Thrift Bazar BD

Thrift Bazar BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thrift Bazar BD, Mirpur, Dhaka.

কোরিয়ান এ গ্রেডের শার্ট বিক্রয় রেটঃ
৫০পিস—১১৫০০ টাকা মাত্র
৩০পিস— ৭২০০ টাকা মাত্র
২০পিস— ৫০০০ টাকা মাত্র
১০পিস— ২৭০০ টাকা মাত্র
০৫পিস— ১৫০০ টাকা মাত্র
০২পিস — ৭০০ টাকা মাত্র
অর্ডার করুন এখনই-
https://whatsapp.com/channel/0029Vb8OmXA65yD3By3HPM2K পেইজটা পাঁচ মিশালি। এই পেইজ আর এডমিনরা অনেক দক্ষ। অনেক বড় বড় পেইজ এ কাজ করছেন তারা। আশা করি পাইজ এ লাইক দিলে হতাস হবেন না । আশা করছি আপনার চাহিদা মতো সব কিছুই এখানে পাবেন। তাই আর দেরিনা করে লাইক মারেন।

আলহামদুলিল্লাহ ভাই দোকান অনেক সুন্দর হয়েছে এগিয়ে যান। 🤲
25/02/2026

আলহামদুলিল্লাহ ভাই দোকান অনেক সুন্দর হয়েছে এগিয়ে যান। 🤲

31/01/2014

একজন পেশেন্ট, যে আর্থরাইটিস এর জন্যে অনেক দিন ধরে চেয়ার টেবিলে বসে নামাজ পড়তেন । সম্প্রতি তিনি পড়ে যেয়ে, প্যাটেলা ভেঙ্গে ফেলেছেন । তাকে সার্জারী করা হৈছে ।

পেশেন্ট পার্টির একটাই কথা, তিনি কি আবার হাঁটা চলা করতে পারবেন?
-জি ইনশা আল্লাহ ।
-হাটু ভাজ করতে পারবে ? নরমাল ভাবে নামাজ পড়তে পারবে
- আগে কি পারতেন?
-না !

যে আগে থেকেই, হাঁটু ভাজ করতে পারতেন না, সে কি ভাবে ভাঙ্গা পা ঠিক হয়ে এত নরমাল হবে?

তাদের একটাই কথা, তাহলে ঠিক হলো কই অপারেশনের পর ??

কই যাইতাম আমি ! ও আচ্ছা, এইটা নিজের ফ্যামিলির মানুষের কথা । ডাক্তারের পরিবারের মানুষ হয়েও তাদের এত অবুঝের মত কথা । যেন একটা প্যাটেলা ভাঙ্গার অপারেশনের পর, আর্থরাইটিসের সমস্যাও দূর হয়ে যাবে !!

ডাক্তারি পড়তে এসে বিরাট বিপদে আছি

20/01/2014

এক অফিসের বস তার কলিগের জন্মদিনে তাকে একটা কলম গিফট করছে......

তো রাতে কলিগ কলমটি দিয়ে লিখল, ও লিখে অনেক ভালো লাগলে, সে বসকে ধন্যবাদ জানাতে বসের মোবাইলে মেসেজ করল...
বসের মোবাইলে মেসেজটি পৌঁছলে তার বউ মেসেজটি পডল....
এরপর সে বাপের বাডি চলে গেল......
মেসেজটি ছিল এমন....
"Your p***s (pen is) awesome, I've enjoyed it very much last night, Thank you"

কিছু বুঝে মজা পেলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পরবর্তী পোস্টের জন্য অপেক্ষাতে থাকুন। ধন্যবাদ।

04/01/2014

কালো ঠোঁট স্বাভাবিক করবেন যেভাবে

বাহ্যিক অঙ্গগুলোর মাঝে ঠোঁট একটি। আমাদের ফ্যাশন সচেতনতা বা নিজেকে উপস্থাপনের জন্য নিঃসন্দেহে ঠোঁট একটি প্রাসঙ্গিক ব্যাপার। কিন্তু আপনার সৌন্দর্য্যের এই হাতিয়ারকে যদি দৃষ্টিকটু দেখায় তাহলে বিপত্তিই, কি বলেন? আসুন আপনাকে কিছুটা স্বস্তি দেই...

খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললেই আপনি আপনার লক্ষ্যে পৌছুতে পারবেনঃ
১. প্রথমত, আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে। এর কোন বিকল্প নেই।
২. দিনে দু’বারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকুন।
৩. অ্যালকোহল এড়িয়ে চলুন
৪. লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে।
৫. ধনেপাতার রসও ঠোঁটের কালোভাব দূর করে।
৬. একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়।
৭. সকালে দাঁত ব্রাশ করার সময় হালকা করে সাবধানে ঠোঁটও ব্রাশ করতে পারেন। এতে ঠোঁটের মরা কোষ ঝরে যায়।
৮. মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে।
৯. ঠোঁটের কোনা অনেক সময় কালো হয়ে যায়, শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩-৪ বার ঠোঁটে লাগালে উপকার পাবেন।
১০. প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।
১১. রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।
১২. দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
১৩. ঠোঁটে লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন

03/01/2014

মেয়ে :- ডাক্তার সাহেব আমার
বয়ফ্রেন্ডকে
ভিতরে ডেকে নিয়ে আসুন।
ডাক্তার :- আরে ভয় পাবেননা
আমি খুব ভদ্র মানুষ।
মেয়ে :- না মানে,
আপনার নার্স বাহিরে একা আর
আমার বয়ফ্রেন্ড ভদ্র মানুষ না।

30/12/2013

একটু হাসুন

এক লোক ডাক্তার দেখাতে গেছে কারন তার পেনিস দাড়ায় না। ডাক্তার শুনে বললেন...

ডাক্তারঃ বিয়ে করছেন?

লোকঃ না।

ডাক্তারঃ প্রেমিকা আছে?

লোকঃ না।

ডাক্তারঃ পরকীয়া করেন?

লোকঃ না।

ডাক্তারঃ টানবাজার যান?

লোকঃ না।

ডাক্তারঃ মাস্টারবেট করেন?

লোকঃ না।

ডাক্তার ক্ষেপে বললেনঃ " ওই মিয়া, তাহলে পেনিস দাড়া করায়ে কি করবেন? ক্যালেন্ডার টাঙ্গাইবেন!!!"

মজা পেলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পরবর্তী শিক্ষামূলক পোস্টের জন্য অপেক্ষাতে থাকুন। ধন্যবাদ।

30/12/2013

হাসিনা নানি, পিলিজ । এমনে গাড়ি টাড়ি বন্ধ না করে, আগামী ভোট পর্যন্ত সরকারী ছুটি দিয়ে দেন ।
এমনে চলে না । আমরা তো বাইরে যেতে চাই না । কিন্তু, দু:সাহসিক 10-15 % আঁতেলের কারনে,আমাদেরকেও কলেজে যাইতে হয় ।
আপনারা কামড়া কামড়ি করেন, আমরা কয়টা দিন লেপের তলে শুয়ে নাটক দেখি??
পিলিজ !

28/12/2013

দীপ্তির সাথে সিদ্ধার্থের কিভাবে বিয়ে বিয়ে হয়েছিলো তা কেউ জানবে না। দু জনই পুলিশ সদস্য। খুব ভাবতে ইচ্ছে করে কোন এক ডিউটি রত অবস্থায় দীপ্তি কে দেখে সিদ্ধার্থ প্রেমে পরে যায়। তারপর বিয়ে। দু জন এক সাথে ডিউটি তে আসেন। দু জনের দু জায়গায় ডিউটি মন খারাপ করায় সিদ্ধার্থের। হয় তো সহকর্মী কে বলে রাখেন, 'দীপ্তি কে সামনে দিশ না।' দীপ্তিও হয়তো চাইতো না বেশী বীরপুরুষ শেষে রাজশাহীর মত জায়গায় তার সিদ্ধার্থ আগে থাকুক।

কনস্টেবল নম্বর- ১৯৪২, সিদ্ধার্থ চন্দ্র সরকার। ককটেলের স্পিন্টার ফুসফুস ফুটো করে দিয়েছিলো সিদ্ধার্থের। ঢাকায় আনতে আনতে সব শেষ। কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার মারা গেছেন। বার বার মূর্ছা যাচ্ছেন কনস্টেবল দীপ্তি সরকার স্বামার মৃত্যুতে। গা থেকে এখনো ইউনিফর্ম টি খোলেননি দীপ্তি। ইউনিফর্ম পরিহিত এই দীপ্তি কে দেখেই কি সিদ্ধার্থ প্রেমে পড়েছিলো ?

