Tabanur Calligraphy

Tabanur Calligraphy A platform of art,based on Islamic calligraphy and art

جمعة مباركة💚✨সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম✨
28/11/2025

جمعة مباركة💚

✨সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম✨


ক্যালিগ্রাফী শিখার পর নিজের করা প্রথম কম্পোজিশন ছিলো এটা আমার। একটি হাদিস ছিলো। এই কাজটা একটা প্রতিযোগিতায় দিয়ে গিফট ও প...
09/11/2025

ক্যালিগ্রাফী শিখার পর নিজের করা প্রথম কম্পোজিশন ছিলো এটা আমার। একটি হাদিস ছিলো। এই কাজটা একটা প্রতিযোগিতায় দিয়ে গিফট ও পেয়েছিলাম। সময় কত দ্রুত চলে যায়। এইতো সেদিন দুই পেন্সিল জোড়া লাগাতেও হিমশিম খেতে খেতে আজ ৫ টা বছর!

মজার কথা হলো এই কাজটি করার সময় এক্রিলিক রং ছিলোনা। কোন রঙে করা কাজটি বলেনতো?

ক্যালিগ্রাফীর হরফগুলোর প্রতিটা টানে রয়েছে এক অন্য রকম ভালো লাগা। ক্যানভাসে এক রকম আর দেওয়াল কিংবা বাঁশ কলমে অন্য রকম। আম...
06/11/2025

ক্যালিগ্রাফীর হরফগুলোর প্রতিটা টানে রয়েছে এক অন্য রকম ভালো লাগা। ক্যানভাসে এক রকম আর দেওয়াল কিংবা বাঁশ কলমে অন্য রকম। আমারতো ক্যানভাস থেকে দেওয়ালে হরফ লিখতে বেশি মজা লাগে। গ্রাফিতি করার মধ্যে এক অন্য রকম স্বাচ্ছন্দ্যতা আছে

ছবিতে অসম্পূর্ণ গ্রাফিতির শুরুর একাংশ 💙

ইসলামি সংস্কৃতির সবচেয়ে সুন্দর শিল্পচর্চা হচ্ছে আরবি ক্যালিগ্রাফী। আরবি ক্যালিগ্রাফী শুধু শিল্পকেই প্রেজেন্ট করেনা, এটি ...
02/11/2025

ইসলামি সংস্কৃতির সবচেয়ে সুন্দর শিল্পচর্চা হচ্ছে আরবি ক্যালিগ্রাফী। আরবি ক্যালিগ্রাফী শুধু শিল্পকেই প্রেজেন্ট করেনা, এটি একই সাথে পবিত্রতার সুঘ্রাণ ছড়ায়। অন্যান্য আর্ট আর ক্যালিগ্রাফী পেইন্টিং কখনই এক নয়। ক্যালিগ্রাফী আর্ট থেকে শুরু করে এর রং, ভার্নিশ, সংরক্ষণ, প্যাকেজিং, পার্সেল সবকিছু তেই বজায় রাখতে হয় পবিত্রতা। অতঃপর এটি পৌছায় একজন ক্রেতার কাছে🌸

কাস্টমাইজড অর্ডার
নেইম ক্যালিগ্রাফী
ক্যানভাস সাইজ ১২" ×২০" ( ফ্রেমিংসহ)

আপনার প্রিয়জনকে কাপল নেইম উপহার দিতে এখনই অর্ডার করুন আমাদের পেজে💗

পবিত্র জুম'আ বারের মোবারকবাদদুরূদের মধ্যে কাটুক দিনের পবিত্র সময় গুলো✨ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚আল্লাহুমা সাল্লি ...
31/10/2025

পবিত্র জুম'আ বারের মোবারকবাদ
দুরূদের মধ্যে কাটুক দিনের পবিত্র সময় গুলো✨

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚
আল্লাহুমা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যানা মুহাম্মদ 💚

আজকে নাকি   "International Artist Day"প্রায় ৪/৫ বছর যাবত ক্যালিগ্রাফীর সাথে যুক্ত, সাথে টুকটাক  বিগিনার আর্ট করি শখের বস...
25/10/2025

আজকে নাকি
"International Artist Day"

প্রায় ৪/৫ বছর যাবত ক্যালিগ্রাফীর সাথে যুক্ত, সাথে টুকটাক বিগিনার আর্ট করি শখের বসে।
কিন্তু নিজেকে আর্টিস্ট বলতে প্রচন্ড দ্বিধা কাজ করে এখনও😪 আর কিছু মানুষ আজকে রং তুলি ধরে পরশু আর্টিস্ট হিসেবে পরিচয়ে কোর্স করানো শুরু করে😐 না মানে,জীবনে এতটুকু কনফিডেন্সই দরকার। তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবেনাআআআআআ🫠

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?  বহুদিন পর পেজে একটিভ। এতোদিন কোনো পোস্ট না করার পরও যখন অদ্ভুদ ভাবে পেজে অর্ডার আসে,এট...
24/10/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
বহুদিন পর পেজে একটিভ। এতোদিন কোনো পোস্ট না করার পরও যখন অদ্ভুদ ভাবে পেজে অর্ডার আসে,এটা আমার রবের অনুগ্রহ ছাড়া আর কি?

