Pongkti

Pongkti Adele Tatum pazkafh0oz

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, এদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এবং আমাদের প্রিয় ব্যক্তিত্ব তরুণ ঘোষ আজ শেষ নিঃশ...
09/04/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, এদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এবং আমাদের প্রিয় ব্যক্তিত্ব তরুণ ঘোষ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (দিব্যধাম গমন করেছেন)। তাঁর এই অকাল প্রয়াণে শিল্পকলা জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।

​আমাদের সংগঠন পঙক্তি'র সাথে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও সম্মানের। অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে, আমাদের সংগঠনের লোগোটি তাঁরই নিপুণ হাতে সৃজিত। তাঁর তুলির আঁচড়ে পাওয়া সেই পরিচয়চিহ্ন আমাদের সংগঠনের ইতিহাসে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। একজন সৃজনশীল দূরদর্শী শিল্পী হিসেবে তিনি কেবল আমাদের লোগো তৈরি করেননি, বরং আমাদের পথচলায় এক শৈল্পিক অনুপ্রেরণা হয়ে ছিলেন।

​আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আবৃত্তিতে অসামান্য অবদানের জন্য একুশে পদক ২০২৪ পাচ্ছেন-আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফা তাঁদের এ...
13/02/2024

আবৃত্তিতে অসামান্য অবদানের জন্য একুশে পদক ২০২৪ পাচ্ছেন-
আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী
আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফা

তাঁদের এই প্রাপ্তিতে পঙ্​ক্তি পরিবার ভীষণ আনন্দিত। অনেক অভিনন্দন ও শুভকামনা তাঁদের জন্য।
জয় হোক আবৃত্তির।

অনির্বাণ ৭ এর মূল্যায়ন চলাকালীন সময়ে....
23/06/2023

অনির্বাণ ৭ এর মূল্যায়ন চলাকালীন সময়ে....

আগামী শুক্রবার ০২ জুন ২০২৩, পঙ্​ক্তির  কর্মশালা "অনির্বাণ ৭" এর ক্লাস নিতে আসবেন পঙ্​ক্তির প্রতিষ্ঠাতা সদস্য,সভাপতিমন্ডল...
01/06/2023

আগামী শুক্রবার ০২ জুন ২০২৩, পঙ্​ক্তির কর্মশালা "অনির্বাণ ৭" এর ক্লাস নিতে আসবেন পঙ্​ক্তির প্রতিষ্ঠাতা সদস্য,সভাপতিমন্ডলীর সদস্য ও আবৃত্তি শিল্পী আনজোমোরা মুন্নী। তিনি উচ্চারণ ও ধ্বনিতত্ত্ব নিয়ে ক্লাস নেবেন।

"অনির্বাণ ৭" এর সকল সভ্যগণকে যথাসময়ে ক্লাসে থাকবার জন্য বলা হচ্ছে।

সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আগামী শুক্রবার ১৯ মে ২০২৩, পঙ্​ক্তির কর্মশালা "অনির্বাণ ৭ " এ উপস্থাপনার উপর ক্লাস নিবেন শিক্ষিকা,উপস্থাপিকা,অভিনেত্রী ও...
18/05/2023

আগামী শুক্রবার ১৯ মে ২০২৩, পঙ্​ক্তির কর্মশালা "অনির্বাণ ৭ " এ উপস্থাপনার উপর ক্লাস নিবেন শিক্ষিকা,উপস্থাপিকা,অভিনেত্রী ও বাচিক শিল্পী সংগীতা চৌধুরী।

"অনির্বাণ ৭" এর সভ্যদের যথাসময়ের মধ‍্যে ক্লাসে থাকার জন্য বলা হচ্ছে।

ধন্যবাদ।

পঙ্​ক্তি'র কর্মশালা 'অনির্বাণ ৭' এর পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে ১২ মে ২০২৩, শুক্রবার। ক্লাস নিতে যুক্ত হবেন দক্ষ প্রশিক্ষ...
11/05/2023

পঙ্​ক্তি'র কর্মশালা 'অনির্বাণ ৭' এর পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে ১২ মে ২০২৩, শুক্রবার। ক্লাস নিতে যুক্ত হবেন দক্ষ প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী মেহেদী হাসান।

ছন্দ নিয়ে তিনি ক্লাস নেবেন।
সকল সভ্যগণকে সময়মতো ক্লাসে উপস্থিত থাকার জন‍্য বলা হচ্ছে।

ভালো থাকুন সকলে।
ধন্যবাদ।

আগামীকাল ৫ মে,শুক্রবার, ২০২৩ পঙ্​ক্তি’র কর্মশালা অনির্বাণ ৭ এ ক্লাস নিতে আসবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। তিনি একাধারে বরে...
04/05/2023

আগামীকাল ৫ মে,শুক্রবার, ২০২৩ পঙ্​ক্তি’র কর্মশালা অনির্বাণ ৭ এ ক্লাস নিতে আসবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। তিনি একাধারে বরেণ্য শিক্ষক,আবৃত্তিজন,নির্দেশক ও লেখক।
তিনি ভাব ও রসের উপর ক্লাস নিবেন।
কর্মশালার সভ্যগণকে যথা সময়ে ক্লাসে উপস্থিত থাকতে বলা হচ্ছে।
শুভকামনা সকলের জন্য।
ধন্যবাদ।

গতকাল ছিলো পঙ্​ক্তি’র ইফতার আয়োজন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে…
12/04/2023

গতকাল ছিলো পঙ্​ক্তি’র ইফতার আয়োজন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে…

পঙ্​ক্তি’র কর্মশালার ‘অনিবার্ণ ৭’ আবর্তনের পরবর্তী ক্লাসে আসছেন একুশে পদক প্রাপ্ত বরেণ্য আবৃত্তি শিল্পী, অভিনেতা,নির্দেশ...
05/04/2023

পঙ্​ক্তি’র কর্মশালার ‘অনিবার্ণ ৭’ আবর্তনের পরবর্তী ক্লাসে আসছেন একুশে পদক প্রাপ্ত বরেণ্য আবৃত্তি শিল্পী, অভিনেতা,নির্দেশক,দক্ষ প্রশিক্ষক, সফল সংগঠক ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

তিনি নন্দনতত্ত্ব বিষয়ে ক্লাস নেবেন।

আগামী ৭ এপ্রিল 'অনির্বাণ ৭' এর সভ্যগণকে যথা সময়ে ক্লাসে উপস্থিত থাকতে বলা হচ্ছে।
শুভকামনা সকলের জন্য।

পঙ্​ক্তির কর্মশালা 'অনির্বাণ ৭ এর পরবর্তী ক্লাস নিতে আসছেন শব্দ সৈনিক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি প...
23/03/2023

পঙ্​ক্তির কর্মশালা 'অনির্বাণ ৭ এর পরবর্তী ক্লাস নিতে আসছেন শব্দ সৈনিক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক প্রাপ্ত, স্বমহিমায় সমুজ্জ্বল গুণী অগ্রজ আবৃত্তিশিল্পী আশরাফুল আলম।

'অনির্বাণ ৭' এর সভ্যগণকে শিল্পকলায় সকাল ৯ টায় ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।

বিস্তারিত তথ্য জানতে আপনারা কর্মশালা গ্রুপে চোখ রাখুন।
সবার জন্য শুভকামনা।
ধন্যবাদ।

Address

7232 West Melinda Lane
Dhaka
85308

Alerts

Be the first to know and let us send you an email when Pongkti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Pongkti:

Share

Category