Poem of Tears

Poem of Tears Arts and Entertainment

মলয় রায়চৌধুরীকে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের চিঠি
24/02/2024

মলয় রায়চৌধুরীকে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের চিঠি

ভালবাসা কমে গেলেওভয় নেই..জানবে না কেউ, সব কিছুআগের মতোই চলতে পারেসিনেমা রেস্তেরাঁ বইমেলা ,আংটি বদল সাততারারজোছনা ছাদে,জন...
24/02/2024

ভালবাসা কমে গেলেও
ভয় নেই..
জানবে না কেউ, সব কিছু
আগের মতোই চলতে পারে
সিনেমা রেস্তেরাঁ বইমেলা ,
আংটি বদল সাততারার
জোছনা ছাদে,
জন্মদিনের
রাত বারটার বার্তা সেই
আগের মতই , ঘড়ির কাঁটা ধরে..
ভালবাসা কমে গেলে
রক্তপরীক্ষায় ধরা পড়েনা
ইসিজি , এক্সরে, আলট্রাসোনো
সব স্বাভাবিক, কোথাও কোন
তরঙ্গ হয়না বেসামাল,
তবু… যদি
আইলাইনার, মাস্কারার
দীর্ঘ আয়োজনের পরেও
চোখের দৃষ্টিতে লেপটে থাকে
সেই আশ্চর্য খয়েরী শূন্যতা,
তাতেও ভয় নেই… কারণ
শূন্যতা মাপার যন্ত্র ..
কেউ কোনদিন আবিষ্কার করবে না।

- অনন্যা চ্যাটার্জী

হয়ত তোমার পাব’ দেখা,যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।।     ঐ সুদূরের গাঁয়ের মাঠে,    আ’লের পথে বিজন ঘাটে;    হয়ত এস...
24/02/2024

হয়ত তোমার পাব’ দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।।

ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
আ’লের পথে বিজন ঘাটে;
হয়ত এসে মুচকি হেসে
ধ’রবে আমার হাতটি একা।।

ঐ নীলের ঐ গহন-পারে ঘোম্‌টা-হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন দূতী দিক্‌পারের ঐ দখিনা হাওয়া।।
বনের ফাঁকে দুষ্টু তুমি
আসে- যাবে নয়্‌না চুমি’
সেই সে কথা লিখছে হেতা
দিগ্বলয়ের অরুণ-লেখা।

- কাজী নজরুল ইসলাম

Address

Shekhertek, Adabor, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801581161915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem of Tears posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Poem of Tears:

Share

Category