সিদ্ধার্থ গতকাল রাতে মারা গেছেন। কারো কলমে ঝড় ওঠে নি। কারো ফেসবুক উত্তাল হয় নি। মানবতা শীতের দিনে বেলা করে ঘুম থেকে ওঠে। অনেক সময় ওঠেও না।

আমার উপর অনেকে রাগ করেন, কোন চিপায় পরে থাকা সংবাদ নিয়ে শালা আসছে নাচতে। এখনকার গরম ইস্যু শীলা সাকিব ২৯ তারিখ। কোথাকার কোন পুলিশ দম্পতির একজন মারা গেছে, তাতে আমগো কি। আমরা তো ভালো আছি। প্রিয়তমা বাসায় আছে, প্রিয়তম নিরাপদে আছে।

নেই কনস্টেবল নম্বর- ১৯৪২, সিদ্ধার্থ চন্দ্র সরকার। নেই তার উদ্দেশ্যে লেখা কোন বিশেষ কলাম। বিশেষ স্টাটাস। কোন মানবধিকার সংগঠনের উদ্বেগ। কারো শঙ্কার চিঠি।

তাই আমিই লিখে গেলাম। ২৭-১২-২০১৩ তে, কনস্টেবল নম্বর- ১৯৪২, সিদ্ধার্থ চন্দ্র সরকার, হিরো'স নেভার ডাই।

সিডাটিভ হিপনোটিক্স

27/12/2013

মালিক :আমাদের
দোকানে যে পঁচা ডিম
ছিলো সে গুলা কে নিলো??
কর্মচারী :রহমান সাহেব...
মালিক :আর মেয়াদ শেষ
হয়ে গেছিলো সেই সেমাই গুলা??
কর্মচারী :রহমান সাহেব ওই সবগুলাই
নিয়া গেছে...
একটু পরে মালিকের কাপাল
থেকে ঘাম পরতেছে!!!
কর্মচারী ভয়ে ভয়ে জিজ্ঞেস
করলো হুজুর আপনার কি শরীর
খারাপ??
না ...
মানে
আমারা স্বপরিবারে একটু
আগে রহমান সাহেবের
বাসা থেকে দাওয়াত
খেয়ে আসলাম!!!!!

কাহিনী বুঝলে লাইক দেন.. :D

26/12/2013

---------বিবাহের ৫টি উপকারিতা----------

বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন? সহজ সমাধান হচ্ছে বিয়ে করে ফেলুন। শুনতে অদ্ভুত শোনালেও সত্যি যে বিয়ের স্বাস্থ্য উপকারিতা অনেক। নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্য বিয়ে করা কল্যাণকর। সুখী দাম্পত্য জীবন বিষন্নতা, উদ্বিগ্নতা, বিরক্তি কমিয়ে দেয়। আসুন জেনে নেয়া যাক বিয়ের স্বাস্থ্য উপকারিতা গুলো।

১. আয়ু বাড়েঃ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা তুলনামূলক ভাবে বেশি দিন বেঁচে থাকে।বিবাহিতদের বেশিদিন বেঁচে থাকার পেছনে সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় নি।তবে ধারণা করা হয়েছে যে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা থাকার কারণে বেশি দিন শরীর সুস্থ থাকে ফলে আয়ু বৃদ্ধি পায়।

