10/01/2026
গত ৮ জানুয়ারি, ২০২৬ (২৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে অনুষ্ঠিত হয় "পৌষ মেলা ও পিঠা উৎসব ১৪৩২!"
শীতের কোমল স্পর্শে আচ্ছাদিত এ আয়োজনে ছিল দিনব্যাপী জমজমাট এক পৌষ মেলা ও পিঠা উৎসব, যেখানে পিঠা তো ছিলোই, সাথে ছিল নানান ধরনের খাবার, পোশাক, অলংকার, কারুশিল্পসহ আরো অনেক কিছু।
বর্ণিল সজ্জায় সেজেছিলো বিভাগীয় প্রাঙ্গন, শত শত ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছিলো উৎসবমুখর এ আয়োজন।
এ উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ড. মো. এনামুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. আখতার হোসেন খান।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভাগের অনারারি অধ্যাপক ড. বাবুনা ফয়েজ।
তাছাড়াও বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. এ এস এম মহিউদ্দিন সহ বিভাগের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতি এবং সহযোগিতা এ অনুষ্ঠানকে করেছে সাফল্যমণ্ডিত।
এ আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল "মৃত্তিকা, পানি ও পরিবেশ সাংস্কৃতিক সংঘ।"
সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ইতি টানেন মৃত্তিকা, পানি ও পরিবেশ সাংস্কৃতিক সংঘের সম্মানিত মডারেটর ড. মোহাম্মদ এনায়েত হোসেন এবং সদ্য সাবেক সভাপতি ওয়াসি আহমেদ।
অনানুষ্ঠানিক গানের আড্ডার মধ্য দিয়ে সংগঠনের নতুন সদস্যদের বরণ করে নেওয়ার সাথে সাথে গানে গানে সমাপ্তি ঘটে উৎসবমুখর এ আয়োজনের।
মৃত্তিকা, পানি, ও পরিবেশ বিভাগের আনন্দযাত্রার এ ধারা অব্যাহত থাকুক চিরকাল...