তু এদের ওজন ৪০-৫০ কেজি হয়ে থাকে।

F2 গাড়ল ঃ অরিজিনাল গাড়ল পুরুষ ও F1 মহিলা গাড়লেরর কচিং এ যে বাচ্চা পাওয়া যায় তাকে F2 গাড়ল বলে। এটিতে সাধারণত ৭৫-৮০% অরিজিনাল গাড়লের গুনাগুন থাকে। এর বাচ্চা দিবার খমতা যেমন বেশি, দৈহিক বড় হবার খমতাও বেশি। এরা ৭-৮ মাস বয়সে pregnant হয়, প্রতি ৬ মাস পরপর বাচ্চা দেয় এর বাচ্চার ভিতর ৯০%-৯৫% অরজিনালিটি চলে আসে। এরা সাধারণত ৬৫-৭৫ কেজি ওজন গেইন করে থাকে ২-৩ বছরে।

Collected.

Bio -Securityজীব নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।খামারের প্রধান গেট তালা দিয়ে রাখ...
16/05/2018

Bio -Security

জীব নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

খামারের প্রধান গেট তালা দিয়ে রাখতে হবে। ‘জীব নিরাপত্তা চালু আছে, প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগাতে হবে।
খামারের চার পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
খামারের শেডের পাশে খাদ্যদ্রব্য ফেলা যাবে না, এতে বন্যপাখি আসবে। বন্যপাখি বার্ড ফ্লুর ভাইরাস বহন করে।
দর্শনার্থীদের এবং অন্য খামারের কর্মীদের প্রবেশ করতে দেয়া যাবে না।
খামারের ভেতরে নিয়োজিত কর্মীদের খামার কর্তৃক প্রদত্ত জীবাণুমুক্ত পোশাক, জুতা, টুপি ইত্যাদি ব্যবহার করতে হবে।
খামারের ভেতর প্রবেশের প্রয়োজনীয় যন্ত্রপাতি, গাড়িসহ সবকিছু জীবাণুমুক্ত করে প্রবেশ করাতে হবে। এসব কিছুতে জীবাণুনাশক পদার্থ স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে।
খামারের ভেতর যারা থাকবে বা প্রবেশ করবে তাদের পরিধেয় সবকিছু জীবাণুমুক্ত হতে হবে।
মুরগির ঘরের দরজা বন্ধ রাখতে হবে; যাতে বিড়াল, কুকুর, ইঁদুর, সাপ, বেজি ইত্যাদি প্রবেশ করতে না পারে।
এক খামারের লোক অন্য খামারে গোসল করতে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। জীবাণু এক খামার থেকে অন্য খামারে প্রবেশ প্রতিরোধ করতে হবে।
খামারের কর্মীদের বন্যপাখির দোকানে খাওয়া যাবে না।
খামার পরিত্যাগের সময় খামারের বস্ত্রাদি পরিবর্তন করে হাত-পা ভালোভাবে ধুতে হবে।
প্রতিটি শেডের সামনে পা ধোয়ার জীবাণুমুক্তকরণ তরল পদার্থ রাখতে হবে। শেডে প্রবেশের সময় পা জীবাণুমুক্ত করে প্রবেশ করতে হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশ থেকে মুরগির বাচ্চা, ডিম, খাদ্য ও সরঞ্জামাদি আমদানি নিষেধ।
দেশের ভেতর থেকে বাচ্চা সংগ্রহের আগে নিশ্চিত হতে হবে, ওই খামারের গত এক বছরে কোনো রোগ দেখা দিয়েছে কি না।
অতিথি পাখি খামারের আশপাশে বা ভেতরে প্রবেশ করতে দেয়া যাবে না। খামারের কর্মীদেরও অতিথি পাখির কাছে যাওয়া যাবে না। কারণ শীতকালে বিভিন্ন দেশে থেকে এ দেশে অতিথি পাখি আসে। পাখিগুলো বিভিন্ন রোগের জীবাণু বহন করতে পারে।
কোনো হাঁস-মুরগি অসুস্থ হলে বা মারা গেলে সাথে সাথে জেলা বা উপজেলা প্রাণি চিকিৎসা কেন্দ্রে জানাতে হবে।
মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলতে হবে।
খামারে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য একটিমাত্র পথ চালু থাকবে।
মুরগি ও ডিম বিক্রি করে খাঁচা, সরঞ্জামাদি ও যানবাহন পরিষ্কার করে জীবাণুমুক্ত করে খামারে প্রবেশ করতে হবে। কারণ যেখানে মুরগি ও ডিম বিক্রি করা হবে, সেখানে অন্য মুরগি থেকে জীবাণু আসতে পারে।
অবিক্রীত মুরগি ও ডিম খামারের ভেতর নেয়া যাবে না।
হাঁস-মুরগিকে সময়মতো সব রোগের টিকা দিতে হবে।
মুরগি, হাঁস, কবুতর ও অন্যান্য পাখি একত্রে পালন করা যাবে না।
অতিথি পাখি শিকার বìধ করা, বিক্রি বìধ করা এবং অতিথি পাখির কাছে যাওয়া নিষেধ।
বাড়িতে পালার জন্য বাজার থেকে কেনা মুরগি অন্তত ১৫ দিন আলাদা রেখে তারপর বাড়িতে মুরগির সাথে রাখতে হবে।
খামারের ভেতরে প্রবেশের সময় জীবাণুমুক্ত গ্লাভস, গামবুট, মাস্ক, টুপি ও এপ্রোন ব্যবহার করতে হবে।
এক শেডের যন্ত্রপাতি বা ব্যবহার্য জিনিসপত্র অন্য শেডে ব্যবহার করা যাবে না।
রোগাক্রান্ত হাঁস-মুরগির বিষ্ঠা, ময়লা, বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে।
শেডের লিটার ঘন ঘন পরিবর্তন করতে হবে এবং শুকনা রাখার ব্যবস্থা করতে হবে।
মুরগির ঘরে কাজ করার সময় ভেতর থেকে দরজা বন্ধ রাখতে হবে।
মুরগির মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিলে প্রাণি হাসপাতালে জানাতে হবে। অস্বাভাবিক আচরণের মধ্যে রয়েছে মুরগি পরপর দু’দিন ২০ শতাংশ হারে পানি ও খাদ্য কম খেলে এবং ডিম উৎপাদন পর পর দু’দিন ২০ শতাংশ হারে কমলে।
লেয়ার মুরগির বিষ্ঠা প্রতিদিন পরিষ্কার করতে হবে।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে সুষম ও টাটকা খাদ্য সরবরাহ করতে হবে।
জীবাণুনাশক হিসেবে সাবান, ডিটারজেন্ট, ভিরকন, ফার্ম ফ্লুইড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

Address

Dhaka
6570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaming With Mr BoT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share