অনিদ্র

অনিদ্র বিষন্নতার প্রান্তরে, একাকীত্ব নীড় অন্তরে,অনি"র কাব্য সরবরে চলো ভেসে যাই।

~অনি_🍂
অনিদ্র🖤 -
অনি🦋

10/08/2026

মির্জা গালিব

09/08/2026

মির্জা গালিব �

মির্জা গালিব✨
09/08/2026

মির্জা গালিব✨

তুমি চলে যাচ্ছো, আমার চোখে তোমার সমাপ্তি ঘটছে, তোমার কণ্ঠস্বর আর আমার কানে অনুরণ তোলে না, তোমার সুবাস আর আমার ফুসফুসে স্...
08/08/2026

তুমি চলে যাচ্ছো, আমার চোখে তোমার সমাপ্তি ঘটছে, তোমার কণ্ঠস্বর আর আমার কানে অনুরণ তোলে না, তোমার সুবাস আর আমার ফুসফুসে স্থির হয় না।

কিন্তু আমার হৃদয়ে তোমার স্মৃতি জেগে ওঠে, তুমিই হয়ে ওঠো সেই জন যে আমার আত্মাকে পাইন গাছের মতো সবুজ আর পাগল উইলোর মতো উন্মত্ত করে রাখ।

~অনিদ্র

05/08/2026

I had a habit of holding the tip of my pen between my lips. One day he stole my pencil box and kissed all my pens.

When his father came home, he asked him why his lips were blue?

I was listening to the conversation.
I wanted to say because I write in blue, always blue.
---
Insomnia

আমার ঠোঁটের ফাঁকে কলমের ডগা ধরে রাখার অভ্যাস ছিল। একদিন সে আমার পেন্সিলের বাক্স চুরি করেছিলো এবং আমার সব কলমে চুমু খেয়েছিলো।

তার বাবা যখন বাড়ি ফিরে এলেন, তিনি ওকে জিজ্ঞাসা করলেন কেন তার ঠোঁট নীল হয়ে গেছে?
আমি শুনছিলাম কথোপকথন।
আমি বলতে চেয়েছিলাম কারণ আমি নীল রঙে লেখি, সবসময় নীল।
---
অনিদ্র

20/07/2026

"اشعاری دارم اندر دل
اگر گویم زبان سوزد
اگر بانم در بین دل ترسم که استخوان سوزد
اگر بیرون کشم از دم ترسم کل جهان سوزد"

বাংলা অনুবাদ:
"আমার হৃদয়ে কিছু কবিতা আছে
যদি বলি, জিভ পুড়ে যাবে
যদি হৃদয়ের মাঝে চেপে রাখি, ভয় হয় হাড় পুড়ে যাবে
আর যদি নিঃশ্বাসের সাথে বের করে দিই, ভয় হয় পুরো দুনিয়াটাই পুড়ে যাবে"

27/04/2026

দিনের হট্টগোল আর স্বপ্নের দৌড়ের মধ্যে…
আছে একটা শান্ত কোণ — যে তোমার হাত ধরে নিয়ে যায় শান্তির দিকে।
এখানে আমরা এমন শব্দ ছড়াই যা আত্মাকে জাগিয়ে তোলে,
আর এমন অক্ষর লিখি যা হৃদয়কে তার সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে আসে।
যদি দুনিয়ার ভিড় তোমাকে ক্লান্ত করে —
তাহলে এসো এমন এক জায়গায়,
যেখানে তোমাকে স্মরণ করিয়ে দেয় —
যা বাকি থাকে, তাই আসল।
~অনিদ্র

18/03/2026

আমার মেঘলা জীবনের চন্দ্রগ্রহণের দৃশ্যের দিকে তাকিয়ে, আমার অস্থির মস্তিষ্কের ফাঁক দিয়ে বের হওয়া অযথা ভ্রমগুলোকে মেঘলা আবহাওয়ার ঝড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তার অদৃশ্য হয়ে যাওয়া দেখছি। সেই ভ্রমগুলো যেন সূর্যের মত জ্বলছিল, কিন্তু আমার ধূসর জীবনে সেগুলো আসলে শূন্যতা ছাড়া কিছুই ছিল না। আর সত্য, সেই উজ্জ্বল সূর্যকে কালো মেঘে ঢেকে দিয়েছে, আর আমার মনের আকাশে, আমার মাথার খুলির অনাকাঙ্ক্ষিত সত্যের অ্যাসিড বৃষ্টি আমার ক্লান্ত আর নীরব আত্মার উপর পড়তে শুরু করেছে।