২. শরীর সুস্থ্ থাকেঃ বিবাহিতদের সর্দি, কাশি, ফ্লু, মাইগ্রেন ইত্যাদি অসুখ কম হয়। শুধু তাই নয়; বিবাহিতদের শরীরে ক্যান্সার, হার্টের অসুখ এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও কম থাকে। গবেষকরা ১৭টি দেশের বিবাহিতদের স্বাস্থ্য অবস্থা, চিকিৎসা নেওয়ার ধরণ ও সুস্থ হওয়ার সময়কালের উপর গবেষণা চালিয়ে এই ফল পেয়েছেন। বিবাহিতদের সুস্থতার একটি কারণ হতে পারে তাঁরা একে অপরকে খারাপ অভ্যাস যেমন ধূমপান, মদ্যপান ত্যাগ করতে সাহায্য করে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে।

৩. মানসিক স্বাস্থ্য ভালো থাকেঃ বিবাহিতদের মানসিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম থাকে। ১৯৯১ সালের আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে যে অবিবাহিত বা বিচ্ছেদ হয়েছে এমন মানুষদের চাইতে যারা সুখী দম্পতি তাদের বিষন্নতা বা অন্যান্য মানসিক সমস্যা কম দেখা দেয়। বিবাহিত দম্পতিরা বিভিন্ন বিপদে আপদে আলাপ আলোচনা করে সমাধান করে এবং একাকীত্বে ভোগে না। তাই তাদের মানসিক স্বাস্থ্য অবিবাহিতদের তুলনায় ভালো থাকে।

৪. হার্ট ভালো থাকেঃ ফিনল্যান্ডের তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকদের হৃদরোগ বিষয়ক ম্যাগাজিন 'ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি' প্রকাশ করেছে যে অবিবাহিতদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। এমনকি বিবাহিতদের হার্ট অ্যাটাক হলেও তা অবিবাহিতদের তুলনায় দ্রুত ভালো হয়ে যায়।

৫. অসুস্থতা দ্রুত ভালো হয়ে যায়ঃ গবেষণায় দেখা গেছে যে বিবাহিতরা অসুস্থ হলে বা বড় কোনো অপারেশন হলে অবিবাহিতদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে ওঠে। এর পেছনে কারণ হিসেবে ধারণা করা হয়েছে যে বিবাহিত দম্পতিরা একে অপরের অসুস্থতায় সেবা-যত্ন করে এবং সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখে। তাই বিবাহিতরা যে কোনো অসুস্থতায় অন্যদের তুলনায় দ্রুত সুস্থ হয়।

লাইক, কমেন্ট ও শেয়ার করে পরবর্তী শিক্ষামূলক পোস্টের জন্য অপেক্ষাতে থাকুন। ধন্যবাদ

25/12/2013

পেটের মেদ কমানোর ৬টি ধাপ

বর্তমান সময়ে পেটের মেদ আমাদের মাথাব্যাথার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি যে শুধু সৌন্দর্যহানী করে তা নয়, শরীরে যে বিভিন্ন অসুখ বাসা বাঁধছে তাও নির্দেশ করে। পেটের মেদ কমানোর বেশ কিছু পন্থা আছে। আসুন প্রধান কয়েকটি পন্থা নিয়ে আজকে আলোচনা করা যাক।

*সময়মতো ঘুম

আপনার যদি রাত জেগে কাজ করার অভ্যাস থাকে তাহলে আরেকবার ভাবুন। কারণ অসময়ের ঘুম আপনার শরীরের জৈবিক ছন্দ নষ্ট করে দেয়। এর ফলে আপনার শরীরে খাদ্যের চাহিদা বেড়ে যায়। পেটে চর্বি জমার প্রবণতা প্রায় ৫গুন বৃদ্ধি পায়। এছাড়াও শরীরে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যা আপনার মুটিয়ে যাওয়ার অন্যতম কারণ। তাই মেডিক্যাল সায়েন্সের ভাষায় রাতের ৭ঘন্টা ঘুমই শরীর ঠিক রাখতে শ্রেষ্ঠ।

