Cine Link

Cine Link বিনোদনের সব খবর, সবার আগে

03/03/2026
Sunny Leone
28/02/2026

Sunny Leone

মালিকের দেখা মিলবে তো?২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে— ‘মালিক’ সিনেমার শুটিং সেটে দুর্ঘটনা। অ্যাকশ...
23/02/2026

মালিকের দেখা মিলবে তো?

২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে— ‘মালিক’ সিনেমার শুটিং সেটে দুর্ঘটনা। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আগুনে দগ্ধ হন ঢালিউডের শীর্ষ নায়ক আরিফিন শুভ। খবরটি ভক্তদের কাঁপিয়ে দিয়েছিল। কারণ ‘মালিক’ শুধু আরেকটা সিনেমা নয়, এটি ছিল বড় ক্যানভাসে তৈরি এক অ্যাকশনধর্মী আয়োজন, যার পরিচালনায় আছেন সাইফ চন্দন।

শুটিংয়ের সেই দুর্ঘটনার পর কিছুটা শঙ্কা তৈরি হলেও, টিম জানিয়েছে কাজ থেমে নেই। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, যেখানে গল্পের ভেতরে আছে টানটান উত্তেজনা আর আবেগের মিশেল।

‘মালিক’-এর আরেকটি বড় চমক— বড় পর্দায় আবারও জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। দর্শক আগেও তাদের রসায়ন পছন্দ করেছেন, তাই এই ফেরাটা নিয়ে প্রত্যাশাও বেশি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিশা সওদাগর, এরফান মৃধা শিবলু ও নিমা রহমান— যা ছবিটিকে আরও শক্ত ভিত দিচ্ছে।

এর মাঝেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ছবির একটি আইটেম গানের শুটিং নাকি হয়েছে তুরস্কে। আর সবকিছু ঠিক থাকলে সেই গানে আরিফিন শুভর সঙ্গে নাচতে দেখা যেতে পারে তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী ওজে টেরারকে, যিনি তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’-এ বালা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। যদি এই খবর সত্যি হয়, তাহলে ‘মালিক’ পেতে পারে আন্তর্জাতিক মাত্রার বাড়তি আকর্ষণ।

সব মিলিয়ে ‘মালিক’ এখন শুধু একটি সিনেমা নয়, বরং প্রত্যাশা আর আলোচনার কেন্দ্রবিন্দু। দুর্ঘটনার ধাক্কা সামলে, নতুন চমক আর বড় আয়োজন নিয়ে ছবিটি ঈদে কেমন সাড়া ফেলে— এখন সেটাই দেখার অপেক্ষা। যদিও, ছবিটিকে ঘিরে এখন পর্যন্ত তেমন কোনো প্রচারণা নেই।

22/02/2026

Dhaka City ka Raaja 👑
: Once Upon A Time In Dhaka 🔥

Directed by Abu Hayat Mahmud Bhuiyan,
Produced by Shirin Sultana,
Led by the one and only Megastar Shakib Khan
A Mohsin Nidhi Musical

রাক্ষস... আইতাছে....
21/02/2026

রাক্ষস... আইতাছে....

দেখা হচ্ছে ঈদ উল ফিতরে, আপনার কাছের সিনেমাহলে।এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করত...
21/02/2026

দেখা হচ্ছে ঈদ উল ফিতরে, আপনার কাছের সিনেমাহলে।

এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে...

Presenting The First Official Poster of 'Pressure Cooker'. Hoping to bring A New Era in Commercial Bangla Cinema.



Nazifa Tushi Shobnom Yesmin BubLy Mariya Hossain Mehnati Snigdha Chowdhury

চলচ্চিত্র প্রযোজক পরিচালক অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়ার আজ জন্মদিন। এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়...
21/02/2026

চলচ্চিত্র প্রযোজক পরিচালক অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়ার আজ জন্মদিন। এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শাহীন সুমন, শাহীন কবির টুটুল, কবিরুল ইসলাম রানা, ইফতেখার জাহান, মুস্তাফিজুর রহমান বাবু, সাইফ চন্দন, আরিফসহ আরো অনেকেই।

আসন্ন প্রধানমন্ত্রী
12/02/2026

আসন্ন প্রধানমন্ত্রী

জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ কিছুক্ষণ আগে মারা গেছেন (ইন্না-লিল্লাহে...রাজেউন)আসল নাম রাজা মোহাম্মদ ই...
21/01/2026

জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ কিছুক্ষণ আগে মারা গেছেন (ইন্না-লিল্লাহে...রাজেউন)
আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।
১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা "পায়েল" সিনেমা মুক্তি পেয়েছিলো। পরিচালক মুস্তাফিজ তার নাম জাভেদ দিয়েছিল। জনপ্রিয় সিনেমার মধ্যে উল্লেখযোগ্য - মালেকা বানু, নিশান, পাপী শত্রু, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানী, জীবন সঙ্গী,আবদুল্লাহ ইত্যাদি ।
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ : অপু বিশ্বাস     #বিনোদন
10/12/2025

শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ : অপু বিশ্বাস

#বিনোদন

Address

Niketan Society, Gulshan/1
Dhaka
1212

Telephone

01922287336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cine Link posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Cine Link:

Share