পবিত্র জুম্মা বারের মোবারকবাদ
চলুন সবাই বেশী বেশী দরুদ পাঠ করি।

💚সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

মহান আল্লাহ তায়া’লার নিরানব্বই টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে আসসালামু। শত পাপ শত গুনাহ্ করার পরও আমরা একমাত্র আল...
17/08/2025

মহান আল্লাহ তায়া’লার নিরানব্বই টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে আসসালামু। শত পাপ শত গুনাহ্ করার পরও আমরা একমাত্র আল্লাহর কাছেই শান্তি এবং নিরাপত্তা খুঁজি। মানসিক, শারীরিক সকল প্রকার শান্তির আধার মহান আল্লাহ। আল্লাহ তার বান্দা কে নিরাপদ রাখেনতো দুনিয়ার কোনো মুসিবতই বান্দা কে ছুতে পারেনা। সুবহান আল্লাহ

ক্যালিগ্রাফিতে " ٱلسَّلَامُ "
অর্থ: শান্তি ও নিরাপত্তার উৎস

জলরঙে করা

💚جمعة مباركة💚         ✨সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম✨ছোটবেলায় রং এর ক্ষেত্র ওয়েল পেস্টেল আর ফেভার কেস্টেল রং এর মধ্যেই...
15/08/2025

💚جمعة مباركة💚

✨সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম✨

ছোটবেলায় রং এর ক্ষেত্র ওয়েল পেস্টেল আর ফেভার কেস্টেল রং এর মধ্যেই সীমাবদ্ধ ছিলো। ওয়াটার কালার এর প্রতি অজানা এক আকর্ষন ছোট থেকেই ছিলো। এক প্লেট বিস্কিট ওয়াটার কালার বক্স থাকলেও জানতাম না কিভাবে রং করতে হয়। বছরে বছরে কখন নষ্ট হয়ে গিয়েছিল জানিও না। বড় হওয়ার পর জানলাম রং বলতে যেসব জানতাম সেগুলো আসলে রং এর র ও না। তারপর একে একে চিনা হলো এক্রিলিক,আসল ওয়াটার কালার ইত্যাদি। আমার মনেহয় ওয়াটার কালারটা খুব দক্ষতার সহিত ব্যবহারের মতো একটা রং। চাইলেই হুটহাট কিছু আকা যায় না। শেডের গড়মিলে মিলিয়ে যায় অনেক সৌন্দর্য।

ছবিতে আমার কাঁচা হাতের ওয়াটার কালারে করা প্রাকটিস টাইপ ফুল এবং পাতা।


আমরা যখন একটা পেজ ওপেন করি তখন সেই পেজটা গ্রো করতে সাধারণত কাদের কাছে এক্সপেকটেশন রাখি? অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মা...
13/08/2025

আমরা যখন একটা পেজ ওপেন করি তখন সেই পেজটা গ্রো করতে সাধারণত কাদের কাছে এক্সপেকটেশন রাখি? অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মানুষজন।

কিন্তু তিতা হলেও সত্য এই যে, যাদের কাছে একটু লাইক কমেন্ট আশা করি তারা জীবনও পেজে একটু ঢু মেরেও দেখে কিনা সন্দেহ 🫠 আর আনএক্সপেকটেড পিপল গুলাই থাকে আপনার পাশে।

এই মানুষ গুলোর কথা সারাজীবন মনে থাকে,থাকবে যারা একটা বেবি পেজকে গ্রো করতে একটা হলেও লাইক দিয়েও পাশে থাকে। আমার পেজের এরকম মানুষ গুলোর প্রতি হাজার কৃতজ্ঞতা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা 💗

বিজয়ের পর সারাদেশে যখন গ্রাফিতি আর ওয়াল আর্টের ধুম পরেছিলো✨ আমার করা প্রথম গ্রাফিতি ছিলো এটা,তারই একাংশ 💚
12/08/2025

বিজয়ের পর সারাদেশে যখন গ্রাফিতি আর ওয়াল আর্টের ধুম পরেছিলো✨

আমার করা প্রথম গ্রাফিতি ছিলো এটা,তারই একাংশ 💚

Address

Middle Rajashon, Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabanur Calligraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share