*ছোট ছোট কিছু ব্যায়াম

বেশিরভাগ মানুষই মনে করে জিম করা বা কষ্টকর ব্যায়ামই দিতে পারে পেটের মেদ থেকে মুক্তি। কিন্তু এ ধারণা ভুল। কারণ ছোট ছোট কিছু ব্যায়াম আপনি যদি নিয়মিত করতে পারেন তাবে এগুলোই আপনার জন্য যথেষ্ট। যেমন ফ্লোর ক্রাঞ্চেস্‌, বার-পিস, সিঙ্গেল লেগ স্কোয়াট, পুশ-আপস্‌, চেয়ার ডিপস্‌ ৩০ সেকেন্ড করে দিনে ৪-৫ বার করে দেখুন। এর পাশাপাশি প্রতিদিন যথেষ্ট পরিমাণ হাটুন।

*চিনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করুন

পেটের মেদ কমাতে ৮০ ভাগ ভূমিকা রয়েছে সঠিক খাদ্যের। সঠিক খাদ্য বলতে বোঝানো হয় যেগুলো ক্যালরি কমাতে সাহায্য করে যেমন প্রোটিন বা আমিষ, শাক-সব্জি, শস্যদানা ইত্যাদি। খাদ্য তালিকা থেকে যথাসম্ভব চিনি দূরে রাখুন। চিনির বদলে সুক্রোলোজ (যা বিভিন্ন ব্র্যান্ডের সুগার ফ্রি নামে পাওয়া যায়) ব্যবহার করুন। প্রতিবার চায়ের কাপে চিনির বদলে মধু ব্যবহার করুন। এতে চিনির বিকল্পও হবে, পাশাপাশি পেটের মেদও কমবে।

*ভিটামিন সি এর সাথে থাকুন

ভিটামিন সি সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। টক জাতীয় ফলমূলে প্রচুর ভিটামিন সি আছে। এই উপাদানটি আমাদের শরীরে সেই হরমোনটির ব্যালেন্স ঠিক রাখে যেটি শরীরে মেদ নিয়ন্ত্রন করে। ভিটামিন সি কারনিটিন নমক প্রয়োজনীয় একটি উপাদান তৈরী করে, যা শরীরে চর্বি পোড়াতে সহায়তা করে।

*চর্বি খাবেন তবে ভালটি

জিনিসটি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। বর্তমান সময়ে ওমেগা-৩ ফ্যাট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। হবেই না কেন? যদিও এটি নিজেই একটি ফ্যাট, কিন্তু ক্ষতিকারক ফ্যাট দূর করতে এর কোন জুড়ি নেই। শাক-সব্জি, মাশরুম, শস্যদানা, মাছ ইত্যাদি আপনাকে দিতে পারে যথেষ্ট পরিমাণ ওমেগা-৩ ফ্যাট।

*শ্বাস-প্রশ্বাস আস্তে আস্তে

কোন পরিশ্রম ছাড়া আমরা যেই কাজটি করতে পারি তা হলো সঠিক নিয়মে শ্বাস-প্রশ্বাস নেয়া। বেশির ভাগ মানুষই হয় দ্রুত না হয় অনেকক্ষণ পর পর শ্বাস গ্রহন করে। যদি এটি একটা ছন্দে করা যায়, অর্থাৎ আস্তে আস্তে শ্বাস গ্রহন ও নি:শ্বাস ত্যাগ করা যায় তাহলে পেটের খুব ভালো একটা ব্যায়াম হবে। প্রতিনিয়ত যদি এটি মেনে চলা যায় তাহলে পেটের মেদ কমাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
যাদের পেটের মেদ খুব বেশি ভাবিয়ে তুলেছে তারা ছাড়াও সবাই এগুলো মেনে চলতে পারেন। তবে রাতারাতি ফলাফল পাওয়া যাবে বলা যায় না। হতাশ না হয়ে নিয়মিত এগুলো পালন করুন, আশা করা যায় খুব শীঘ্রই কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবেন।

(লাইক দিলে আমরা টাকা পাইনা ভাল পোষ্ট করার উত্সাহ পাই, তাই লাইক দেন ।)ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাল
লাগলে লাইক দিয়েশেয়ার করে পেজে একটিভ থাকুন.)

Address

Mirpur
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Thrift Bazar BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Thrift Bazar BD:

Share