~অনিদ্র

সেই মুহূর্তে, যখন নারীত্বকাব্যিক গল্পের তৃষ্ণায়চোখের মণিতে ভিজে জীবন নিলো —জীবন নামের কিছু একটা,যা আমার আর তার মাঝে কোথ...
08/03/2026

সেই মুহূর্তে, যখন নারীত্ব
কাব্যিক গল্পের তৃষ্ণায়
চোখের মণিতে ভিজে জীবন নিলো —
জীবন নামের কিছু একটা,
যা আমার আর তার মাঝে কোথাও ভুলে গিয়েছিলাম —
নিভে যাওয়া আশার আগ্নেয়গিরির নিচে
আমার জাহান্নামি কবিতাগুলো
এই শহরের খালি রাস্তায় বিক্রি হয়ে গেছে।

---
অনিদ্র

"বৃষ্টি, বছরের পর বছরের চেপে রাখা অশ্রুর মতো, নির্মমভাবে আঘাত করছে আর ভেঙে দিচ্ছে।কোনো ভালোবাসা ছিলো না, কখনো না।তার চোখ...
05/03/2026

"বৃষ্টি, বছরের পর বছরের চেপে রাখা অশ্রুর মতো, নির্মমভাবে আঘাত করছে আর ভেঙে দিচ্ছে।

কোনো ভালোবাসা ছিলো না, কখনো না।

তার চোখ, একটা ধূসর ক্যানভাস যেটা হারিয়ে যাওয়া ভালোবাসার প্রতিচ্ছবি দেখাচ্ছিলো; একটা ভালোবাসা যা আমাদের দুজনের ই ভ্রম ছিলো।

বছরের পর বছর আমি একটা চরিত্র পালন করছিলাম যা আমারও ছিলো না, তারও ছিলো না; একটা চরিত্র যেখানে আমি ছিলাম লজ্জিত মজনু, আমার সিগারেটের ধোঁয়ায় হারিয়ে যাওয়া, তার হারিয়ে যাওয়া প্রেমিকার কল্পনায়।

সে, আমাতে, তাকে দেখছিলো, আর আমি, তাতে, নিজেকে হারিয়ে ফেলেছিলাম।

তার শেষ চুম্বন, ঠাণ্ডা আর প্রাণহীন, একটা সমাধিস্তম্ভের মতো আমার ঠোঁটে বসেছিলো, একটা ভালোবাসা যা কখনো ফোটেনি।

আমি ছিলাম একটা অমূল্য বিকল্প, একটা স্মৃতির জন্য যেটা সে নিজেই ভুলেনি।

এখন সে যখন চলে যাচ্ছে, শুধু বছরের পর বছরের এই মিথ্যা নাটকে অভিনয়ের হতাশা আর তাকে মিথ্যা বলার ক্লান্তি আমার হৃদয়ে ভারী কিছু অনুভূতি।

কোনো ভালোবাসা ছিলো না, কখনো না।

বৃষ্টি হচ্ছে আর আমি, এই কল্পনার ভালোবাসার ধ্বংসস্তূপে, শুধু তার ঠাণ্ডা চাহনির স্মৃতি আর বৃষ্টির দুঃখের সুর নিয়ে, চিরতরে ভুলে যাওয়ার অপেক্ষায় জ্বলছি।

আর এই অপেক্ষায়, শুধু আমার ষষ্ঠ সিগারেটের ধোঁয়া আর বৃষ্টির নিরন্তর কান্না, আমার একাকীত্বের সঙ্গী।

আলবিদা... আলবিদা... আর কী কঠিন বিদায়...

বৃষ্টিভেজা রাতের মুখোশধারী , শেষ চুম্বন।"

---

অনিদ্র

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনিদ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category