09/12/2025
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সর্ব ক্ষেত্রে চেইন অব কমাণ্ড উন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণের নিমিত্তে কর্তৃপক্ষ বরাবরে বিনীত নিবেদন---
★★যেহেতু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেইন অব কমাণ্ড অনুযায়ী অথোরিটি বলিতে প্রধান শিক্ষক হইতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, এডিপিও, ডিপিও, ডিডি, প্রাথমিক মহাপরিচালক, সচিব এবং প্রাগম উপদেষ্টা পর্যন্ত বুঝাইবে।
০২। অধস্তনের ★কর্মবিরতি, ★পরীক্ষা বয়কট, ★সাট ডাউন ও ★তালাবদ্ধ কর্মসুচী ★ প্রধান শিক্ষক হইতে শুরু করিয়া উপদেষ্টার পদত্যাগ চাওয়া পর্যন্ত সকল অথোরিটির প্রতি বিদ্রোহ করা হইয়াছে, আইন লংঘন করিয়া কর্মস্থল ত্যাগ করা হইয়াছে। অবিরত ট্রল মস্করা করা হইয়াছে।
★অতএব, ভুলের ও ক্ষমার প্রসংগ আসিলে চেইন অব কমাণ্ড প্রশ্নে নিয়ারেস্ট অথোরিটি প্রধান শিক্ষক হইতে শুরু হইতে হইবে।।
নতুবা ভবিষ্যতে এহেন পরিস্থিতি পুণরাবৃত্তি ঘটিবে এবং চেইন অব কমাণ্ড শোচনীয়ভাবে ভাংগিয়া পড়িবে। ।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। ★মাননীয় কর্তৃপক্ষ বরাবরে সবিনয় নিবেদন,
যেহেতু, সাম্প্রতিক দেশব্যাপী ভয়ংকরভাবে প্রাথমিকের চেইন অব কমাণ্ডের অবনতির বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করিয়াছেন ও ভালোভাবে ওয়াকেবহাল আছেন।
অতএব, শীঘ্রই চেইন অব কমাণ্ড উন্নতির ব্যাপারে পারস্পরিক সুসম্পর্ক উন্নয়নে পরিপত্র ইস্যু পুর্বক বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন ।
ইতি,
মোঃ আবুল হোসেন।
সভাপতি,
বাসপ্রাবি প্রধান শিক্ষক সমিতি ন্যাম।
Copy