Ananna's Imperfect Art Palette

Ananna's Imperfect Art Palette You can’t compare me to the next Girl . Bacause there is no competition…
I’m one of a kind & that’s real ♦️♠️♥️♣️
(1)

আমার জীবনের একটা নিজস্ব নিয়ম আছে—নিজেকে ভালো রাখার দায়িত্বটা সবার আগে নিজেরই।  কেউ আমাকে ভাল রাখার পুরা দায়িত্ব নিয়ে র...
04/08/2026

আমার জীবনের একটা নিজস্ব নিয়ম আছে—নিজেকে ভালো রাখার দায়িত্বটা সবার আগে নিজেরই। কেউ আমাকে ভাল রাখার পুরা দায়িত্ব নিয়ে রাখবে, এই আশায় আমি থাকিনা। হ্যাঁ, নিজেকে ভালো রাখার পথে আমি কারও সাহায্য নিতে পারি, কিন্তু কারও ওপর সম্পূর্ণ নির্ভরশীল না। পরিস্থিতি বদলালে ভাল থাকার উপায়ও বদলাতে হয়—এটাই শিখেছি।

বাবু হওয়ার পর ঘোরাঘুরি , আড্ডা, ছবি আঁকা—কিছুই আর আগের মতো হয় না। দূরে কোথাও ঘুরতে যেতে না পারলেও সপ্তাহে একদিন এক কাপ কফি খেতে বাইরে যাই। ছবি আঁকার জন্য বাবুর জিনিসপত্র রাখার টেবিলটাকেই রং-তুলি দিয়ে সাজিয়ে নিয়েছি, যেন একটু সময় পেলেই সেখানে বসে রঙের ছোঁয়া দিতে পারি।
রাতে ভালো ঘুম হয় না, তাই সকালে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। তখন ক্লান্তি দূর করার জন্য কানে ইয়ারফোন লাগিয়ে আমার প্রিয় গানগুলো জোরে শুনি। নিজেকে হালকা লাগে।
আর এক কাপ চা? এখন সেটাও বাবুকে নিয়েই খাই। সেই ছোট্ট সময়টুকু আমি ভীষণ উপভোগ করি।

তাই আশেপাশের মানুষগুলোকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো। তাদের আগলে রাখার আগে নিজেকে আগলে রাখতে শিখো।

Take love ❤️ Lamu's & Rifat's Art Gallery
31/07/2026

Take love ❤️
Lamu's & Rifat's Art Gallery

📢 Friday Page Promote Rules ⬇️

🌸 Step 1: সবার আগে অবশ্যই এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করবেন।

🌸 Step 2: এই পোস্টের কমেন্টে নিজের Page Link শেয়ার করবেন এবং ১০ জন Artist-কে অবশ্যই মেনশন করবেন। মেনশন করা বাধ্যতামূলক, কারণ এতে আরও অনেক Artist এই Page Promote সম্পর্কে জানতে পারবেন এবং সবাই উপকৃত হবেন। 💗

🌸 Step 3: শুধু নিজের Page Link দিয়ে চলে যাবেন না। আগে নিজে থেকে অন্যদের Page-এ গিয়ে Follow করবেন। এরপর ৩ দিন অপেক্ষা করবেন। যদি Follow Back না পান, তাহলে চাইলে Unfollow করতে পারেন। 😊

🌸 Step 4: যাদের Follow করবেন, তাদের প্রথম পোস্টে গিয়ে অন্তত একটি React এবং একটি সুন্দর, গঠনমূলক Comment করবেন। এতে একে অপরকে ভালোভাবে চেনা, পরিচিত হওয়া এবং একটি সুন্দর Artist Bonding তৈরি করা সহজ হবে। 🥹🌸

🌸 Step 5: চাইলে আমাদের Art Together - আর্ট টুগেদার Official page -এর সাথেও যুক্ত থাকতে পারেন। এখানে নিয়মিত Page Promote, Art Activity, Weekly Task এবং Artist Support-এর আয়োজন করা হবে। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন Artist-দের সঙ্গে পরিচিত হওয়ার, একে অপরকে সাপোর্ট করার এবং একটি সুন্দর Artist Community-র অংশ হয়ে একসাথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। 🥰🫶

❌ যারা AI Artist, অথবা অন্যের Art Page থেকে শুধু পোস্ট করে নিজের Page পরিচালনা করেন, কিংবা Follow দিয়ে আবার Unfollow করে দেন—তারা অনুগ্রহ করে এই Page Promote-এ অংশগ্রহণ করবেন না।

💖 আশা করি সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করবেন এবং একে অপরকে আন্তরিকভাবে সাপোর্ট করবেন। চলুন, সবাই মিলে একটি সুন্দর, ইতিবাচক ও সহায়ক Artist Community গড়ে তুলি। 🥹🫶❤️

ঘর আসলে কখন ঘর হয়ে ওঠে?নতুন আসবাব কিনলে?দেয়ালে নতুন ছবি টাঙালে?নাকি সবকিছু সুন্দর করে গুছিয়ে ফেললে?আমার মতে তো কোনোটা...
22/07/2026

ঘর আসলে কখন ঘর হয়ে ওঠে?

নতুন আসবাব কিনলে?
দেয়ালে নতুন ছবি টাঙালে?
নাকি সবকিছু সুন্দর করে গুছিয়ে ফেললে?

আমার মতে তো কোনোটাতেই না।

একদিন অফিসে বসে দেখলাম ঝুম বৃষ্টি। আমার হাজব্যান্ডের খিচুড়ি খুব প্রিয়। লাঞ্চ ব্রেকে তাড়াতাড়ি বাসায় গিয়ে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম রান্না করলাম। ওকে শুধু একটা মেসেজ দিলাম—“আমি বাসায় চলে এসেছি, তুমি চলে এসো।” এসে যখন খাবারটা দেখল, ওর মুখের হাসিটাই আমার কাছে ঘরের সবচেয়ে সুন্দর ছবি ছিল।

আবার যখন অফিস থেকে ফিরে আমি রান্না করি , ও বলে, “তুমি একটু বিশ্রাম নাও, আমি বাকিটা সামলায় নিচ্ছি।” অথবা সকালে ঘুম থেকে উঠে দেখি নাস্তা তৈরি। তারপর রান্না করার সময় পাশে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড গল্প করে, গান চালিয়ে সঙ্গ দেয়। আমাকে কখনোই একা ফিল হতে দেয়না।
সব সাহায্য হাতে-কলমে করতে হয় না—কখনো শুধু পাশে থাকা,প্রিয় জিনিসটা মনে করে নিয়ে আসা, প্রিয় একটা ফুল দিয়াটাই সবচেয়ে বড় মানসিক ভরসা।

আমার কাছে এটাই প্রকৃত ঘর।
যেখানে যত্ন ,পাশে থাকার ইচ্ছা আর দিনের হাজারো ব্যস্ততাকে অজুহাত না দেখিয়ে একে অপরকে সময় দিয়াটাই ঘরের সবচেয়ে বড় সাজসজ্জা , শুধু অন্যকে অনুকরণ করে শো অফ করা কে ঘর বলেনা।

゚viralシ

Address

Bashundhara Residential Area
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Ananna's Imperfect Art Palette posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category